Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) করতো । বিছানা ত্যাগ করতো এবং আল্লাহর ঘনিষ্ঠতা অর্জনের বাসনা তাদেরকে এতো হান্কা করে দিতো যে, ঘুমের ভারে তাদের দেহ ভারী হয়ে বিছানায় এলিয়ে পড়তো না। এ আয়াতের তাফসীর প্রসংগে হাসান বসরী বলেন, অর্থাৎ তারা সারারাত জাগবার চেষ্টা করতো এবং রাতের একটা ক্ষুদ্র অংশই ঘুমিয়ে কাটাতো | এভাবে রাতের শুরু থেকে এবাদাত করতে করতে শেষরাত হতো এবং শেষ রাতে গুনাহ মাফ চাইতো । আহনাফ বিন কায়েস বলতেন এর অর্থ রাতের বেশীরভাগ জেগে কাটানো, তবে আমি এই দলভুক্ত হতে পারিনি। হাসান বসরী জানান যে, আহনাফ বিন কায়েস বলতেন, “আমি স্বেপ্রে) জান্নাতবাসীর আমলের সাথে নিজের আমলের তুলনা করলাম । দেখলাম তারা আমাদের চাইতে অনেক দূরে ও নাগালের বাইরে । আমাদের আমল তাদের ধারে-কাছেও ছিলো না। কারণ তারা রাতে অতি অল্প ঘুমাতো। তারপর দোযখবাসীর আমলের সাথে নিজের আমলের তুলনা করলাম । দেখলাম, তারা আল্লাহর কেতাব, রসূল ও আখেরাতে বিশ্বীস করে না । ফলে তাদের কোনো নেক আমলই নেই। তবে যারা কিছু ভালো কাজও করেছে এবং কিছু খারাপ কাজও করেছে, তাদেরকে আমাদের মধ্যে মোটামুটি ভালো অবস্থায় দেখলাম ।” আবদুর রহমান বিন যায়েদ বিন আসলাম বলেন, “বনু তামীমের এক ব্যক্তি আমার পিতাকে বললো, হে উসামার পিতা, আল্লাহ তায়ালা মোমেনদের একটি সদগতণের উল্লেখ করেছেন। তাহলো রাত্রে কম ঘুমানো । অথচ এই সদপগুণটি আমরা নিজেদের মধ্যে দেখতে পাই না। রাত্রে আমরা খুব কমই জাগি ।' আমার পিতা তাকে বললেন, তন্দ্রা এসে গেলে যে ব্যক্তি ঘুমিয়ে পড়ে এবং জেগে উঠলে যে ব্যক্তি তাকওয়ার অনুশীলন করে তার জন্যে সুসংবাদ ।” বস্তুত সাহাবীদের অনুসারী দৃঢ় ঈমানের অধিকারী একদল মর্যাদাবান ব্যক্তি এই পর্যায়ে উন্নীত হবার চেষ্টা ও সাধনা করে থাকেন। কেননা, তারা এর নীচে অবস্থান করেন। আল্লাহ তায়ালা নিজের মনোনীত কিছু লোককেই শুধু এই পর্যায়ে উন্নীত হবার সুযোগ দিয়ে থাকেন। তাদেরকে তিনি 'মোহসেনীন” নামে আখ্যায়িত করে থাকেন। এ তো হলো আল্লাহর সাথে তাদের আচরণ । মানুষের সাথে ও ধন-সম্পদের সাথে তাদের আচরণও মোহসেনদের অনুরূপ, “তাদের ধন-সম্পদে বঞ্চিত ও প্রার্থীদের প্রাপ্য রয়েছে ।' অর্থাৎ যে চায় তাকেও তারা অংশ দেয়, আর যে চায় না, বরং নীরব থাকে এবং সে জন্যে বঞ্চিত থাকে, তাকেও তারা তাদের সম্পদের অংশ দেয়। এ অংশটা তারা স্বেচ্ছায় দিয়ে থাকে। অথচ নিজেদের জন্যে অপরিহার্য মনে করে। এই বক্তব্যটুকুর মধ্যে যে ইংগিত রয়েছে তা গোটা সুরার সম্পদ ও জীবিকা সংক্রান্ত আলোচনার সাথে সংগতি-পূর্ণ । সূরার এতদসংক্রান্ত আলোচনায় মানুষের মনকে স্বার্থপরতা, কৃপণতা এবং জীবিকা উপার্জনে মাত্রাতিরিক্ত ব্যস্ততার বাধা থেকে মুক্ত করার চেষ্টা করা হয়েছে। অতপর মোত্তাকী বা আল্লাহভীরু ও মোহসেন তথা সদাচারীর লক্ষণ সমূহের বর্ণনা সম্পন্ন করার পর সূরার পরবর্তী অংশ পেশ করা হয়েছে, ব্িশ্বাসীদেন জন্নত নিদর্শন “আর বিশ্বাসীদের জন্যে পৃথিবীতে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে। তোমাদের নিজেদের ভেতরেও রয়েছে। ....

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।