Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) “অনুমানকারীরা ধ্বংস হোক! .... তারা জিজ্ঞাসা করে কর্মফল দিবস কবে আসবে? ...." অনুমান বলতে সেই ধারণাকে বুঝায়, যা কোনো সঠিক মানদন্ডের ওপর প্রতিষ্ঠিত নয়। মহান আল্লাহ স্বয়ং তাদের ধ্বংস কামনা করেছেন। কী সাংঘাতিক ব্যাপার । তিনি যদি কারো ধ্বংস বা মৃত্যু কামনা করেন, তাহলে সেটা তো তীর পক্ষ থেকে ধ্বংসের ফয়সালারই নামান্তর । অনুমানকারীদের একটি বিশেষণ বর্ণনা করা হয়েছে এই যে, তারা গোমরাহীতে সংজ্ঞাহীনভাবে ডুবে আছে। “বাতিলপন্থীদের প্রকৃত চিত্র এঁকে দেয়া হয়েছে এখানে এই বলে যে, তারা সব কিছু ভুলে বসে আছে, আশেপাশের অবস্থা অনুভবই করে না, যেন মাতাল । তারা স্পষ্ট জিনিসকেও স্পষ্টভাবে দেখতে পায় না। যা সচেতন মানুষ মাত্রেই দেখে । তাই তারা জিজ্ঞাসা করে যে, “কর্মফল দিবস কবে হবেঃ আসলে তাদের এ জিজ্ঞাসা জ্ঞানার্জনের জন্যে নয়, বরং ঠাট্টা ও বিদ্রুপের জন্যে । এ জন্যে যেদিনকে তারা অসন্ভব মনে করতো সেদিন তাদের অবস্থা অর্থাৎ তাদের দগ্ধীভূত হওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। “যেদিন তাদেরকে আগুনের ওপর জ্বালিয়ে যাচাই করা হবে।' আর সেই সাথে তাদেরকে ঘোরতর কষ্টদায়ক কথা দিয়েও সেই কঠিন যন্ত্রণাময় দিনে যন্ত্রণার মাত্রা আরো বাড়িয়ে দেয়া হবে। বলা হবে, “এখন তোমাদের যাচাই বাছাই এর স্বাদ গ্রহণ করো । এই হচ্ছে সেই দিন, যার জন্যে তোমরা তাড়াহুড়া করতে ।' বস্তুত কর্মফল দিবস কবে হবে এ প্রশ্নের এটাই মোক্ষম জবাব যে, এই হচ্ছে সেই দিন, যার জন্যে তোমরা তাড়াহুড়া করতে । আর এমন ভয়াবহ দৃশ্যকে তুলে ধরে অনুমানকারীদের যথার্থ জবাৰ দেয়া হয়েছে। আর এটা তাদের প্রতি আল্লাহর সেই মৃত্যু কামনার সবচেয়ে নিষ্ঠুর প্রয়োগ । বলা হয়েছে, “যেদিন তাদেরকে আগুনের ওপর জ্বালিয়ে যাচাই করা হবে । উঈোানদাকলদেকল কিছু শি অপরদিকে রয়েছে অপর পক্ষের সম্পূর্ণ বিপরীত অবস্থা । এ পক্ষটি দৃঢ় ঈমান পোষণ করে, আন্দাজ অনুমানে লিপ্ত হয় না। এ পক্ষটি অত্যন্ত আল্লাহভীরু, সতর্ক ও সংযত। এরা কোনো একগুঁয়ে ও উদ্ধত্যপূর্ণ আচরণ করে না। রাত জেগে-এরা এবাদাত করে ও গুনাহ মাফ চায়। জীবনকে অলসতা ও উদাসীনতায় কাটিয়ে দেয় না। এই পক্ষ সম্পর্কে বলা হয়েছে, “নিশ্চয় আল্লাহভীরু লোকেরা বাগান ও ঝর্নায় অবস্থান করবে .... তাদের সম্পদে প্রত্যাশী ও বঞ্চিতের প্রাপ্য রয়েছে। এ দলটি আল্লাহভীর, সদা সচেতন এবং তাদের ওপর আল্লাহর প্রহরা ও তদারকী সম্পর্কে তীব্র অনুভূতিসম্পপন্ন । আর এ জন্যে তারা নিজেরাও নিজেদের ওপর সতর্ক দৃষ্টি রাখে ও সংযত থাকে । “তারা তাদের প্রতিপালক যা দেন তা গ্রহণ করে বাগানে ও ঝর্নায় অবস্থান করবে ।” অর্থাৎ তারা পৃথিবীতে থাকাকালে আল্লাহর এমন এবাদাত করতো যেন তারা আল্লাহকে চাক্ষুষ দেখতে পেতো আর দৃঢ় বিশ্বাস রাখতো যে, আল্লাহ তাদেরকে দেখতে পান। এরূপ দৃঢ় প্রত্যয় নিয়ে পৃথিবীতে এবাদাত ও সৎ কাজ করে আসার ফল হিসাবে আল্লাহ তায়ালা যে অনুগ্হ ও পুরস্কার দেবেন, তা নিয়ে সন্তুষ্ট-চিত্তে বাগান ও ঝর্নার কাছে অবস্থান করবে । “তারা তার আগে সকর্মশীল ছিলো ।' এখানে তাদের একটা প্রচন্ড আনুগত্যপূর্ণ, সংবেদনশীল ও স্বচ্ছ ছবি ফুটিয়ে তোলা হয়েছে। “তারা রাত্রে খুব কমই ঘুমাতো এবং শেষ রাত্রে গুনাহ মাফ চাইতো ।” অর্থাৎ মানুষ যখন গভীর ঘুমে অচেতন, তখন তারা জেগে জেগে তাদের প্রতিপালকের কাছে ধরণা দিতো, ক্ষমা ও

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।