Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 কস্সপসম কনে আল্লাহ্‌ যা বজতৈে চেয়েছেন যে জিনিসের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা সংঘটিত হবেই এবং কর্মফল প্রদানের কাজটি অবশ্যই সম্পন্ন হবে।' আল্লাহ তায়ালা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তাদেরকে অবশ্যই ভালো কাজের ভালো পুরস্কার এবং মন্দ কাজের মন্দ ফল দেবেন । পৃথিবীতে তিনি কর্মফল দান বিলম্বিত করলেও আখেরাতে বিলম্বিত করবেন না। সেখানে হিসাব-নিকাশ ও জবাবদিহী অবধারিত। “কর্মফল প্রদানের কাজটি অবশ্যই সম্পন্ন হবে।” অথাৎ প্রতিশ্রুতি দুনিয়ায় হোক বা আখেরাতে হোক পূরণ হবেই। আল্লাহর দেয়া প্রতিশ্রুতির মধ্যে জবিকা অন্যতম । পৃথিবীতে অনটনের মধ্য দিয়েই হোক বা প্রাচুর্ষের মধ্য দিয়েই হোক যেভাবেই চান আল্লাহ তায়ালা তার বান্দাদের জীবিকা নির্বাহ করবেনই। তার প্রতিশ্রুতি অন্যান্য ক্ষেত্রের ন্যায় এ ক্ষেত্রেও বাস্তবায়িত হবে। ৃ আল্লাহ তায়ালা মানুষের সাথে যে ওয়াদা করেছেন তা তিনি যেভাবে ও যে সময়ে ওয়াদা করেছেন, ঠিক সেই ভাবেই সেই ওয়াদা পূরণ করে থাকেন। এ ব্যাপারে তীর কসমের প্রয়োজন হয়না। তথাপি আল্লাহ তায়ালা তার সেসব সৃষ্টির নামে কসম খান শুধু ওগুলোর দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যে, এগুলোর পেছনে আল্লাহর যে অসীম ক্ষমতা ও বুদ্ধিমন্তী নিহিত রয়েছে তা অনুধাবন করানোর জন্যে এবং এ কথা উপলব্ধি করানোর জন্যে যে, যে আল্লাহ তায়ালা এই বিশ্বনিখিলের শ্রষ্টা ও সুষ্ঠুভাবে পরিচালনাকারী, তীর প্রতিশ্রুতি পূরণ হবেই, ভালো ও মন্দ কাজের জন্যে তার কাছ থেকে মানুষকে প্রতিদান নিতে হবেই। আর সৃষ্টিজগতের স্বভাব-প্রকৃতি থেকেই স্পষ্ট হয়ে যায় যে, সৃষ্টিজগতের উৎপত্তি কোনো আকন্মিক দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা নয়। এভাবে এই কসম খাওয়ার কারণেই উক্ত সৃষ্টিগুলো অত্যন্ত শক্তিশালী প্রমাণ বহনকারী নিদর্শনে পরিণত হয়ে যায়। কেননা, কসম খাওয়ার কারণে মানুষের মন ওগুলোর দিকে আকৃষ্ট হয় ও চিন্তা-ভাবনা করতে অনুপ্রাণিত হয়। কাজেই এ কথা বললে অতুযুক্তি হবে না যে, এই কসম খাওয়া আসলে প্রকৃতির ভাষায় প্রত্যক্ষভাবে শিক্ষা দান, প্রেরণা দান ও সহজাত বিবেককে সম্বোধন করার এক অনুপম পদ্ধতি । ছিতীয় পর্যায়ের কসমেক্ ব্যাখা এরপর দ্বিতীয় পর্যায়ের কসম নিয়ে আলোচনা করা যাক। আল্লাহ তায়ালা বলেন, “সুগঠিত আকাশের কসম, তোমরা পরস্পরবিরোধী কথাবার্তায় লিপ্ত ।' এখানে আল্লাহ তায়ালা সুগঠিত ও সুসমবিত আকাশের কসম খেয়ে বলছেন যে, বাতিলপন্থীরা এমন পরম্পরবিরোধী কথাবার্তায় লিপ্ত থাকে, যার কোনো স্থিতি ও স্থিরতা নেই, যার যতক্ষণ ইচ্ছা তার ওপর বহাল থাকে আর যার যখন ইচ্ছা তা থেকে সরে যায়। বাতিলপন্থীদের কথাবার্তা এ রকমই সব সময় টলমলে। অনুরূপভাবে বাতিলও এক টলমলে জিনিস। এর কোনো স্থিতি নেই। যারা বাতিলকে গ্রহণ করে তাদের মধ্যে সব সময় বিরোধ ও অস্থিরতা লেগেই থাকে । তাদের এই অস্থিরতা, বিরোধ ও সন্দেহ তখনই স্পষ্টভাবে ধরা পড়ে, যখন চিরস্থির সুগঠিত ও সুসমন্বিত আকাশের সাথে তার তুলনা করা হয়। এরপর আরো একধাপ অগ্রসর হয়ে বলা হয়েছে যে, তারা আখেরাত সম্পর্কে সন্দেহে লিপ্ত ং সে সম্পর্কে কোনো সত্যের সনদ তাদের জানা নেই । তাই এই প্রকাশ্য সত্য নিয়েও তারা পরস্পরবিরোধী কথায় লিপ্ত। অতপর তাদের কাছে কেয়ামতের সেই দিনটি দ্যর্থহীন ভাষায় তুলে বিলাল ১৯তম ২৭

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।