17100)://151977)18301.৬%01-0])7055.050100 অভাফলীব প্রথমে সূরার প্রথম ছয়টি আয়াতের আলোচনায় আসা যাক । এই দ্রুতগামী ক্ষুদ্র ও সংক্ষিপ্ত কথাগুলো, তার ভেতরকার কিছু অস্পষ্ট এবং দুর্বোধ্য শব্দাবলীসহ মানুষের চেতনা ও অনুভূতিতে একটা বিশেষ প্রভাব বিস্তার ও একটা বিশেষ শিক্ষা ও ধারণা বদ্ধমূল করে দেয়। এগুলো দ্বারা একটা গুরুতৃপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হয় ও সতর্ক করা হয়। প্রথম যুগে অনেকে এ আয়াতগুলোর ব্যাখ্যা জিজ্ঞাসা করতেন বলে জানা যায়। তাফসীরে ইবনে কাসীরে বর্ণিত আছে যে, ইবনুল কাওয়া নামক এক ব্যক্তির জিজ্ঞাসার জবাবে হযরত আলী বলেন, প্রথম আয়াত দ্বারা বায়ু, দ্বিতীয় আয়াত দ্বারা মেঘ, তৃতীয় আয়াত দ্বারা নৌযান এবং চতুর্থ আয়াত দ্বারা ফেরেশতা বুঝানো হয়েছে। অনুরূপভাবে ছাবীগ বিন আসাল তামীমীর প্রশ্নের জবাবে হযরত ওমরও অনুরূপ ব্যাখ্যা দেন। তামীমী বিদ্রীপাত্মবকভাবে প্রশ্ন করেছে বুঝতে পেরে পরে তিনি তাকে শাস্তি দেন এবং সে তাওবা করে ও এর পুনরাবৃত্তি না করার জন্যে শপথ করে । ইবনে আব্বাস, ইবনে ওমর, মোজাহেদ, সাঈদ ইবনে যোবায়র, হাসান, কাতাদা, সুদ্দী প্রমুখও অনুরূপ তাফসীর করেছেন । (ইবনে কাসীর) ্গান্সরটি বিষ্মক্সকন্র জিন্িন্েন ক্স আল্লাহ তায়ালা বাতাসের কসম খেয়েছেন, যা ধুলাবালি, মেঘ, পানি ইত্যাদি বহন করে থাকে এবং মানুষের জানা-অজানা আরো অনেক কিছু বহন করে । অতপর পানিবাহী মেঘমালার নামেও কসম খেয়েছেন, যাকে তিনি যেদিক খুশী সেদিকে চালিত করে থাকেন। আল্লাহ তায়ালা পানিতে সাবলীলভাবে চলাচলকারী নৌযানগুলোরও কসম খেয়েছেন, যা তারই দেয়া ক্ষমতাবলে চলাচল করে এবং পানি, নৌযান ও বিশ্ব-প্রকৃতিকে তিনি এমন সব বৈশিষ্ট দিয়েই সৃষ্টি করেছেন যা নৌযানের উক্ত সাবলীল চলাচলকে সম্ভব করে তোলে । অতপর সেইসব ফেরেশতার কসম খেয়েছেন যারা মহাবিশ্বের ব্যবস্থাপনার অর্পিত দায়িতৃকে বন্টন করে । অর্থাৎ, আল্লাহর নির্দেশকে বহন করে এনে আল্লাহর ইচ্ছা অনুসারে বন্টন করে এবং বিভিন্ন রকমের কাজকে পৃথক করে মহাবিশ্বের প্রশাসনকে তদানুসারে বিভক্ত করে। বাতাস, মেঘ, নৌযান ও ফেরেশতারা আল্লাহর সৃষ্টিরই অন্তর্তৃক্ত। তিনি নিজের ক্ষমতা প্রয়োগের জন্যে এগুলোকে হাতিয়ার হিসাবে ও নিজের ইচ্ছাকে আড়াল করার পর্দা হিসাবে ব্যবহার করে থাকেন। আর এগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টিজগতে ও তার বান্দাদের মধ্যে তার ফয়সালা কার্যকর হয়ে থাকে । আবার এগুলোর নামে আল্লাহ তায়ালা কসমও খান শুধু এগুলোর গুরুত্ প্রকাশের জন্যে, এগুলোর আড়ালে যে মহাসত্য লুকিয়ে আছে তা নিয়ে চিন্তা-ভাবনা করতে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যে এবং আল্লাহর সদা সক্রিয় সেই হাতকে দেখবার সুযোগ দেয়ার জন্যে, যা এগুলোকে সৃষ্টি করে, পরিচালনা করে এবং আল্লাহর ফয়সালা বাস্তবায়িত করে, আর বাতাস, পানি ইত্যাদির এরূপ সুনির্দিষ্টভাবে উল্লেখ এগুলোর গোপন রহস্যের প্রতি মনকে আকৃষ্ট করে এবং এগুলোর স্রষ্টার সাথে তার সংযোগ সৃষ্টি করে। তাড়া অন্যান্য দিক দিয়েও জীবিকা সংক্রান্ত আলোচনার সাথে এ জিনিস কয়টির সম্পর্ক রয়েছে বলে মনে হয়। এ সূরার জীবিকা সংক্রান্ত আয়াতগুলো জীবিকার চাপ ও গোলামী থেকে মনকে মুক্ত করে। বাতাস, মেঘ ও নৌযান কিভাবে জীবিকা ও তার উপকরণাদির সাথে যুক্ত তা তো সুস্পষ্ট । কিন্তু ফেরেশতারা এবং তাদের দায়িতৃ বন্টনের কাজটি কিভাবে জীবিকার সাথে যুক্ত এ প্রশ্নের জবাবে বলা যায় যে, জীবিকাও ফেরেশতাদের বন্টিত দায়িতৃসমূহের অন্যতম । এভাবেই সূরার শুরু ও সুরার বিভিন্ন জায়গায় আলোচিত একটি গুরুত্পূর্ণ বিষয়ের মাঝে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা স্পষ্ট বুঝা যায়।
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।