Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 সূরার প্রথম দিকে পরহেযগার লোকদের যে ছবি আঁকা হয়েছে, যথা-“নিশ্চয় পরহেযগার লোকেরা বাগানসমূহে ও বর্নাসমূহে অবস্থান করবে । .... তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতের অধিকার রয়েছে।' এ আয়াতগুলোতে আল্লাহর প্রতি অনুরাগ ও নিষ্ঠা, রাত জেগে তার এবাদাত, শেষ রাতে তার দরবারে ধরণা দেয়া, সেই সাথে সম্পদের লালসা ও প্রভাব থেকে নিজেকে মুক্ত করা এবং প্রার্থী ও বঞ্চিতের প্রাপ্য দেয়াকে পরহেযগারদের বৈশিষ্ট রূপে চিহিত করা হয়েছে। আর এ প্রসংগেই মোমেনদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে পৃথিবীতে ও তাদের নিজ সততায় আল্লাহর যে নিদর্শনাবলী বিরাজ করছে তার দিকে মনোযোগ দিতে, আর সেই সাথে জীবিকা অর্জনের জীবিকার পার্থিব উপকরণগুলোর পরিবর্তে আল্লাহর ওপর নির্ভরশীল হতে । বলা হয়েছে, “আর পৃথিবীতে বিশ্বাসীদের জন্যে বহু নির্দশন রয়েছে, নিদর্শন রয়েছে তোমাদের সত্তার ভেতরেও । তবু কি তোমরা তা দেখতে পাওনা? আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা এবং যা যা তোমাদেরকে দেয়ার ওয়াদা করা হয়।' এই প্রসংগে আকাশকে সুন্দরভাবে নির্মাণ করা, পৃথিবীকে বিস্তৃত করা, পৃথিবীতে জোড়ায় জোড়ায় প্রাণী ও উদ্ভিদ ইত্যাদি সৃষ্টি করা এবং এ সবের ওপর আল্লাহর কাছে আশ্রয় নেয়ার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “আকাশকে আমি নির্মাণ করেছি এবং আমি প্রশস্তকারী ...... অতএব আল্লাহর কাছে আশ্রয় নাও। নিশ্চয় আমি তোমাদের জন্যে প্রকাশ্য সতর্ককারী সর্বশেষে সূরার সবচেয়ে গুরুত্তপূর্ণ বক্তব্যটি উচ্চারিত হয়েছে, যাতে আল্লাহ তায়ালা জ্বিন ও মানুষের প্রধান দায়িত্ব ও কর্তব্য কী, তার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “আমি আমার এবাদাত ব্যতীত আর কোনো উদ্দেশ্যে জিন ও মানুষকে সৃষ্টি করিনি ।' .... নিশ্চয় আল্লাহই জীবিকাদাতা, শক্তিশালী ও চিরপ্রীব ৷” এভাবে সূরাটিতে বিভিন্ন সুরে ও বিভিন্ন ভংগিতে একটা বক্তব্যই উচ্চারিত হয়েছে । তাহলো, মানুষ যেন আল্লাহর প্রতি আকৃষ্ট ও অনুরক্ত হয়। এ সূরায় অতি সংক্ষেপে হযরত ইবরাহীম, লৃত, মূসা, আদ জাতি, সামুদ জাতি ও নূহ (আ.)-এর সমকালীন মানবজাতির ঘটনাবলীর প্রতি ইংগিত দেয়া হয়েছে। হযরত ইবরাহীমের ঘটনার প্রতি ইংগিত দিতে গিয়ে সম্পদ ব্যয় করে আতিথেয়তা, তাকে একটি জ্ঞানী পুত্র দানের সুসংবাদ প্রদান এবং তাকে ও তীর স্ত্রীকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সন্তান দানের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে। আর বাদবাকী ঘটনাগুলোতে আল্লাহর সেই প্রতিশ্রুতি পূরণের বিবরণ দেয়া হয়েছে। যা তিনি সূরার শুরুতে কসম খেয়ে দিয়েছেন । যথা “তোমাদেরকে যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা অবশ্যই সত্য ।” আর সূরার শেষে মোশরেকদেরকে যে হুমকি দেয়া হয়েছে, তাও সত্যে পরিণত করার বিবরণ দেয়া হয়েছে। সেই হুমকি হলো, “যালেমদের জন্যে তাদের সমমনাদের মতোই শাস্তি প্রাপ্য রয়েছে... আর এর কিছু আগেই উল্লেখ করা হয়েছে যে, কাফেরদের বংশধরেরা যেন আবহমান কাল ধরে পরস্পরকে উদ্দুদ্ধ করে আসছে ইসলামকে প্রত্যাখ্যান করা জন্যে। বলা হয়েছে, অনুরূপভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রসূল এসেছে, অমনি তাকে জাদু-করে অথবা পাগল বলে অভিহিত করেছে! তবে কি তারা পরস্পরকে এ কথা বলার জন্যেই উদ্ুদ্ধ করে আসছে? আসলে তারা একটা গোমরাহ জাতি |” এ আলোচনা থেকে বুঝা গেলো যে, এ সূরার কিস্সা কাহিনী তার মূল আলোচ্য বিষয়ের | সাথেই সংযুক্ত। সেই মূল বিষয়টি হলো, আল্লাহর এবাদাতের জন্যে মনকে একাণ্র ও একনিষ্ঠ করা, তাকে সকল বাধাবন্ধন থেকে মুক্ত করা, ঈমান ও দৃঢু প্রত্যয়ের অটুট বন্ধন দ্বারা তাকে আল্লাহর সাথে যুক্ত করা এবং সর্বশেষে সকল বাধাবিপত্তি ও ব্যস্ততাকে অতিক্রম করে মহান আল্লাহর সান্নিধ্যে পৌছিয়ে দেয়া । এবার সুরাটির তাফসীরে মনোনিবেশ করছি। দহ ল্লকল

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।