17100)://151971)18301.৬%01-0])7055.05010) সঘ্শ্ষিও্ত আজত্োচলা এই সূরাটির একটি বিশেষ আবহ ও পরিবেশ রয়েছে। এর শুরুতেই আল্লাহর সৃষ্টিজগতের চারটি শক্তির উল্লেখ করা হয়েছে কিছুটা রহস্যময় ভাষায় । সৃচনাতেই এই ধারণা দেয়া হয় যে, সে কতকগুলো রহস্যময় জিনিসের সম্মুখীন । প্রথমেই আল্লাহ তায়ালা একটি বিষয়ে কসম | খেয়েছেন। তিনি বলেছেন, “কসম ধুলিঝধ্র .... তোমাদেরকে যে জিনিসের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে, আর কর্মফল প্রদানের কাজ অবশ্যই সম্পন্ন হবে ।' প্রথম দফায় যে চারটি জিনিসের কসম খাওয়া হয়েছে তা হচ্ছে “যারিয়াত”, “হামেলাত', 'জারিয়াত' ও 'মোকাসসেমাত'। এ শব্দ কয়টির অর্থ তেমন সুপরিচিত নয় । ফলে এটা এতোটা অস্পষ্ট হয়ে পড়েছে যে, এর অর্থ জানার জন্যে প্রশ্ন ও উত্তরের প্রয়োজন পড়ে । উপরন্তু এ শব্দ কয়টি মানুষের অনুভূতিতে অনুরূপ প্রভাব বিস্তার করে, আর এটাই বোধ হয় সূরার প্রথম উদ্দেশ্য । এরপর দ্বিতীয় দফা কসম খাওয়া হয়েছে এভাবে, “কসম বহু পথ বিশিষ্ট আকাশের । নিশ্চয় যে বিষয়ে তোমরা নানা ধরনের বক্তব্য দিয়ে থাকো।” অর্থাৎ যে সব বক্তব্যের মধ্যে কোনো সমন্বয় ও সামঞ্জস্য নেই, যা কোনো জ্ঞানভিত্তিক নয়, বরং অনুমান ভিত্তিক । সূরা এভাবে শুরু হওয়া এবং গোটা সূরা জুড়ে একই ধরনের বক্তব্যের প্রাধান্য পাওয়া সত্তেও এর একটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হলো মানুষের মনকে আল্লাহর সাথে ও আল্লাহর অদৃশ্য জগতের সাথে যুক্ত করা, তাকে যাবতীয় পার্থিব মলিনতা থেকে পবিত্র করা এবং আল্লাহর একনিষ্ঠ এবাদাত ও আনুগত্যের পথের সকল বাধা থেকে তাকে মুক্ত করা। এ উদ্দেশ্যের সাথে সূরার দুটি আয়াতের বক্তব্যের মিল রয়েছে । যথা, “তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো” এবং “আমি জ্বিন ও মানুষকে একমাত্র আমার এবাদাতের জন্যে সৃষ্টি করেছি।" প্রথমটিতে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আর দ্বিতীয়টিতে বান্দাদের সম্পর্কে আল্লাহর ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। যেহেতু জীবিকা উপার্জনে ব্যস্ত থাকা ও তদসং্রিষ্ট অন্যান্য কাজই আল্লাহর ইবাদতের পথে সবচেয়ে বড় বাধা, তাই এই সূরায় মানুষের অনুভূতিতে জীবিকার হাতে যিশ্মী হওয়া থেকে মুক্ত করার প্রতি সবিশেষ গুরুত্ দেয়া হয়েছে, মানুষের মনকে তার দিক থেকে নিশ্চিন্ত করা হয়েছে এবং এ ব্যাপারে মনকে পৃথিবী ও পার্থিব উপকরণাদির ওপর নয় বরং আল্লাহর ওপর নির্ভরশীল হতে বলা হয়েছে। এ ব্যাপারে এই সূরায় একাধিক জায়গায় বক্তব্য রাখা হয়েছে। কোথাও প্রত্যক্ষভাবে যথা “আকাশেই তোমাদের জীবিকা ও তোমাদের জন্যে প্রতিশ্রুত অন্যান্য জিনিস রয়েছে।' আল্লাহই জীবিকাদাতা এবং অটুট শক্তির অধিকারী ।' আবার কোথাও আভাস-ইংগিতে, যথা, “তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতের প্রাপ্য রয়েছে।' এবং হযরত ইবরাহীমের দানশীলতা ও অতিথিপরায়ণতার বিবরণ দানের মাধ্যমেও শিক্ষা দেয়া হয়েছে। সুতরাং এ সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো, মন-মগযকে জীবিকার গোলামী, বীধা ও বন্দীদশা থেকে মুক্ত করে সম্পূর্ণরূপে আল্লাহর ওপর নির্ভরশীল করা ও তার কাছে আশ্রয় গ্রহণের শিক্ষা । অন্য সকল আলোচিত বিষয় ও ঘটনাবলী এই মূল বিষয় থেকেই উদ্ভীত। এ জন্যেই সূরাটি এভাবে কসমের মাধ্যমে ও অস্পষ্ট বক্তব্যের মাধ্যমে শরু হয়েছে এবং তারপর আকাশের নামে শপথ ও বারবার আকাশের কথা উল্লেখ করা হয়েছে।
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।