17100)://151971)18301.৬%01-0])7055.05010) এটা এক কঠিন দিনের চাঞ্চল্যকর দৃশ্য । ইতিপূর্বে এ দৃশ্য একটু ভিন্নভাবে তুলে ধরা হয়েছেছিলো, “শিংগায় ফুঁক দেয়া হবে। সেটি হচ্ছে হুশিয়ারীর দিন। প্রত্যেক ব্যক্তি একজন পরিচালক ও একজন দর্শকের সাথে আসবে ....' এখানে “বিকট ধ্বনি' দ্বারা শিংগার ফুঁক বুঝানো হয়েছে। এতে অভিযানের দৃশ্য ও অতীতের সকল মানুষের মাটি ফুঁড়ে বেরুনোর দৃশ্য তুলে ধরা হয়েছে। সেইসব অগণিত কবর ফুঁড়ে তারা বেরুবে, যাতে করে মৃতরা শাস্তি ভোগ করবে। পরস্পর বিরোধী লোকদের ভীড় দেখে সে হাসতে থাকে । আর বহু সমাহিত ব্যক্তি সমাহিত হয়েছে পূর্ববর্তী সমাহিত ব্যক্তির ধ্বংসাবশেষের ওপর আর যুগ যুগ ধরে হয়ে আসছে এমনটি ।” বস্তুত সকল কবর এক সময় ভেংগেছুরে নিশ্চিহ হয়ে যায় এবং কবরবাসীর হাড়গোড় পৃথিবীর দিকে দিকে এমনভাবে ছড়িয়ে পড়ে যে এ সবের অবস্থানস্থল আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না । এটি একটি অভাবনীয় দৃশ্য । আর এই সাড়া জাগানো দৃশ্যের আড়ালে আল্লাহ তায়ালা সেই মহাঁ সত্য অর্থাৎ আকাশ ও পৃথিবীর সৃষ্টি-রহস্য উদঘাটন করেন, যা নিয়ে তারা তর্ক-বিতর্ক করে এবং যাকে তারা অস্বীকার করে, “নিশ্চয় আমিই মারি এবং আমিই বাচাই এবং আমার কাছেই সকলের প্রত্যাবর্তন । ......এই একত্রিতকরণ আমার কাছে সহজ কাজ ।' সর্বশেষে কাফেরদের অব্যাহত প্রত্যাখ্যান ও অস্বীকৃতির মোকাবেলায় রসূল (স.)-এর “তারা যা বলে তা আমিই সবচেয়ে ভালো জানি। তুমি তাদের ওপর পরাক্রমশালী নও। অতএব যে ব্যক্তি আমার হুশিয়ারীকে ভয় করে, তাকে কোরআন দ্বারা স্মরণ করিয়ে দাও।” বস্তুত তাদের বিরোধিতার কথা আল্লাহ তায়ালা যে সবচেয়ে ভালো জানেন-এটা রসূলের সান্ত্বনার জন্যে যথেষ্ট, আর এটা প্রকারান্তরে কাফেরদের প্রতি একটি হুশিয়ারী স্বরূপ । তুমি তাদের ওপর ক্ষমতাবান নও।” সুতরাং তুমি তাদেরকে ঈমান আনতে বাধ্য করতে পার না। কাজেই এ ক্ষেত্রে তোমার কোনো দায়-দায়িত্ব নেই। এটা শুধু আমার দায়িত্ব । আমি তাদের তত্ত্বাবধায়ক ও দায়িত্বশীল । “কোরআন দ্বারা স্মরণ করিয়ে দাও ...." কেননা, কোরআন মানুষের মনকে কাপিয়ে দেয়। ফলে এমন কোনো বিদ্রোহী মনকে সে আর বিদ্রোহের ওপর বহাল থাকতে দেয় না, যা কোরআনে বর্ণিত সত্যকে অস্বীকার করে। এ ধরনের সুরা যখন পেশ করা হয়, তখন ঈমান আনতে বাধ্য করতে পারে এমন পরাক্রমশালী লোকের তার প্রয়োজন থাকে না। কেননা, এ সূরায় এমন শক্তি ও পরাক্রম রয়েছে, যা পরাক্রমশালী লোকদের থাকে না। এতে মানব-মনে রেখাপাত করার মতো এমন বহু বক্তব্য রয়েছে, যা স্বৈরাচারী শাসকদের লাঠি বা তরবারির চেয়েও শক্তিশালী ।
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।