Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) শোনা ও উপলদ্ধি করাই যথেষ্ট । এতে অন্তরে ঘটনার প্রতিক্রিয়া হতে শুরু করে এবং সে প্রতিক্রিয়া যথার্থ ও ন্যায়সংগত। বস্তুত, মানুষের মন সাধারণত অতীতের ধ্বংস ও মৃত্যুর ঘটনাবলীর ব্যাপারে অত্যধিক স্পর্শকাতর এ ধরনের সাড়া জাগানো ও চাঞ্চল্য সৃষ্টিকারী ক্ষেত্রগুলোতে স্থৃতি জাগানো ও প্রেরণা সঞ্চারণের জন্যে অপেক্ষাকৃত কম চেতনাসম্পন্ন হওয়াই যথেষ্ট বিবেচিত হয়ে থাকে । অধিকতর চেতনা সম্পন্নরা তো আপনা থেকেই অতীত ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণে উন্মুখ থাকে । আল্লাহ তায়ালার সৃষ্টিতত্ত প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে ইতিপূর্বে বলা হয়েছে, “তারা কি তাদের মাথার ওপরে বিরাজমান আকাশকে দেখে না (এবং ভাবে না যে) কিভাবে আমি তা নির্মাণ করেছি, সুসজ্জিত করেছি এবং তাতে কোনো ফাটল ও ছেদ নেই। আর পৃথিবীকে প্রশস্ত করেছি, তাতে বহু পর্বত প্রতিষ্ঠিত করেছি এবং তাতে প্রত্যেক রকমের জোড়া জোড়া নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি ।” আর এখানে সুরার শেষাংশে বলা হয়েছে, “আমি আকাশ, পৃথিবী ও এই উভয়ের মধ্যবর্তী সব কিছুকে ছয় দিনে সৃষ্টি করেছি। অথচ আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি । এখানে প্রকৃতি সংক্রান্ত তথ্যের পাশাপাশি ক্লান্তি স্পর্শ না করার বিষয়টি সংযোজিত হয়েছে। এ দ্বারা বুঝানো হয়েছে যে, এই বিশাল সৃষ্টিজগতে সৃজনের.কাজটি যখন আল্লাহর কাছে এতই সহজ, তখন মৃতকে জীবিত করা কেন সহজ হবে না? অথচ এ কাজটা আকাশ ও পৃথিবীর তুলনায় নিতান্তই তুচ্ছ ও ক্ষুদ্র। অনুরূপ ভাবে সূরার এই শেষ ভাগে নতুন আংগিকে নির্দেশ দেয়া হয়েছে, “অতএব তারা যত যা-ই বলুক, তাতে ধৈর্যধারণ কর। তোমার প্রভুর প্রশংসা সহকারে গুণকীর্তন কর সূর্যাস্তের আগে ও সূর্যোদয়ের আগে, আর রাত্রিকালেও এবং সেজদার পরেও তার গুণকীর্তন করো ।' | সূর্যোদয়, সূর্যাস্ত ও সূর্যাস্ত পরবর্তী রাতের দৃশ্য-এই সবই আকাশ ও পৃথিবীর বৈশিষ্ট । আর এ সব কিছুর সাথে যুক্ত করা হচ্ছে আল্লাহর প্রশংসা, গুণকীর্তন ও সেজদাকে এই প্রেক্ষাপটে কথাবার্তায় ধৈর্যধারণ করতে উপদেশ দেয়া হচ্ছে। প্রকৃতি সংক্রান্ত তত্ব ও তথ্যের পুনরাবৃত্তির পরই একে ঘিরে এক নতুন আবহ ও নতুন পরিবেশ তৈরী হয়ে গেছে। এটি হচ্ছে ধৈর্য, প্রশংসা, গুণকীর্তন ও সেজদার পরিবেশ, আর এ সবই প্রকৃতির বৈশিষ্টসমূহের সাথে সংযুক্ত, যা আকাশ ও পৃথিবীতে দৃষ্টি দেয়া মাত্রই সূর্যোদয় ও সূর্যাস্ত পরবর্তী প্রথম রাত্র দেখা মাত্রই এবং আল্লাহর জন্যে সেজদা করা মাত্রই স্নায়ুতন্ত্রীতে সাড়া জাগায় । সুক্রান্দ মুল বক্তব্যেক্প পুলন্বাবৃক্তি অতপর প্রাকৃতিক বৈচিত্রের বিবরণের সাথে যুক্ত আরেকটি নতুন বক্তব্য-ধৈর্যঘারণ কর, গুণকীর্তন কর ও সেজদা কর, যখন তুমি দিন ও রাতের প্রতি মুহূর্তে সেই ভয়াবহ ঘটনার জন্যে অপেক্ষমাণ থাকবে, যাকে কেবল মাত্র উদাসীন ব্যক্তিরা ছাড়া কেউ অবহেলা করে না। সেই ভয়াবহ ঘটনাটা হলো কেয়ামত, যা এই সূরার কেন্দ্রীয় ও প্রধান আলোচ্য বিষয় । বলা হচ্ছে, “শোনো, যেদিন ঘোষণাকারী নিকটবর্তী স্থান থেকে ঘোষণা করবে, যেদিন যথার্থই লোকেরা বিকট একটা ধ্বনি শুনবে । .... এদের সমবেত করা আমার কাছে সহজ কাজ ।”

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।