17100)://151971)18301.৬%01-0])7055.050100 জন্যেও প্রত্যেক অনুগত স্মরণকারী ব্যক্তির জন্যে প্রতিশ্রুত পুরস্কার । যে না দেখেও দয়াময়কে ভয় করে ও আনুগত্যপূর্ণ মন নিয়ে আসে-তার পুরস্কার ।' মহান আল্লাহর পক্ষ থেকে এগুলো তাদের জন্যে ঘোষিত বিশেষণ ও খেতাব । আল্লাহর মানদন্ডে তারা অনুগত, আল্লাহকে স্মরণকারী, না দেখেও আল্লাহকে ভয়কারী এবং আল্লাহ তায়ালার অনুগত । | ভরারতাদোরেলারিরসামেজানীতে িরেরারািভি রেজি নািতে আর কখনো বেরিয়ে আসতে হবে না। বলা হবে, “তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ কর। | সেটা হবে চিরস্থায়ী হবার দিন।” অতপর এই জান্নাতবাসীদের সম্মানার্থে মহান আল্লাহর পক্ষ থেকে আরো ঘোষণা করা হবে, সেখানে তারা যা চাইবে তা পাবে। অধিকন্ত অতিরিক্ত আরো অনেক কিছু আমার কাছে তাদের জন্যে থাকবে । অর্থাৎ তাদের জন্যে যা কিছু আল্লাহর কাছে থাকবে, তারা চেয়ে-চিন্তে তার নাগাল পাবে না। আল্লাহর কাছে এই অতিরিক্ত জিনিসগুলো থাকবে সীমাহীন ও অফুরন্ত পরিমাণে, থাকবে অযাচিতভাবে দেয়ার জন্যে । অতীত জাতি সম্মহেক্র পর্রিপতি এরপর আসবে সূরার শেযাংশ। সংক্ষেপে অথচ তীব্র ভাষায় ইতিহাস ও অতিক্রান্ত জাতিগুলোর কথা, মহাবিশ্বের এই উন্মুক্ত গ্রন্থের কথা, নত্বন আংগিকে আখেরাত ও কেয়ামতের কথা এবং চেতনার অভ্যন্তরে ও অন্তরের অন্তস্তলে বদ্ধমূল করে দেয়া নির্দেশাবলী উচ্চারিত হয়েছে এ অংশে । আল্লাহ্ তায়ালা বলেন, তাদের আগে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি... অতএব যারা আমাকে ভয় করে তাদেরকে কোরআনের মাধ্যমে স্মরণ করিয়ে দাও ।' এসব বক্তব্য যদিও এ সূরায় ইতিপূর্বে রাখা হয়েছে। কিন্তু কোরআনের এটা একটা বিস্ময়কর রীতি যে, সুরার প্রথমভীগে কোনো জিনিস সবিস্তারে আলোচিত হয়, অতপর শেষ ভাগে সেই একই জিনিস একটু ভিন্ন আংগিকে ও ভিন্ন ভংগিতে সংক্ষিপ্তভাবে আলোচিত হয়ে থাকে । | আদ জাতি, ফেরাউন, লুতের ভাইয়েরা, আইকার অধিবাসীরা ও তুব্বার জাতিরা অস্বীকার করেছে। প্রত্যেক জাতি রসূলদেরকে মিথ্যুক সাব্যস্ত করেছে। ফলে আমার হুমকি কার্যকর হয়েছে) এখানে বলা হয়েছে, “তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি। তারা ওদের চাইতে বেশী শক্তিশালী ছিলো এবং তারা দেশে দেশে অনুসন্ধান চালাতো। তাদের কোনো পালাবার জায়গা ছিলো না। এখানে যে সত্যের প্রতি ইংগিত করা হয়েছে, তা মূলত একই জিনিস। কিন্তু এর নতুন রূপটি পূর্বের রূপ থেকে ভিন্ন। এরপর এখানে সংযোজন করা হয়েছে প্রাচীন জাতিগুলোর দেশে দেশে বিচরণ ও জীবিকা অন্বেষণের বিষয়টি । আর এ কথাও বলা হয়েছে যে, তারা এমন এক মহাশক্তিধর শাসকের মুঠোর মধ্যে ছিলো, যার হাত থেকে বাচার কোনো উপায় নেই। অতপর এ বিষয়ে অধিকতর প্রাণবন্ত মন্তব্য করা হয়েছে এভাবে, “নিশ্চয়ই এতে রয়েছে স্মরণীয় বিষয় তাদের জন্যে যাদের মন আছে, অথবা যারা মনোযোগ দিয়ে শোনে ।' অতীতের ধ্বংসপ্রাপ্তদের পরিণতিতে রয়েছে স্মরণীয় বিষয়, যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে । এ সকল ঘটনা যাকে শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করে না, তার অন্তর হয় মরে গেছে, নতুবা তার কোনো অন্তরই নেই। প্রকৃতপক্ষে স্মরণ ও শিক্ষা গ্রহণের জন্যে মনোযোগ দিয়ে ঘটনাগুলো কল কক্কা্ণ 77055 লালা ৩৬ সনদ ৭
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।