17100)://151977)18301.৬%01-0])7055.05010) এখানে কাফেরের এতগুলো বিশেষণের উন্মেখ দ্বারা মূলত মহান আল্লাহর ক্রোধ ও আক্রোশকে বুঝানো হয়েছে । অতপর যেই তাকে কঠিন আযাবে নিক্ষেপ করার আদেশ দেয়া হয়, অমনি তার সংগী ঘাবড়ে যায়, ভয়ে কেঁপে ওঠে এবং তার সংগী হিসাবে নিজের ওপর থেকে সন্তাব্য অপবাদ প্রক্ষালণের চেষ্টা চালায়, “তার সংগী বলে, হে আমাদের প্রতিপালক, আমি ওকে বিপথগামী করিনি, সে নিজেই বিরাট বিভ্রান্তিতে লিপ্ত ছিলো ।' সন্ভবত এই সাথী পূর্ববর্তী আমলনামা বহনকারী সাথী নয়। সম্ভবত এই সাথী তাকে গোমরাহকারী শয়তান। সে নিজে তাকে গোমরাহ করেনি বরং সে নিজেই গোমরাহ ছিলো বলে সাফাই গাইছে। কোরআনে এ ধরনের আরো বহু দৃষ্টান্ত আছে যে, শয়তান তার সংগী মানুষের গোমরাহীর দায়-দায়িত্ব বহনে অস্বীকৃতি জানায়। আবার এই ব্যক্তি আমলনামা বহনকারী ফেরেশতাও হতে পারে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় হয়তো সেও ঘাবড়ে গিয়ে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে সচেষ্ট. হতে পারে। নিরপরাধ হয়েও তাকে যদি এভাবে নিজের সাফাই গাইতে হয়, তাহলে সহজেই বুঝা যায় যে, সেই পরিস্থিতিটা কত ভয়াবহ হতে পারে। এই পর্যায়ে এসে চূড়ান্ত নির্দেশ জারী করা হচ্ছে, “আল্লাহ তায়ালা বলেন, তোমরা আমার কাছে কোন্দল করো না। আমি তো আগেই তোমাদেরকে হুশিয়ারী দিয়েছিলাম । আমার কাছে কথা পরিবর্তিত হয় না এবং আমি বান্দাদের জন্যে যালেম নই।' কেননা, ওটা কোনো ঝগড়াঝাটির জায়গা নয় । প্রত্যেক কাজের পরিণাম ও ফলাফল নির্দিষ্ট করে আগেই হুশিয়ারী দেয়া হয়েছে। সব কিছুই রেকর্ড করা এবং তাতে কোনো রদবদলের অবকাশ নেই। কাউকে রেকর্ড করা আমলনামা ব্যতীত অন্য কিছুর কর্মফল দেয়া হয় না । কাউকে যুলুম করা হয় না। কেননা, কর্মফলদাতা ও বিচারক হচ্ছেন ন্যায়বিচারক। জান্নাত জাহানল্বাতের দৃশ্ত এখানে হিসাব-নিকাশের ভয়াবহ দৃশ্য শেষ হলো। কিন্তু সব দৃশ্য শেষ হয়নি। বরং এর একটা ভয়ংকর দিক পরবর্তী আয়াতে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, “যেদিন আমি জাহান্নামকে বলবো যে, তুমি কি পূর্ণ হয়ে গেছো? সে বলবে, আরো কিছু আছে নাকি? পুরো দৃশ্যটা আলোচনারই দৃশ্য ৷ এতে জাহান্নামকেও আলাপরত দেখানো হয়েছে। এই ্রশ্নোত্তরের মধ্য দিয়ে একটা বিন্বয়কর ও ভয়াল দৃশ্য ফুটে উঠেছে। এই সমস্ত হঠকারী কাফেরের দল এবং সত্য ও ন্যায় প্রতিরোধকারী সীমা অতিক্রমকারী ও সন্দেহ সৃষ্টিকারীর দলকে দোযখে নিক্ষেপ করে জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে । “তোমারে পেট ভরেছে তো?” কিন্তু সেই জ্বলন্ত পেটুক জাহান্নাম বলবে, “আরা আছে নাকি? কী সাংঘাতিক আতংকময় দৃশ্য! ভাবলেও গা শিউরে ওঠে! এই ভয়াল দৃশ্যের পাশাপাশি রয়েছে আরেকটা দৃশ্য, মনোরম, সন্তোষজনক, চিত্তাকর্ষক দৃশ্য। সেটি জান্নাতের দৃশ্য ৷ আল্লাহভীরু সৎ লোকদের সম্মানজনক সম্ব্ধনার দৃশ্য । বলা হয়েছে, “'আন্লাহভীরু লোকদের খুবই কাছাকাছি জায়গায় জান্নাত খুলে রাখা হবে । এই হচ্ছে সেই জিনিস, যা তোমাদেরকে দেয়ার প্রতিশ্রণতি দেয়া হতো ....' এখানে প্রত্যেক কথায় ও প্রত্যেক কাজে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। জান্নাত এত নিকটবর্তী করা হবে যে, তাদেরকে কষ্ট করে আর তার কাছে যেতে হবে না, বরং জান্নাত নিজেই তাদের কাছে এগিয়ে আসবে । জান্নাতের সাথে সাথে আল্লাহর সন্তৃষ্টিজনিত পুরস্কার তাদের কাছে আসবে । “এই হচ্ছে তোমাদের
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।