17100)://151977)18301.৬%01-0])7055.05010) আমলনামা তথা কর্মের রেকর্ড থাকবেই এবং কোনক্রমেই তা থেকে নিস্তার পাওয়া যাবে না। আমরা যাতে এর ভয়ে সাবধান হয়ে চলি, সে জন্যে আল্লাহ তায়ালা আমাদেরকে এর কথা জানিয়েছেন। এর স্বরূপ কী, তা নিয়ে বৃথা চিন্তা-ভাবনা করার কোনো দায়িত্ব আমাদের ওপর অর্পণ করা হয়নি। যারা কোরআন ও রসূল (স)-এর নির্দেশের আলোকে জীবন গড়েছে, তাদের নীতি ছিলো এই যে, ইসলামের জ্ঞানার্জন করতে হবে এবং অর্জিত জ্ঞান অনুসারে কাজ করতে হবে । রসূলুল্লাহ (স.) বলেছেন, মানুষ কখনো কখনো তার কথাবার্তা দ্বারা আল্লাহকে এতো সন্তুষ্ট করে যে, তা সে ভাবতেও পারে না। ফলে আল্লাহ তায়ালা তার সে কথার জন্যে কেয়ামত পর্যন্ত তার প্রতি নিজের সন্তোষ লিখে দেন। আবার মানুষ কখনো কখনো তার কথাবার্তা দ্বারা আল্লাহকে এতো অসত্তুষ্ট করে যে, তা সে ভাবতেও পারে না। ফলে আল্লাহ সে কথার জন্যে তার প্রতি কেয়ামত পর্যন্ত অসন্তোষ লিপিবদ্ধ করে দেন। হযরত আলকামা বলেন, এই হাদীসটি আমাকে বহু কথা বলা থেকে বিরত রেখেছে। (তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা) কথিত আছে যে, ইমাম আহমদ যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, তখন তার মুখ দিয়ে যন্ত্রণাজনিত উহ্ আহ্ শব্দ বেরুচ্ছিলো। এই সময় তাঁকে যেই বলা হলো যে, উহ্ আহ্ শব্দও আমলনামায় লিখিত হয়, তখন তিনি নীরব হয়ে গেলেন এবং সেই অবস্থায়ই তিনি ইন্তিকাল করলেন। সেকালের মনীষীরা এ রকমই ছিলেন। তারা এ সত্যকে মানতেন এবং তদনুসারে কাজ করতেন। স্ৃতুক মক্ত্রনা তেনে কান্োহ অম্ষা তেই এ আয়াতগুলো ছিলো জীবিতকালের প্রসংগ ৷ এবার আসছে মৃত্যুকালীন প্রসংগ, “মৃত্যু যন্ত্রণী সত্য সত্যই আসবে । তুমি তা থেকেই অব্যাহতি চেয়ে আসছো ।" মানুষ যে সব জিনিস থেকে অব্যাহতি পেতে চায়, এমনকি যার কথা কল্পনাও করতে চায় না, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ জিনিস হচ্ছে মৃত্যু ৷ কিন্তু এ থেকে সে কিভাবে অব্যাহতি পাবে? মৃত্যু তো অবধারিত এবং তা ঠিক নির্দিষ্ট মুহুর্তেই আসবে । মৃত্যু-যন্ত্রণার উল্লেখ হাড়গোড়ে কীপুনি তোলার জন্যে যথেষ্ট । এই দৃশ্যটা থাকবে উন্মুক্ত এবং মানুষ তা শুনতে পাবে, তুমি তা থেকেই অব্যাহতি চেয়ে আসছ।” জীবিতাবস্থায় মৃত্যু-যন্ত্রণা থেকে অনেক দূরে অবস্থান করেও যদি মানুষ এই যন্ত্রণার ভয়ে কম্পমান হতে পারে, তাহলে এই যন্ত্রণা ভোগ করার সময়ে যখন তাকে এ কথা বলা হবে, তখন কী অবস্থা হবে, তা সহজেই অনুমেয় । হাদীসে আছে যে, রসূল (স.) যখন মৃত্যু-শষ্যায় শায়িত ছিলেন, তখন মুখ থেকে ঘাম মুছতে মুছতে বললেন, “সোবহানাল্লাহ! সত্যিই মৃত্যুর যন্ত্রণা রয়েছে।” মহান আল্লাহকে সর্বোচ্চ বন্ধু হিসাবে গ্রহণ করা ও তার সাক্ষাতের জন্যে উদশ্রীব হয়েও তিনি যদি এ কথা বলতে পারেন, তাহলে অন্যদের অবস্থা সহজেই অনুমেয় । এখানে “হক' তথা সত্য শব্দটির উল্লেখ লক্ষণীয় । বলা হয়েছে, 'মৃত্যু-যন্ত্রণা সত্য সত্যই আসবে ।” এ থেকে বুঝা যায় যে, মানুষের মন মৃত্যু-যন্ত্রণা ভোগ করার সময় সত্যকে পরিপূর্ণভাবে দেখবে । সত্যকে অবারিত অবস্থায় দেখবে এবং সত্যের যেটুকু জানতো না ও বুঝতো না তা জানবে ও বুঝবে । তবে তখন আর বুঝে কোনো লাভ হবে না। কেননা, তখন তাওবার কোনো
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।