Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 যদি কোনো মানুষের হৃদয়ে জাগরূক থাকে, তবে সে এমন একটি শব্দও মুখে উচ্চারণ করতে সাহস পাবে না, যা আল্লাহর পছন্দনীয় নয়। এমনকি আল্লাহর কাছে অনুমোদনযোগ্য নয় এমন চিন্তাও তার মনে স্থান পাবে না। মআনুষেক আমলের ল্রেকর্ড এই একটি উক্তিই মানুষের সার্বক্ষণিক সতর্কতা, সার্বক্ষণিক ভীতি ও জাগৃতি এবং আত্মসমালোচনার ভেতর দিয়ে জীবন যাপন করার জন্যে যথেষ্ট । তথাপি কোরআন স্বতন্ত্রভাবে আল্লাহর প্রহরা ও পর্যবেক্ষণের ধারণা জাগ্রত ও মযবুত করে । ফলে মানুষ তার জীবন যাপন, কাজকর্ম, ঘুম, পানাহার, কথা বলা ও নীরব থাকা- সবই ডানে ও বামে পাহারারত দু'জন ফেরেশতার মাঝে সম্পন্ন করে-যারা তার প্রতিটি কথা ও কাজ পর্যবেক্ষণ করে এবং সংঘটিত হওয়া মাত্রই লিপিবদ্ধ করে। এরা কিভাবে মানুষের আমল লিপিবদ্ধ করে তা আমরা জানি না। আর এ নিয়ে ভিত্তিহীন আন্দাজ-অনুমানের কোনো প্রয়োজন নেই। এ সকল অদৃশ্য বিষয়ে আমাদের নীতি এই যে, এগুলো যেমন আছে, তেমনভাবেই এগুলোতে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এর উপায় ও পন্থা নিয়ে কোনো চিন্তা-ভাবনা করার দরকার নেই । কেননা, সে চিন্তা-ভাবনায় কোনো লাভও নেই। তা ছাড়া এসব তথ্য আমাদের অভিজ্ঞতার সীমানারও বাইরে এবং আমাদের মানবীয় জ্ঞানের সীমানারও বাইরে। আমাদের বাহ্যিক মানবীয় বিজ্ঞানের আওতাধীন কিছু রেকর্ডিং এর উপকরণ আবিফফৃত হয়েছে, যা আমাদের পূর্বতন পুরুষদের কল্পনারও অতীত ছিলো । এগুলোর মধ্যে অডিও ক্যাসেট মানুষের কথা ও শব্দ রেকর্ড করে । আর ভিডিও ক্যাসেট, সিনেমার ফিল্ম ও টেলিভিশন ফিলা মানুষের কার্যকলাপকে রেকর্ড করে। এগুলো আমাদের মানবীয় ক্ষমতার আওতাধীন । সুতরাং আমাদের এ কথা বলার প্রয়োজন নেই যে, ফেরেশতারা আমাদের ব্যবহৃত সীমিত মানবীয় কোনো জগত থেকে অনেক দূরে অবস্থিত এবং সেই জগত সম্পর্কে আমরা আল্লাহর জানানো তথ্যের বাইরে বিন্দু-বিসর্গও জানতে পারি না। আমাদের জন্যে এই আয়াতে সত্যের যে দৃশ্য তুলে ধরা হয়েছে, কেবল সেইটুকু অনুসরণ করাই যথেষ্ট । আমরা মনে মনে শুধু এতটুকু বিশ্বীস করলেই চলবে যে, আমরা যা-ই বলি বা করি না কেন, তা তাৎক্ষণিকভাবে রেকর্ড করার জন্যে আমাদের ডানে-বামে প্রহরী রয়েছে। তারা এগুলোকে আমাদের আমলনামায় সংরক্ষণ করেন এবং এই আমলনামা সম্পূর্ণ অক্ষত অবস্থায় আল্লাহর সামনে সংরক্ষিত থাকে 16১) এই ভয়াবহ সত্যকে স্বীকার করে এর আওতায় জীবন যাপন করা আমাদের জন্যে যথেষ্ট । এটা একটা অকাট্য সত্য, যদিও আমরা এর বিস্তারিত জানতে পারি না। যেভাবেই হোক, (৩) মানুষের কর্মকান্ড রেকর্ড করার ক্ষেত্রে যেসব নতুন প্রযুক্তি আবিফৃত হয়েছে তার ভিত্তিতে আল্লাহ তায়ালার এ জী কুলরতকে আমরা ইিহজেই বুঝতে পানি । আর বিজানীদের তে খানুমের হাতের ভামুতে মে খান ধরনের অসংখ্য রেখা রয়েছে, তা তার হাত দ্বারা সম্পাদিত যাবতীয় কর্মকান্ডকে নিখুতভাবে ধরে রাখতে পারে। এমনিভাবে তার পায়ের তালুর রেখাগুলো তার পায়ের কাজগুলোকে সযত্ে রক্ষা করে । তাদের মতে ক্ষুদ্র ক্ষুদ্র এ রেখাগুলো রেকডিং-এর ফিতার মতোই মানুষের কর্মকান্ডের সংরক্ষণ করে। সম্ভবত এ কারণেই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত এমন দু'জন মানুষ পাওয়া যাবে না_যাদের হাতের রেখার মাঝে কোনো রকম সাদৃশ্য আছে। . পার্সেনাল আইডেন্টিফিকেশানের ক্ষেত্রে এই কারণেই দস্তখতের চাইতে টিপসইর মূল্য এতো বেশী ।-সম্পাদক।

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।