17100)://151977)18301.৬%01-0])7055.050100 পর্যবেক্ষণের আওতাধীন । এতে বিন্দুমাত্র উদাসীনতা ও বিপথগামিতার অবকাশ নেই। এটি একটি ভয়ংকর যাত্রা, যা গোটা স্নাযুকে আতংক ও ত্রাসে আচ্ছন্ন করে রাখে । মহাপরাক্রান্ত ও অন্তর্যামী আল্লাহর মুঠোর মধ্যে থেকে মানুষ কিভাবে তীকে ফাঁকি দেবে? আল্লাহর তো ঘুম তন্দ্রা নেই, ভুল-রান্তি নেই! মানুষ যখন জানতে পারে যে, দুনিয়ার কোনো শীসক তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে এবং নিজেও তার গতিবিধির ওপর নযর রাখছে, তখন তার দেহ-মনে কম্পন এসে যায় এবং সে ভারসাম্য হারিয়ে ফেলে । অথচ দুনিয়ার শাসক যতো ধুরন্ধরই হোক না কেন, সে বাহ্যিক তৎপরতারই শুধু খবর নিতে পারে । মানুষ যদি নিজ ঘরে বসে থাকে, দরজা বন্ধ করে রাখে কিংবা নীরবতা অবলম্বন করে, তবে সে সহজেই শাসকের ধরা-ছোয়ার বাইরে থেকে যেতে পারে। কিন্তু মহাবিশ্বের মহাপরাক্রান্ত শাসক আল্লাহর পাকড়াও থেকে তার নিস্তার নেই, চাই সে যেখানেই বাস করুক এবং যেখানেই চলে যাক। এমনকি আল্লাহর পর্যবেক্ষণে তার মনমগয ও চিন্তা পর্যন্ত ধরা না পড়ে পারে না। এমন কঠিন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ থেকে মানুষ কোনোভাবেই রেহাই পেতে পারেনা। আল্লাহ তায়ালা বলেন, “আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার প্রবৃত্তি তাকে কি প্ররোচনা দেয়। আমি তার ঘাড়ের শাহরগের চেয়েও নিকটবর্তী ৷ ডান ও বাম দিকে উপবিষ্ট দুই প্রহরী যখন মিলিত হয়, তখন মানুষ যে শব্দই উচ্চারণ করে, তা তার কাছে বিদ্যমান সদা প্রস্তুত প্রহরী লিখে রাখে।” আয়াতের প্রথম কথাটি “আমি মানুষকে সৃষ্টি করেছি।' এর আনুষংগিক বক্তব্যের দিকে ইর্গিত করছে। সেটি এই যে, একটি যন্ত্রের প্রস্তুতকারী তার নির্মাণ কৌশল ও যাবতীয় গোপন রহস্য সম্পর্কে অন্য সবার চেয়ে ভালো জানে । অথচ কোনো যন্ত্রের নির্মাতা তার সৃষ্টিকর্তা নয় । কেননা, সে তার মূল উপাদানগুলো তৈরী করেনি। সে শুধু তার উপাদানগুলোর সংযোগ ও সমৰয় ঘটিয়েছে মাত্র! কিন্তু যিনি প্রতিটি বস্তুর সৃষ্টিকর্তা, তার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। মানুষ মূলত আল্লাহর প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থেকে কিছুটা স্বাধীনতা ভোগ করলেও তার মনের একান্ত গোপন ধ্যান-ধারণা ও চিন্তাধারা তার সর্বন্ স্রষ্টার কাছে সম্পূর্ণ জানা। তার কাছ থেকে সে কোনো কিছুই লুকাতে সক্ষম নয়। “আর তার প্রবৃত্তি তাকে কী কী প্ররোচনা দেয় তা আমি জানি।" এভাবে মানুষ দেখতে ও উপলব্ধি করতে পারে যে, সে সম্পূর্ণরূপে প্রকাশিত, কোনো কিছুর আড়ালে সে লুকিয়ে থাকতে সক্ষম নয়। তার মনে যতরকম কুপ্ররোচনা থাকে তা আল্লাহর কাছে জ্ঞাত। এভাবে যে হিসাবের দিনকে সে অস্বীকার করে থাকে, তার জন্যে তাকে প্রস্তুত করা হয়েছে। | “আর আমি তার কাছে ঘাড়ের রগের চেয়েও নিকটতর |” €য়ারিদ' হচ্ছে রগ, যার ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। “রগের চেয়েও নিকটবর্তী হওয়া” এমন একটি প্রতীকী উক্তি, যা দ্বারা তার ওপর মহান আল্লাহর একচ্ছত্র ও নিরংকুশ আধিপত্য ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ যখন এই ব্যাপারটা কল্পনা করে, তখন সে শিউরে না উঠে ও আত্মসমালোচনা না করে পারে না। এই উক্তিটি দ্বারা যা বুঝানো হয়েছে তা বিন্সা্প ১৯৩২ ২
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।