Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 রাস্‌* শব্দটির অর্থ হচ্ছে বদ্ধ পুকুর, আর “আয়কা'" অর্থ ঘন পাতাপূর্ণ বন। আসহাবুল আয়কা বুঝানো হয়েছে তা স্পষ্ট নয়। আর “তুববা' ছিলো ইয়ামানের হিময়ারী রাজাদের উপাধি। অন্য যেসব জাতির এখানে উল্লেখ করা হয়েছে, কোরআনের পাঠক মাত্রেরই কাছে তারা পরিচিত । আয়াতে অতীতের এই জাতিগুলোর বিস্তারিত বৃত্তান্ত তুলে ধরা উদ্দেশ্য নয়। কেবল আল্লাহর রসূলদেরকে প্রত্যাখ্যান করার পরিণামে কিভাবে ধ্বংস হয়ে গেছে, সেটাই বর্ণনা করা হয়েছে এবং এ দ্বারা পরবর্তীকালের মানুষের মনকে সতর্ক করা হয়েছে। যে বিষয়টি এখানে লক্ষ্যণীয় তা এই যে, এই জাতিগুলোর সবাই রসূলদেরকে অস্বীকার করেছিলো । এ দ্বারা মূলত ইসলামী আকীদা-বিশ্বাস ও রসূলদের দাওয়াতের বিষয় যে সর্বকালে একই ছিলো, সেটাই বলা উদ্দেশ্য । যে ব্যক্তি একজন রসূলকে অস্বীকার করে, সে সকল রসূলকে অস্বীকার করে । কেননা, সে সকল নবী ও রসূলের আনীত বার্তাকে প্রত্যাখ্যান করে। নবী ও রসূলরা পরস্পরের ভাই । একই উম্মাত এবং স্থান-কাল নির্বিশেষে একই বৃক্ষের বিভিন্ন ডালপালা । এর একটি ডালকে ধরার অর্থ গোটা বৃক্ষকে এবং তার সবকটি ডালকে ধরা । “ফলে আমার হুমকি কার্যকরী হলো ।' তাদের কী পরিণতি হয়েছিলো, তা পাঠকদের কাছে সুবিদিত। এই ধ্বংসাত্মক পরিণতির প্রেক্ষাপটে পুনরায় সেই বিষয়টির উল্লেখ করা হচ্ছে যাকে কাফেররা অস্বীকার করেছিলো । সেটি হচ্ছে পরকাল সংক্রান্ত বিষয়। বলা হচ্ছে, প্রথমবার সৃষ্টি করেই কি আমি অক্ষম হয়ে গিয়েছি? উপস্থিত সৃষ্টিজগতই এর সাক্ষী। তাই এর জবাবের প্রয়োজন নেই। “বরং তারা নতুন সৃষ্টি সম্পর্কে সন্দেহে লিপ্ত রয়েছে।” অর্থাৎ প্রথম সৃষ্টির সাক্ষ্য উপস্থিত থাকা সত্বেও তারা গ্রহণ করছে না। সাক্ষী থাকা সত্বেও যে ব্যক্তি অস্বীকার করে, তার কেমন পরিণতি হওয়া উচিত, সেটাই এখন বিবেচ্য । আল্লাহ্‌ তাক্সালা মানুষের শাহ গে চেত্সেও কাছে “আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার প্রকৃতি তাকে কি কি প্ররোচনা দেয়?..... সেখানে তারা যা যা চাইবে, তা তাদের জন্যে সংরক্ষিত থাকবে । উপরস্তু আরো অনেক কিছু আমার কাছে রয়েছে।' এ হচ্ছে সূরার দ্বিতীয় অংশ। এটা প্রথমাংশের আখেরাত সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতা এবং রেসালাতকে অস্বীকারকারীদের জবাব । সুরার ভূমিকায় আমরা আল্লাহ্‌র যে প্রত্যক্ষ প্রহরা ও পর্যবেক্ষণ এবং তার দৃশ্যাবলী তুলে ধরেছি, এখানে সেটি আলোচিত হয়েছে। তা ছাড়া মৃত্যু ও মৃত্যু প্রাঞ্কালীন দৃশ্য, অতপর হিসাব গ্রহণ ও আমলনামা প্রদর্শনের দৃশ্য, অতপর জাহান্নামের মুখ ব্যাদান করে 'আরো আছে নাকি, বলে মানুষরপী কাষ্ঠ প্রার্থনার ভয়াবহ দৃশ্য এবং তার পাশেই জান্নাত ও তার নেয়ামত ও মর্যাদার বিবরণ রয়েছে এ অংশে । জন্ম থেকে মানব জীবনের যে যাত্রা শুরু হয়, মৃত্যুর মধ্য দিয়ে তার কেবল এক পর্ব থেকে অপর পর্বে উত্তরণ ঘটে এবং কেয়ামত ও হিসাব-নিকাশের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে । এটি একটি বিরতিহীন একক সফর ৷ এ সফর মানুষের মনে তার একমাত্র যাত্রাপথ অংকিত করে, যাতে কোনো ফাটল বা ছেদ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত এ যাত্রা আল্লাহর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।