17100)://151977)18301.৬%01-0])7055.05010) “আমি আকাশ থেকে বরকতপূর্ণ পানি বর্ষণ করেছি .....পুনরুথানের ব্যাপারটাও এভাবেই ঘটবে ।' আকাশ থেকে বর্ষিত পানি মৃত মাটিকে তো জীবনীশক্তি দেয়ই, কিন্তু তার আগে মানুষের মৃত হৃদয়কে পুনরুজ্জীবিত করে থাকে। বৃষ্টির দৃশ্য যে মানুষের অন্তরে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু শিশুরাই বৃষ্টিতে আনন্দিত হয় না, বরং বড়দের মনও এ দৃশ্য দেখে উল্লসিত হয়ে থাকে এবং প্রকৃতি-ঘনিষ্ঠ নিষ্পাপ শিশুদের মত তাদের মনও স্পন্দিত হয়ে থাকে। এখানে 'বরকতময়" বলে পানির একটি গুণ বর্ণনা করা হয়েছে এবং মহান আল্লাহর উদ্যোগে তা ফলের বাগান ও পরিপক্ শস্য পয়দা করে থাকে । পানি দ্বারা খেজুর গাছও জন্মে। খেজুর গাছকে উচ্চ ও সুন্দর বলে বিশেষিত করা হয়েছে পরবর্তী আয়াতে । বলা হয়েছে, “আরো উৎপন্ন করে থাকি খেজুর গাছ, যা উচ্চ ও যাতে গুচ্ছ গুচ্ছ খেজুর থাকে । আসলে এ আয়াতে উচু উচু খেজুর গাছে থোকায় থোকায় খেজুরের কীদি কত সুন্দর ও মনোহর দেখায়, সেটাই তুলে ধরা হয়েছে। মহাসত্যের সাথে সামঞ্জস্য রেখেই এ বিশেষণটি ব্যবহৃত হয়েছে। কেননা, মহাসত্য তথা ইসলামী আদর্শ ও বিধান অতি উচ্চ ও উন্নত এবং তা অতীব সুন্দর তথা নিখুত ও চমকপ্রদ । এই পানি, বাগান, খেজুর গাছ, শস্য ও খেজুর ইত্যাদি দিয়ে যে আল্লাহ তায়ালা মানুষের ওপর কত বড় করুণা ও অনুগ্রহ বর্ষণ করেছেন, তা বর্ণনা করেছেন পরবর্তী আয়াতে মর্মস্পর্শী ভংগিতে বলেছেন, “বান্দাদের জীবিকা হিসাবে ।' অর্থাৎ আল্লাহ নিজেই এই জীবিকার উপকরণ তথা বৃষ্টি ইত্যাদি সরবরাহ করেন, তার অংকুরোদগমের ব্যবস্থা করেন এবং বান্দাদের জন্যে তাতে ফল উৎপন্ন করেন। কারণ তিনি তো | মনিব, অথচ এ জন্যে তারা তার শৌকর করে না। এই পর্যায়ে প্রাকৃতিক বস্তুসমূহের বিবরণ দেয়া শেষ হয়েছে এবং এর চুড়ান্ত লক্ষ্য তুলে ধরা হয়েছে, “অতপর আমি তা দ্বারা মৃত শহরকে পুনরঞ্জীবিত করেছি, আর এভাবেই ঘটবে পুনরুথান।' _ বস্তুত এ প্রক্রিয়াটি তাদের চারপাশে অহরহই ঘটছে এবং এটা তাদের কাছে সুপরিচিত । কিন্তু তারা এ দ্বারা সচেতন হয় না এবং আপত্তি ও বিশ্বময় প্রকাশের আগে এর দিকে ভ্রক্ষেপও করে না। “আর এভাবেই ঘটবে পুনরুথান ।” অর্থাৎ এই প্রক্রিয়ায় এবং এত সহজেই কেয়ামত সংঘটিত হবে । এ কথাটা বলার আগে প্রকৃতির যে দৃশ্যাবলী মানুষের মনের ওপর রেখাপাত করে এবং যা প্রত্যেক অনুগত বান্দার মনকে অনুপ্রাণিত করে, তার বর্ণনা দেয়া হয়েছে। বস্তুত মন-মগযের স্রষ্টা এভাবেই মন-মগযকে নিয়ন্ত্রণ করেন। আমালব ইতিহাসে কয়েকটি বিচ্ছিজ্ম পীতা এরপর মানবেতিহাসের এমন কয়েকটি পাতা তুলে ধরা হয়েছে, যাতে মক্কার মোশরেকদের ন্যায় একদল মানুষ আল্লাহর কেতাব, রসূল ও আখেরাতকে নিয়ে তর্কে লিপ্ত হয়েছিলো, মিথ্যা সাব্যস্ত করেছিলো এবং শেষ পর্যন্ত আল্লাহর অনিবার্য আযাবে ধ্বংস হয়ে গিয়েছিলো । * “তাদের পূর্বে নৃহ-এর জাতি......সবাই নবীদেরকে প্রত্যাখ্যান করেছিলো........বরং তারা নবতর সৃষ্টি সম্পর্কে সন্দেহে লিপ্ত রয়েছে।'
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।