Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)1801.৬%01-0])7055.050100 মানব মনের ওপর রেখাপাত করে ও মানব জীবনে তাৎপর্য বয়ে আনে । কোরআন জ্ঞান ও | বিজ্ঞানের সাথে মানুষের এই যোগসুত্রই স্থান করে। অথচ এ যুগের তথাকথিত “বৈজ্ঞানিক' গবেষণায় এই যোগসৃূত্রটাই উপেক্ষিত হয়ে থাকে। আন্নাহ তায়ালা মানুষের আবাসস্থল এই | প্রকৃতির সাথে তার যে সম্পর্ক স্থাপন করেছেন, উক্ত গবেষণা তাকে ছিন্ন করে । আসলে মানুষ তো বিশ্ব প্রকৃতিরই একটা অংশ । এই বিশ্ব-প্রকৃতির সাথে খাপ খাওয়াতে না পারলে মানুষের জীবন বিশুদ্ধ ও নির্ভুল হতে পারে না। এই মহাবিশ্বের দৃশ্যপটের সাথে মানুষের হৃদয়ের যোগসূত্র মযবুত ও অটুট না হলে মানুষের জীবন স্বাচ্ছন্দ্যময় হতে পারে না। আকাশের একটি নক্ষত্র, মহাশৃন্যের কোনো একটি স্তর, উত্তিদ ও প্রাণীর কোনো একটি গুণবৈশিষ্ট, অথবা সামথিকভাবে গোটা বিশ্ব-প্রকৃতির গুনবৈশিষ্ট এবং বিশ্ব-প্রকৃতিতে আন্দিত কোনো সজীব ও জড় পদার্থের গুণবৈশিষ্ট্য সম্পর্কে যে কোনো বৈজ্ঞানিক" তত্ব ও তথ্য মানব হৃদয়ে তাৎক্ষণিকভাবে এক মনোরম দৃশ্যপটের সৃষ্টি করে, বিশ্ব-প্রকৃতির সাথে তার সখ্য গড়ে তোলে, মানুষের সাথে প্রাণী ও বস্তুর বন্ধুতৃপূর্ণ পরিচয় প্রদান করে এবং এই বিশ্বজগত ও তার ভেতরে যত বস্তু ও প্রাণী আছে, তার শ্রষ্টার একতা সম্পর্কে চেতনা দান করে। মানব জীবনের এই সুমহান, প্রাণবস্তু, কার্যকর দিঁনির্দেশক লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দীড়ায় এমন যে কোনো জ্ঞান, বিজ্ঞান বা গবেষণা অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিকৃত । এ ধরনের জ্ঞান, বিজ্ঞান ও গবেষণা মানব জীবনের কোনো উপকার সাধন করতে পারে না। আমাদের এই মহাবিশ্ব সত্যের এক উন্মুক্ত গ্রন্থ । এগ্রন্থ সকল ভাষায় পড়া যায় এবং সকল উপায়ে উপলক্ধি করা যায়। অজ্ঞ বস্তিবাসী থেকে শুরু করে সুসভ্য প্রাসাদবাসী সকলেই এ গ্রন্থ | নিজের যোগ্যতা ও বৌধশক্তি অনুপাতে অধ্যয়ন করতে পারে এবং সত্যাবেষী মাত্রেই এই অধ্যয়ন দ্বারা সত্যের পাথেয় সংগ্রহ করতে পারে । এ গ্রন্থ সব সময়ই উন্মুক্ত । “আল্লাহর অনুগত প্রত্যেক ব্যক্তির জন্যে অন্তদৃষ্টি ও উপদেশ স্বরূপ'-এ উক্তির এটাই মর্মীর্থ। কিন্তু আধুনিক বিজ্ঞান এই অন্তর্দষ্টিকে বিকৃত করে দেয় অথবা মানব হৃদয়ের সাথে বিদ্যমান বিশ্বজগতের এই যোগসৃত্রকে ছিন্ন করে দেয়। কেননা, এই বিজ্ঞানের সূতিকাগার হচ্ছে কতকগুলো বিকৃত মস্তিষ্ক, যাকে তথাকথিত “বৈজ্ঞানিক কারিকুলাম” সম্পূর্ণরূপে স্থবির করে দেয়। এই বৈজ্ঞানিক কারিকুলাম মানুষের সাথে তার আবাসস্থল এই প্রকৃতির সম্পর্কও ছিন্ন করে দেয়। অথচ ইসলাম উক্ত বৈজ্ঞানিক কারিকুলাম'-এর সুফলকে কিছুমাত্র ক্ষতিণ্রস্ত করে না এবং অকাট্য সত্যকে উপলব্ধি করতে বাধা দেয় না। তবে ইসলাম সেই সাথে বিচ্ছিন্ন সত্যগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে, সেগুলোকে বৃহত্তম সত্যের সাথে সম্পৃক্ত করে এবং তার সাথে মানব মনকে সংযুক্ত করে। অর্থাৎ মানব মনকে প্রাকৃতিক বিধান ও বিশ্বজগতের যাবতীয় তত্ব ও তথ্যের সাথে যুক্ত করে এবং এই সকল প্রাকৃতিক বিধান ও তথ্যাবলীকে মানুষের অনুভূতিতে ও জীবনে কার্যকর প্রভাব বিস্তারকারী শক্তিতে পরিণত করে । ইসলাম নিছক নিশ্প্রাণ নিরস ও পক্ষপাতদুষ্ট তথ্যাবলী পরিবেশন করে না, যা প্রকৃতির সুন্দর ও চিত্তাকর্ষক রহস্যগুলোকে অনুদঘাটিত অবস্থায় রেখে দেয়, যাবতীয় শিক্ষায় ও গবেষণায় ইসলামী বিধানকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, যাতে তার এই অটুট যোগসূত্রের সাথে বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যাবলীকে যুক্ত করা যায়। সুনব্র-জজীবনেন্স জীবম্ত উদাহক্ষণ এই আলোচনার পর কোরআন প্রকৃতি নামক গ্রন্থের আরো এমন কয়েকটি পাতা উন্মীলিত করে, যাতে মহাসত্যের সন্ধান দেয়া হয়েছে। অতপর সর্বশেষে এখানে কেয়ামত ও পরকালের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন,

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।