17100)://151977)18301.৬%01-0])7055.050100 যারা চিরন্তন সত্যকে অস্বীকার করে, তাদের অবস্থার এক অতুলনীয় ও সচিত্র দৃশ্য তুলে ধরা হয়েছে এ আয়াতে । স্থিতিশীল সত্যকে ত্যাগ করার পর তারা আর স্থিতি খুঁজে পায় না। সত্ত ও সত্যেক্ল পথিক সবসসমক্সই অটল সত্য একটা অনড়, অটল ও অক্ষয় জিনিস। যে ব্যক্তি সত্যের ওপর ঈমান আনে, তার কদম কখনো টলটলায়মান হয় না। কেননা তার পায়ের নিচের মাটি অনড় ও অবিচল । সত্য ছাড়া আর সবই দোদুল্যমান ও টলটলায়মান। সত্য ছাড়া আর কোনো কিছুর স্থিতি নেই এবং স্থায়িত নেই। তাই সে স্থিতিহীন ও ক্ষয়িষ্ণু। সত্যকে যে ত্যাগ করে, তাকে তার প্রবৃত্তি, বিভিন্ন কৃপ্ররোচনা, ধোকা, সন্দেহ ও সংশয় ক্রমাগত ফুটবলের মতো এদিক থেকে ওদিকে, ডান থেকে বামে ছুঁড়ে মারতে থাকে । ফলে সে কোথাও স্থির হয়ে দীড়াতে পারে না। তার কোনো স্থায়ী ঠিকানা থাকে না। অনড়, অটল, অক্ষয় ও চিরস্থায়ী সত্য সম্পর্কে এবং পরকালীন জীবন সম্পর্কে তাদের উদ্ভট ও অযৌক্তিক আপত্তির বিবরণ দেয়ার পাশাপাশি বিশ্ব প্রকৃতিতে বিরাজমান সত্যের কিছু প্রতীক তুলে ধরা হয়েছে পরবর্তী আয়াতে । এতে আকাশ, পৃথিবী, পাহাড়, পর্বত, বৃষ্টি, খেজুরের বাগান, উদ্ভিদ ও ফলের বাগানের দিকে এমনভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যা অনড়, অটল সত্যের গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ । বলা হয়েছে, “তারা কি দেখেনি, কিভাবে আমি আকাশকে তাদের মাথার ওপর নির্মাণ করেছি, সুসজ্জিত করেছি এবং তাতে ফাক বা ফাটল নেই? ৃ বিশ্ব নিখিলকে যদি একটি গ্রন্থ রূপে কল্পনা করা যায়, তবে আকাশ হচ্ছে তার একটি পৃষ্ঠা রূপ। এই পৃষ্ঠায় সেই মহাসত্য বর্ণিত হয়েছে, যাকে কাফের ও মোশরেকরা পরিত্যাগ করেছে। মহাকাশে যে স্থিতি, সৌন্দর্য ও শৃংখলা বিরাজ করছে, তা কি তারা দেখতে পায় না? বস্তুত স্থীতি, পূর্ণতা ও সৌন্দর্য হচ্ছে আকাশের বৈশিষ্ট্য । আর এই তিনটে জিনিস কোরআনেরও বৈশিষ্ট্য । তাই আল্লাহর সৃষ্টি আকাশ, মহাসত্য ইসলাম ও আল্লাহর রচিত কোরআন পরস্পরের সাথে সাম স্যপূর্ণ। এ কারণেই নির্মাণ, সৌন্দর্য ও ফাটলহীন হওয়ার গুণাবলী বর্ণিত হয়েছে। অনুরূপভাবে পৃথিবী মহাবিশ্বরূপী গ্রন্থের একটি পৃষ্ঠা । এই গ্রন্থখানি চির সুন্দর, চির উজ্ভ্বল ও চিরস্থায়ী সত্যের ওপর প্রতিষ্ঠিত । আল্লাহ তায়ালা বলেন- “আর পৃথিবীকে আমি বিস্তৃত করেছি, তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং তাতে উদগত করেছি নয়নাভিরাম যাবতীয় উত্ভিদ।' এখানে পৃথিবীর বিস্তৃতি, স্থাপিত পর্বতমালা ও উদ্ভিদের নয়নাভিরাম সৌন্দর্য-সব কিছুতে যে স্থিতি, ও সৌন্দর্যের সাধারণ বৈশিষ্ট্য বিরাজমান, তাতে ষ্টার সৃজনী-দক্ষতা ও বিচক্ষণতার একটি দিক এবং মহাবিশ্বরূপী গ্রন্থের বিভিন্ন পৃষ্ঠা তুলে ধরা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্যে অন্তর্দৃষ্টি ও উপদেশ স্বরূপ ।' অর্থাৎ এই কোরআনে রয়েছে এমন জ্ঞান ও উপদেশ, যা পর্দা সরিয়ে দেয়, অন্তর্দৃষ্টি উদ্ভাসিত ও প্রখর করে, হৃদয়কে উন্মীলিত করে আর অন্তরাত্মাকে এই বিচিত্র সৃষ্টিজগতের সাথে এবং এর অন্তরালে যে অভিনবত্, বিচক্ষণতা ও ধারাবাহিকতা লুকিয়ে রয়েছে, তার সাথে সংযুক্ত করে। এরূপ অন্তর্দৃষ্টি দ্বারা প্রত্যেক অনুগত বান্দা উপকৃত হয়ে থাকে এবং নিজের প্রতিপালকের নিকটবর্তী হয়। ₹বিজ্ভানিক তত ও ঈমানেল দুষ্টিভর্থপি মানুষের হৃদয় ও এই মনোরম চিত্তাকর্ষক সৃষ্টিজগতের দৃশ্যপটের মাঝে এই হচ্ছে যোগসূত্র । এই যোগসূত্রের কারণে সৃষ্টিজগতের প্রতি মানুষের দৃষ্টিপাত ও সৃষ্টিজগত সম্পর্কে পরিচয় লাভ
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।