17100)://151977)18301.৬%01-0])7055.050100 এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের চোখে আসল সমস্যাটা হলো মৃত্যু ও ধ্বংসের পর পুনরুজ্জীবনের সম্ভাবনাকে সুদূর পরাহত মনে করা। এটা যে একটা স্থুল ও অসৃষ্ষ দৃষ্টিকোণ, সে কথা আমি আগেই বলেছি। কেননা, একবার যে জীবন অলৌকিকভাবে অস্তিত্ব এসেছে তা আরো একবার অস্তিত্বে আসতে পারে । এই অলৌকিক ঘটনা তাদের সামনে অহরহই ঘটে চলেছে। গোটা সৃষ্টিজগত জুড়ে এ ঘটনা দৃশ্যমান। এই দিকটিই কোরআন আলোচ্য সূরায় তুলে ধরেছে। তবে কোরআনের জীবন ও প্রকৃতি সংক্রান্ত আয়াতগুলো পর্যালোচনা করার আগে সেই আয়াতগুলো নিয়ে আলোচনা করতে চাই যাতে মৃত্যু ও ধ্বংসের কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে মোশরেকদের বক্তব্য উদ্ধৃত করা ও তার ওপর মন্তব্য করা হয়েছে। তারা বলেছিলো, “আমরা মরে মাটি হয়ে যাওয়ার পরও পুনরজজ্জীবিত হবো নাকি?' এ কথা সত্য যে, মানুষ একদিন মরবেই এবং মরার পর মাটিও হবে । মোশরেকদের এই উক্তির উদ্ধৃতি যে-ই পড়বে সে সরাসরি নিজের দিকে নযর বুলাবে এবং পার্শ্ববর্তী অন্যান্য প্রাণীর দিকেও তাকাবে, যাতে মৃত্যু ও ধ্বংস দৃশ্য কল্পনা করা যায়। এমনকি আজ মাটির ওপরে জীবিত অবস্থায় অবস্থান করা সত্তেও অতি ধীরগতিতে কিভাবে তার দেহে মৃত্যু ও ধ্বংস নেমে আসবে, তা অনুভব করতে পারে। মৃত্যু ও ধ্বংস যেমন জীবিত প্রাণীর মনকে প্রকম্পিত করে, তেমন আর কিছু করে না। পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা মোশরেকদের উক্ত বক্তব্যের যে পর্যালোচনা করেছেন, তাতে মৃত্যুর এই প্রভাব ও প্রতিক্রিয়াকে আরো শাণিত ও গভীর করা হয়েছে এবং মাটি কিভাবে মানুষের মৃতদেহকে একটু একটু করে খেয়ে ফেলে, তার ধারণা দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “তাদের দেহকে মাটি কিভাবে ক্ষয় করে তা আমি জানি এবং আমার কাছে সুরক্ষিত লিপি রয়েছে।' মাটির ভেতরে সমাহিত দেহ মাটির আলোড়নে কিভাবে পর্যায়ক্রমে ক্ষয় হয়ে যায় এবং ধীরে ধীরে কিভাবে মাটি দেহকে খেয়ে ফেলে, সেই দৃশ্যকে এ আয়াতে মূর্ত করে তোলা হয়েছে। আর জীবিত অবস্থায়ও মানুষের দেহ কিভাবে ক্রমাগত ক্ষয়প্রাপ্ত ও প্রাচীন হতে থাকে, তাও এতে তুলে ধরা হয়েছে। আয়াতটির মর্মার্থ হলো, পৃথিবী (জীবিত কিংবা মৃত উভয় অবস্থায়) কিভাবে তাদের দেহকে ক্ষয় করতে থাকে, তা আল্লাহ তায়ালা জানেন এবং এটা একটা সুরক্ষিত গ্রন্থে সংরক্ষিত। তারা মরে মাটি হয়ে গেলে একেবারে বিলীন হয়ে যায় না। জীবনকে এই মাটির অভ্যন্তরে নিয়ে যাওয়ার কাজটা তো আগেও সংঘটিত হয়েছে। আর মৃতকে জীবিত করার ঘটনাও চারপাশে অহরহ ঘটে চলেছে এবং তা অবিরাম গতিতে চলেছে। এভাবেই মানুষের মনকে নরম করা, গলানো, সচেতন করা, উদ্দীপিত করা ও ত্বরিত দাওয়াত গ্রহণ করার যোগ্য বানানোর চেষ্টা চলেছে এ আয়াতে এবং মূল বিষয় নিয়ে আলোচনা করার আগেই এই প্রচেষ্টা চালানো হয়েছে। অতপর মোশরেকদের মানসিক অবস্থা বর্ণনা করা হয়েছে, যা এই সকল অলীক ও উদ্ভট আপত্তির মূলে সক্রিয় রয়েছে। কেননা, তারা চিরন্তন ও চিরস্থায়ী সত্যকে অস্বীকার করার কারণে তাদের পায়ের তলার মাটি সরে গেছে এবং এরপর কোনো ব্যাপারেই তারা স্থায়ী অবস্থান নিতে পারেনি। | "বরঞ্চ তারা তাদের কাছে আগত সত্যকে অস্বীকার করেছে। ফলে তারা সংশয়ে দোদুল্যমান।"
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।