Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 শপথ করে কোরআন কোন্‌ কথাটা বলতে চায়, তার উল্লেখ করেনি । তবে শুরুতেই শপথ করা দ্বারা বুঝা যায়, সূরার গোটা আলোচ্য বিষয়ই অত্যন্ত গুরুত্পূর্ণ । চেতনায় এই গুরুত্বোধ সৃষ্টি করার পর এমন একটি বিষয়ের সূত্রপাত করা হয়েছে, যাতে তাদের কাছে রসূলের আগমন ও 1142448 মন্তব্য করা হয়েছে। কেম্সামতভ ও জবাবদিহিতা অবধারিত বলা হয়েছে- “বরং তারা এ জন্যে অবাক হয়ে গেছে যে, তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসে গেছে। তা দেখে কাফেররা বলেছে যে, এতো খুবই বিস্ময়ের ব্যাপার! ভামরা মরে মাটি হয়ে যাওয়ার পর আবার বেঁচে উঠবো নাকিঃ সে তো খুবই মৃদূর পরাহত এক প্রত্যাবর্তন।? অর্থাৎ তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে এতে তারা অবাক হয়ে গেছে। অথচ এতে অবাক হবার কিছু নেই। এটা বরঞ্চ স্বাভাবিক প্রক্রিয়া, যাকে বক্রতামুক্ত সুস্থ বিবেক মাত্রেই সানন্দে গ্রহণ না করে পারে না। স্বাভাবিক ব্যাপার তো এটাই যে, কোনো মানব গোষ্ঠীকে কোনো জিনিস শেখাতে হলে আল্লাহ তায়ালা সে জন্যে সে গোষ্ঠীর মধ্য থেকেই কাউকে বাছাই করবেন। এই ব্যক্তি তাদেরই লোক হওয়ায় তার চেতনা অনুভূতি তাদের চেতনা অনুভূতির মতোই হবে। তাদের ভাষায় সে কথা বলবে । তাদের তৎপরতায় ও জীবনধারায় সেও অংশগ্রহণ করবে, তাদেরকে কিসে আকৃষ্ট করে এবং কিসে বিরক্ত করে তা সে বুঝবে । তাদের কর্মক্ষমতা ও ধারণ ক্ষমতা কতখানি তা সে জানবে । এরপ ব্যক্তিকে পাঠালে সে তাদেরকে তাদের অনিবার্য পরিণতি . সম্পর্কে সাবধান করবে, তাদের দায়িত্ব ও কর্তব্য বুঝাবে এবং নিজে হবে সর্বপ্রথম এই দায়িত্ব ও কর্তব্য পালনকারী । খোদ রেসালাত নিয়েও তারা বিস্মিত। রসূল তাদেরকে যে পরকালের কথা বলেন, তা তাদের কাছে বড়ই আশ্চার্যজনক। পরকাল-বিশ্বাস ইসলামের একটা মূলনীতি । এ মূলনীতি গোটা ইসলামের অন্যতম ভিত্তি। ইসলামী আকীদা বিশ্বাসের দাবী ও চাহিদা সংক্রান্ত সামগ্রিক ধ্যানধারণা এই মূলনীতির ওপরই প্রতিষ্ঠিত। মুসলমানের কাছে ইসলামের দাবী এই যে, অসত্যকে প্রতিহত করার জন্যে সে যেন সত্যের পতাকাবাহী হয়। অন্যায় ও অকল্যাণকে নিশ্চিহ্‌ করার জন্যে সে যেন ন্যায়ের পতাকাবাহী হয়। পার্থিব জীবনে তার সকল কাজ যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত হওয়ার মাধ্যমে এবাদাতে পরিণত হয়। বস্তুত দুনিয়ার প্রতিটি কাজেরই বদলা প্রয়োজন। কিন্তু সেই বদলা পার্থিব জীবনে নাও মিলতে পারে । সে ক্ষেত্রে বদলা পার্থিব জীবনের পরবর্তী জীবন পর্যস্ত পিছিয়ে যাবে । এ জন্যে আরেকটা জগত প্রয়োজন । আর সেই জগতে হিসাব গ্রহণের জন্যে মানুষকে পুনরুজ্জীবিত করা অপরিহার্য । মানুষের মন মগযে যখন আখেরাতের ভিত্তি ধ্বংস হয়ে যায়, তখন সেই সাথে ] ইসলামী আদর্শের সকল তত্ব ও সে সংক্রান্ত দায়দায়িতৃ বিলুপ্ত হয় এবং এরূপ দায়িতৃবোধহীন মন ইসলামী জীবনধারার সাথে কখনো খাপ খাইয়ে চলতে পারে না। ; কিন্তু মোশরেকরা এ বিষয়টাকে এ দৃষ্টিকোণ থেকে কখনো দেখেনি। তারা এটিকে দেখেছে অন্য একটি অতীব জটিল দৃষ্টিকোণ থেকে। সেই দৃষ্টিকোণ থেকে জীবন ও মৃত্যুর প্রকৃত স্বরূপ উপলব্ধি করা যায় না। উপলব্ধি করা যায় না আল্লাহর শক্তির প্রকৃত স্বরূপও। এ জন্যেই মোশরেকরা বলেছিলো, “আমরা মরে মাটি হয়ে যাওয়ার পর পুনরুজ্জীবিত হবো নাকি? সেটা তো একটা সুদূর পরাহত প্রত্যাবর্তন ।"

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।