Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 ক্ষিপ্ত আলোচনা সুরাহ সে) সাধারণত এই সূরা দিযে ঈদ ও ভূময়ার জামায়াতে ভাষণ দিতেন এবং তাতে শ্রোতাদের মধ্যে বিপুল চাঞ্চল্যের সৃষ্টি হতো। ' আসলে এটি একটি অত্যন্ত প্রভাবশালী ও ভীতিপ্রদ বিবরণ সম্বলিত সূরা । আল্লাহ তায়ালা যে তীর সকল সৃষ্টিকে প্রতি মুহূর্তে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছেন এবং সেই পর্যবেক্ষণ যে তার ওপর তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে পুনরুজ্জীবন পর্যন্ত, তার পর থেকে কেয়ামতের ময়দানে জমায়েত হওয়া পর্যন্ত এবং তারপর থেকে হিসাব গ্রহণ পর্যন্ত অব্যাহত থাকবে, সে কথা এই সূরায় সুন্দর করে জানিয়ে দেয়া হয়েছে। এটি একটি নিদারুণ ভীতিপ্রদ ও সুক্ষ পর্যবেক্ষণ, যা মানুষ নামক এই দুর্বল সৃষ্টির ওপর পরিপূর্ণভাবে কার্যকর রয়েছে ও থাকবে। মানুষ এমন এক সত্তার মুঠোর মধ্যে রয়েছে, যিনি তার সম্পর্কে কখনো এক মুহূর্তের জন্যেও উদাসীন হন না এবং একটুও দৃরে সরেন না । তার প্রতিটি শ্বাস-প্রশ্বাসকে তিনি গুনে রাখেন। তার মনের প্রতিটি চিন্তা তার জানা । তার প্রতিটি উচ্চারণ তার কাছে লিখিত এবং তার প্রতিটি কার্যকলাপ ও নড়াচড়ার হিসাব তীর কাছে সংরক্ষিত। এই সর্বাত্মক ও ভয়ংকর পর্যবেক্ষণের আওতাধীন রয়েছে তার অন্তরের প্রতিটি ভাবনা এবং তার অংগ-প্রত্যংগের প্রতিটি তৎপরতা । এই পর্যবেক্ষণের মাঝে কোনো পর্দা নেই, কোনো আড়াল নেই। প্রতিটি মুহূর্তে তার প্রতিটি গোপন ও প্রকাশ্য কাজের ওপর এই সর্বাত্মক প্রহরা কার্যকর রয়েছে। আল্লাহর এই সর্বাত্মক প্রহরা ও পর্যবেক্ষণের বিষয়টি সর্বজন বিদিত। কিন্তু এই সূরায় তা এমনভাবে তুলে ধরা হয়েছে যেন তা নতুন কিছু, যেন তা শরীরের রোমাঞ্চ তোলে, স্নাযুতে শিহরণ জাগায় এবং উদাসীন মানুষকে সচকিত করে তোলে । আর এ সব কিছুই করা হয় জীবন, মৃত্যু, পরকাল ও কেয়ামতের কথা স্মৃতিতে জাগরূক করার মাধ্যমে এবং আকাশ, পৃথিবী, পানি, উদ্ভিদ, ফল ও ফসলের দৃশ্য তুলে ধরার মাধ্যমে । ৃ এ ধরনের সূরার আলোচ্য বিষয়ের সংক্ষিগ্তসার তুলে ধরা খুবই কঠিন। তাই আমি মূল সূরাটি নিয়েই সরাসরি আলোচনায় প্রবৃত্ত হতে চাই। তাফসীজ সূরার প্রথম রুকুটি লক্ষ্য করুন। এটি সূরার প্রথমাংশ। এতে আখেরাতের কথা এবং মোশরেক কর্তৃক আখেরাতকে অস্বীকার করা ও আখেরাত সংক্রান্ত কথাবার্তায় তাদের বিনয় প্রকাশ করার বিবরণ দেয়া হয়েছে। তবে কোরআন শুধু তাদের অস্বীকার করার বিষয়টিরই উল্লেখ করেনি যে, শুধু এর প্রতিবাদ করেই ক্ষান্ত হবে। বরং তাদের বিভ্রান্ত মন ও মানসিকতার পর্যালোচনা করে যাতে তাকে সত্যের পথে ফিরিয়ে আনতে পারে, তার বক্রতা দূর করে এবং সব কিছুর আগে মনকে এমনভাবে জাগিয়ে তোলা ও আন্দোলিত করার চেষ্টা করে, যাতে তা মহাবিশ্বের অন্তরালে বিরাজমান মহাসত্য সম্পর্কে অবগত হতে পারে। এ জন্যে কোরআন পরকালকে প্রমাণ করার জন্যে তাদের সাথে কোনো মনস্তাত্বিক বিতর্কে লিপ্ত হয় না। কেবল তাদের মনকেই জাগিয়ে তোলে, যাতে তা চিন্তাভাবনা করে এবং তাদের প্রজ্ঞা ও বিবেককে আলোড়িত করে, যাতে তা চারপাশের প্রত্যক্ষ সত্যগুলো ছারা প্রভাবিত হয় ও তা গ্রহণ করে। যারা মনের বিশুদ্ধি ও সুচিকিৎসা কামনা করে, তাদের জন্যে এতে উপকৃত হওয়ার মতো শিক্ষা রয়েছে। | সূরাটি শুরু হয়েছে আরবী বর্ণমালার একটি অক্ষর “কফ” দ্বারা এবং কুাফ দিয়ে লেখা ও শুরু এ করা কোরআনের নামে শপথ করার মাধ্যমে ।

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।