Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 শক্তিকে এই নগণ্য ব্যক্তিটি.পরাভূত করে তা নয়, বরং সেই বৃহত্তম শক্তিই পরাভূত করে, যা তার আত্মায় সংগৃহীত হয়। এই মহা পরাক্রমশালী ঈমানী শক্তি কখনো দুর্বল হয় না বা পরাভূত হয় না।'১) “ইসলাম ব্যক্তি ও সমষ্টির জীবনে যে অসাধ্য সাধন ও অলৌকিক কর্মকান্ড সম্পাদন করে তা কোনো অস্পষ্ট কাল্পনিক ধ্যানধারণার ভিত্তিতে করে না । বরং তা করে সুনির্দিষ্ট কারণ ও স্থায়ী বিধির ভিত্তিতে । ইসলাম একটা সামগ্রিক ও সর্বব্যাপী চিন্তাধারা, যা মানুষকে প্রকৃতির গোপন ও প্রকাশ্য শক্তিগুলোর সাথে সংযুক্ত করে, তার আত্মাকে বিশ্বাস ও আস্থা দ্বারা শক্তিশালী করে, তাকে বাতিল শক্তির মোকাবেলা করার ক্ষমতা দান করে এবং তা দান করে বিজয়ের প্রত্যয় ও আল্লাহর ওপর আস্থার শক্তির মাধ্যমে । ব্যক্তির সাথে তার পরিবেশে বিদ্যমান জিনিস, ঘটনা ও মানুষের সম্পর্ক কী এবং তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপদ্ধতি কী, ইসলাম তাও বিশ্লেষণ করে। আনুরূপভাবে সে তার যাবতীয় শক্তি ও ক্ষমতাকে একত্রিত করে ও একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে । আর এভাবেও তার শক্তি বৃদ্ধি ঘটে । মোমেনের শক্তিবৃদ্ধির আরো একটা কারণ এই যে, তার সকল তৎপরতা এমন একটি দিকে পরিচালিত হয়, যেদিকে গোটা বিশ্বজগত পরিচালিত । মহাবিশ্বে যতো প্রচ্ছন্ন শক্তি রয়েছে তা ঈমানী পথেই পরিচালিত হয়। ফলে মোমেনের যাত্রাপথে তার সাথে সম্মিলন ঘটে এবং তাকে বাতিলের ওপর হককে বিজয়ী করার সংগামে সহযোগিতা করে । ফলে বাতিল বাহ্যদৃষ্টিতে যতই শক্তিশালী হোক না কেন, তার সামনে টিকতে পারে না। আল্লাহ তায়ালা সত্যই বলেছেন, “তারা ইসলাম এনেছে বলে তোমার সামনে কৃতিত্ব ফলায়। তুমি বলো, তোমাদের ইসলাম গ্রহণের কৃতিত্ব আমার সামনে যাহির করো না। বরঞ্চ আল্লাহই তোমাদের ওপর নিজের কৃতিত্র দাবীদার যে, তিনি ঈমান আনার জন্যে তোমাদেরকে হেদায়াত করেছেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ।' বস্তুত এটা এতো বড় অনুগ্বহ যে, এটা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ দিতেও পারে না এবং উপযুক্ত ব্যক্তিকে ছাড়া কাউকে তিনি দেনও না। আল্লাহ তায়ালা সত্যই বলেছেন। ভেবে দেখতে হবে যে, যে ব্যক্তি ঈমানী সম্পদে সমৃদ্ধিশালী হয়েছে, সে আর কিছুই হারায়না। আর যে এই সম্পদ থেকে বঞ্চিত, সে পশুর মতো যতোই আহার-বিহার করুক, এবং যতো অগাধ সম্পত্তি ভোগ করুক, সে কিছুই পায় না। বস্তুত এ ধরনের মানুষের চেয়ে পশু অধিকতর সুপথগামী ৷ কেননা, তারা জন্মগতভাবে মোমেন ও আন্লাহর বিধানের অনুগত। নিশ্চয়ই আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় জানেন এবং তিনি তোমাদের সকল কাজ দেখেন।” যিনি আকাশ ও পৃথিবীর অদৃশ্য খবর জানেন, তিনি মানুষের হৃদয় জগতে লুকিয়ে রাখা তথ্যও জানেন এবং তাদের কাজেরও খবর রাখেন । সুতরাং আল্লাহকে তাদের সম্পর্কে জ্ঞান অর্জনে তাদের কথাবার্তার ওপর নির্ভর করতে হয় না। কেননা তিনি তাদের হৃদয়ে বিদ্যমান ভাবাবেগের কথাও জানেন। এই হলো একটি মহান সমাজ ব্যবস্থার পবিত্র বৈশিষ্টসমূহের রূপরেখা বর্ণনাকারী আঠারোটি আয়াতের সমষ্টি সূরা আল-হুজুরাত। এ সূরা মানুষের অন্তরের অন্তস্তলে যে সব মহান তত্ব ও তথ্য বদ্ধমূল করে দেয় তা যথার্থই অমূল্য ও দুর্লভ। (১) আমার লেখা ইসলাম ও বিশ্ব শাস্তি ।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।