17100)://151977)18301.৬%01-0])7055.05010) ভূমিকা পালন করার জন্যে যা এখানকার সব কিছু দ্বারা প্রভাবিত হয় এবং সব কিছুকে প্রভাবিত করে। তার এই ভূমিকা এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির সকল কার্যকলাপ ও ভূমিকার সাথে আদি থেকে অন্ত পর্যন্ত সুসমবিত। এভাবে জ্ঞান লাভের পর মোমেন জানে সে কেন দুনিয়ায় এসেছে এবং তার ঠিকানা কোথায়। নানাবিধ চিন্তার মধ্যে তাকে ঘুরপাক খেতে হয় না। বরং সে নিসংশয় ও পরম আত্মবিশ্বাস নিজ ভূমিকা পালন করে । ঈমানী জ্ঞানে যখন তার আরো উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়, তখন সে স্বীয় ভূমিকা পালন করে অধিকতর আনন্দ ও তৃপ্তি বোধ করে এবং মহান আল্লাহর কাছ থেকে জীবনরূপী উপহার পেয়েও স্বীয় ভূমিকা পালন করতে পেরে কৃতার্থ হয়। কোরআনের ছায়াতলে আশ্রয় লাভের আগে এবং মহান আল্লাহ তায়ালা আমার হাত ধরে আমাকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দানের আগে আমি যে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও বিভ্রান্তিতে পতিত থাকতাম, আমার সেই উদ্বেগ ও বিভ্রান্তি যেমন বিদরিত হয়েছে, তেমনি ভাবে প্রত্যেক মোমেনের উদ্বেগ বিদূরিত হয়ে থাকে । আমি এই উদ্বেগ বিদুরিত হওয়ার পর আপন মনে বলেছিলাম- “মহাবিশ্ব এ কথা ভেবে আপন যাত্রা থামিয়ে দিয়েছে যে, সে কোথায় চলেছে, কেন চলেছে ও কিভাবে চলেছে। বৃথা চেষ্টা, ব্যর্থ তৎপরতা ও অসন্তোষজনক পরিণতি তাকে খুশী করতে পারেনি।' আল্লাহর শোকর, আমি আজ জানি যে, কোনো চেষ্টাই বৃথা যায় না। সকল কাজেরই কিছু না কিছু প্রতিদান পাওয়া যায়। সব শ্রমেরই কিছু না কিছু ফল হয়। ভালো কাজের পরিণতি সন্তোষজনক হয়ে থাকে । কারণ তা একজন সুবিচারক ও দয়ালু মালিকের বিবেচনাধীন থাকে। আন্রাহর প্রশংসা যে, বিশ্বজগত তার যাত্রা চিরদিনের জন্যে স্থৃগিত করে না। কেননা বিশ্বজগত তার ্রষ্টা ও প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার প্রশংসা করে তীর প্রতি অনুগত থাকে এবং তার বিধান অনুসারে চলে পরিপূর্ণ নিষ্ঠা, সন্তোষ ও আত্মোৎসর্গের চেতনা নিয়ে । এটা একটা বিরাট অর্জন ও প্রাপ্তি, চাই তা চেতনা ও চিন্তার জগতেই হোক, দেহ ও স্ায়ুর জগতেই হোক এবং তৎপরতী, প্রভাবিত হওয়া ও প্রভাব বিস্তার করার জগতেই হোক। ঈমান একটি উদ্দীপক শক্তি ও এঁক্যবদ্ধকারী শক্তি। ঈমান কারো হৃদয়ে অবস্থান করতে করতে এক সময় সক্রিয় হয়ে ওঠে । নিজের অস্তিত্বকে বাস্তবে প্রতিষ্ঠিত করতে ব্যাকুল হয়ে পড়ে, তার অভ্যন্তরীণ ও বাহ্যিক রূপকে পরস্পরের সাথে সমন্বিত করে মানব সততায় বিরাজমান কর্মতৎপরতার উৎসসমূহের ওপর আপন কর্তৃত্ বিস্তার করে এবং তাকে পথে অগ্রসর হতে উদুদ্ধ করে। এ হচ্ছে মানুষের মনের ওপর ইসলামী আকীদা ও আদর্শের কার্যকারিতার রহস্য এবং এই আকীদা ও আদর্শের ওপর মনের বা বিবেকের শক্তির রহস্য। ইসলাম পৃথিবীতে যে অসাধ্য সাধন করেছে এবং প্রতিনিয়ত করে চলেছে, এ হচ্ছে তার রহস্য । ইসলাম পৃথিবীর জীবনধারায় প্রতিনিয়ত পরিবর্তন আনছে এবং ব্যক্তি ও সমাজকে বৃহত্তর ও অবিনশ্বর জীবনের জন্যে সীমাবদ্ধ নশ্বর পার্থিব জীবনকে উৎসর্গ করতে উদ্বুদ্ধ করে। এক নগণ্য ও দুর্বল ব্যক্তিকে পরাক্রান্ত শাসক শক্তির বিরুদ্ধে অর্থ ও অস্ত্রের শক্তির বিরুদ্ধে প্রতিরোধে উদ্বুদ্ধ করে । শেষ পর্যন্ত দেখা যায়, সেই প্রবল ও পরাক্রান্ত শক্তি সেই ব্যক্তির ঈমানী শক্তির কাছে হার মানতে বাধ্য হয়। এত বড় বড়
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।