Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 সৃষ্টিজগতের সমান। এখানে সে অনেক জিনিস তৈরী করতে ও অনেক বড় বড় ঘটনা ঘটাতে পারে। সে প্রত্যেক জিনিস ছারা প্রভাবিত হয় এবং প্রত্যেক জিনিসের ওপর প্রভাব বিস্তার করতে পারে৷ অতপর বৃহত্তম শক্তি থেকে সে সাহায্য গ্রহণ করতে পারে-যে বৃহত্তম শক্তি কখনো দুর্বল হয় না বা উধাও হয় না। নতুন সুলতবোধেন সৃষ্টি এই ব্যাপক ধারণা থেকে সে সংগ্রহ করে জিনিস, ঘটনা, ব্যক্তি, মূল্যবোধ, মনোযোগ ও আকাংখ্যাসমূহের নতুন ও প্রকৃত মানদন্ড । এ বিশ্বজগতে তার প্রকৃত ভূমিকা কী এবং এই জীবনে তার প্রকৃত কাজ কী তাও সে নিরূপণ করে। মানুষ স্বয়ং মহাবিশ্বে আল্লাহর একটি শক্তি, যাকে তিনি এই উদ্দেশ্যে নির্দেশাবলী প্রদান করেন যেন তাকে দিয়ে ও তার ওপর নিজের ইচ্ছা বাস্তবায়িত করতে পারেন, আর এই গ্রহে সে যেন স্থির ও অবিচল পদক্ষেপে, খোলা চোখে ও অতন্দ্র বিবেকে বিচরণ করতে পারে। পারিপার্থিক সৃষ্টিজগতের প্রকৃত স্বরূপ, মানুষের জন্যে নির্ধারিত ভূমিকার প্রকৃত স্বরূপ এবং এই ভূমিকা পালনের জন্যে তাকে দেয়া শক্তির প্রকৃত মর্ম ও মাত্রাসংক্রান্ত এই জ্ঞান ও পরিচিতি থেকে সে মানসিক শাস্তি, তৃপ্তি ও স্বস্তি লাভ করে এবং পারিপার্শিক ঘটনাবলী সম্পর্কে যথার্থ ব্যাখ্যা লাভ করে । সে জানতে পারে কোথা থেকে সে এসেছে, কেন এসেছে, কোন দিকে সে যাচ্ছে এবং সেখানে গিয়ে কী সে পাবে। সে একথা ইতিমধ্যেই জেনেছে যে, পৃথিবীতে তার একটা কাজ বা দায়িত্‌ রয়েছে। সে জেনেছে যে, তাকে উক্ত কাজ সম্পন্ন করার নিমিত্তে প্রতিটি ঘটনা শক্তি যোগাচ্ছে। সে এও জেনেছে যে, দুনিয়া হচ্ছে আখেরাতের কৃষি ক্ষেত। তাকে ছোট-বড় প্রতিটি কাজের ফলাফল ভোগ করানো হবে। তাকে নিরর্থক সৃষ্টি করা হয়নি এবং তাকে দায়িত্হীনভাবে ছেড়েও দেয়া হয়নি। | উৎস ও পরিণতি সংক্রান্ত অজ্ঞতা, পথের গুপ্ত অংশ না দেখা এবং সেই পথে যাত্রা করা ও আসা যাওয়ার পেছনে প্রচ্ছন্ন কর্মকুশলতায় আস্থা না থাকার কারণে যে উদ্বেগ, সংশয় ও বিশ্ময় জন্ম নেয়, তা জ্ঞান অর্জন করলে বিলুপ্ত হয়ে যায়। ওমর খৈয়ামের চেতনার মতোই চেতনার | বিলুপ্তি ঘটে । ওমর খৈয়াম বলেছেন, “আমি জীবনের পোশাক পরিধান করেছি, অথচ কারো কাছে পরামর্শও চাইনি, আর নিজেও নানা চিন্তাধারার মধ্যে উদত্রান্ত থেকেছি। অচিরেই এ পোশাক আমি খুলে ফেলবো, অথচ এখনো আমি জানলাম না কেন এসেছি এবং কোথায় _ আমার ঠিকানা |” ঈমান এ্রক অআন্নাখাকশ শক্তি মোমেন নিশ্চিত মনে ও সংশয়হীন বিবেকে জানে ও বোঝে যে, সে জীবনের পোশাক পরে কেবল সেই আন্লাহর ফয়সালা অনুসারে, যিনি সর্বোচ্চ মাত্রার কর্মকুশলতা ও প্রজ্ঞা সহকারে গোটা সৃষ্টিজগতকে পরিচালনা করেন। আর যে হাত তাকে জীবনের পোশাক পরায়, সে হাত তার চেয়েও প্রাজ্ঞ, বিচক্ষণ ও দয়ালু। সুতরাং তার কাছে তার পরামর্শ চাওয়ার প্রয়োজন নেই। কেননা, যে হাত উক্ত জীবনের পোশাক পরায় সে যেমন পরামর্শ দিয়ে থাকে, মোমেন তেমন পরামর্শ দিতে সক্ষম নয়। সে হাত তাকে জীবনের পোশাক পরায়, এই মহাবিশ্বে এমন একটি বিশেষ

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।