17100)://151977)18301.৬%01-0])7055.050100 ৰ সত্িতকান্ন মানুষ কারা ঈমান অন্তরে বদ্ধমূল হওয়ার পর তা মানব সত্বার ভেতরে যে পরিবর্তন আনে, তা এই যে, বিশ্বজগত সম্পর্কে তার ধারণা ব্যাপকতা লাভ করে, ব্যাপকতা লাভ করে তার সাথে তার সংযোগ, তার ভূমিকা, বিশুদ্ধ হয় পারিপার্থিক ব্যক্তি, বস্তু, ঘটনাবলী ও মূল্যবোধ সম্পর্কে তার ধারণা । পৃথিবী নামক এই গ্রহে সে আজীবন স্বস্তি ও নিরাপত্তা লাভ করে। পারিপার্শিক জগতের প্রতিটি বস্তুর সাথে এবং তার ও বিশ্বজগতের স্রষ্টার সাথে তার ঘনিষ্ঠতা ও মৈত্রী গড়ে ওঠে । তার নিজের মূল্য ও মর্যাদা সম্পর্কে তার সঠিক চেতনা জন্মে এবং সর্বোপরি তার মধ্যে এই অনুভূতি জন্যে যে, আল্লাহকে সন্তুষ্ট রাখা ও বিশ্বজগতের সব কিছুর কল্যাণ সাধন করার মতো ভূমিকা পালন সে সক্ষম। তার ধারণার ব্যাপকতার স্বাভাবিক ফল এই দাঁড়ায় যে, সে স্থান ও কালের সীমাবদ্ধতার উর্ধে উঠে যায় এবং মহাবিশ্বের ব্যাপক ও বিপুল পরিসরে স্থান লাভ করে । এই মহাবিশ্বে কতো যে অজানা শক্তি সঞ্চিত ও গোপন রহস্য লুক্কায়িত রয়েছে, কে তার খবর রাখে? বস্তুত জাতিগতভাবে সে মানব জাতির একজন সদস্য । তার একটা নির্দিষ্ট উৎস রয়েছে। প্রথমে সে আল্লাহর রূহ বা আত্মা থেকে একটা মানবীয় আত্মা ফুৎকারের মাধ্যমে পেয়েছে । এই ফুৎকার মাটির তৈরী মানুষকে আল্লাহর নূর বা জ্যোতির সাথে সংযুক্ত করে থাকে । আল্লাহর এই নূর এক মুক্ত ও অসীম বস্তু, যার কোনো আদিঅন্ত নেই এবং স্থান ও কালের মধ্যে যা সীমাবদ্ধ নয়। এই অসীম ও মুক্ত উপাদানটিই মানুষকে সৃষ্টি করেছিলো । কোনো মানুষের অন্তরে উক্ত ধারণা বদ্ধমূল হওয়া তার নিজের সম্পর্কে উচ্চ ধারণা সৃষ্টির জন্যে যথেষ্ট । যদিও সে পৃথিবীতে বাস করে। এই উচ্চ ধারণা সৃষ্টির পাশাপাশি তার হৃদয় আল্লাহর নূরে উদ্ভাসিত হয়ে প্রথম নূরের দিকে ছুটে যায়, যা তাকে জীবনের এই রূপটি উপভোগ করায় । সম্পর্কের দিক দিয়ে বিবেচনা করলে সে মুসলিম জাতির একজন সদস্য ৷ এই মুসলিম জাতি মানব সৃষ্টির সূচনাকাল থেকে চলে আসছে। এর নেতৃত্বে ছিলেন নূহ, ইবরাহীম, মুসা, ঈসা ও তাদের ভ্রাতৃপ্রতিম অন্যান্য নবী। এই ধারণাটা তার হৃদয়ে বদ্ধমূল থাকাই যথেষ্ট । এতে সে বুঝতে পারবে যে, সে একটি সংঘটিত, পবিত্র ও সুদূর প্রসারী বৃক্ষের ফল। এই অনুভূতি অর্জিত হলে সে জীবনের একটা আলাদা স্বাদ উপভোগ করতে পারবে । এরপর তার ধারণা আরো প্রশস্ত হতে থাকে । এক পর্যায়ে সে তার নিজের ও গোটা মানব জাতির উর্ধে উঠে যায়। সে এই বিশ্বজগতকে মহান আল্লাহর সৃষ্টি হিসাবে বিবেচনা করে। সে নিজেও এই আল্লাহর সৃষ্টি এবং তার ফুৎকারেই সে মানুষ হয়ে জন্মেছে । তার ঈমান তাকে জানিয়ে দেয় যে, গোটা বিশ্বজগত একটা সজীব জিনিস এবং তা জীবন্ত জিনিসসমূহ দ্বারা গঠিত । প্রত্যেক বস্তুর আত্মা বা প্রাণ আছে। প্রত্যেক বস্তু ও এই মহাবিশ্বের আত্মা তার স্রষ্টার প্রতি নিবেদিত। মানুষের নিজের আত্মার ন্যায় এই বিশ্বজগতের আত্মাও আল্লাহর গুণকীর্তন ও তাসবীহ পাঠ করে থাকে, তার প্রশংসা ও আনুগত্য করে থাকে এবং তার কাছে আত্মসমর্পণ করে বিশ্বাস স্থাপন করে। এভাবে সে উপলব্ধি করতে পারে যে, সে নিজেও এই মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংগ, ঘা মহান আন্নাহর সৃষ্টি এবং তীর প্রতি অনুগত। অতপর সে এও বুঝতে পারে যে, সে এই বিশ্বজগতের চেয়েও বড় একটি সৃষ্টি, পার্শ্ববর্তী সকল আত্মার সাথে সে পরিচিত, আল্লাহর প্রদত্ত আত্মা যা তাকে নিয়ন্ত্রণ করে তার সাথেও সে পরিচিত এবং সে গোটা সৃষ্টিজগতের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। সে উপলব্ধি করতে পারে যে, সে দৈর্ঘ ও প্রস্থে এই গোটা বিজাল ১৯তম ২৩
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।