17100)://151977)18301.৬%01-0])7055.05010) তাদেরকে জানান। এ সংক্রান্ত জ্ঞান তাকে তাদের কাছ থেকে অর্জন করতে হয় না। “তুমি বলো, তোমরা কি তোমাদের আনুগত্যের কথা আল্লাহকে জানাচ্ছো? অথচ আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা জানেন। তিনি তো সর্ব বিষয়ে জ্ঞানী ।" মানুষ জানের দাবীদার । অথচ সে নিজেকেই জানে না। তার ভেতরে কী কী আবেগ অনুভূতি ও চেতনা রয়েছে তা সে জানে না। সে তার নিজের ও তার আবেগ অনুভূতির নিগৃঢ় তত্ব জানে না। মানুষের বিবেক বুদ্ধি কিভাবে কাজ করে, তাও তার কাছে অজানা ব্যাপার ৷ কেননা, সে যখন কর্মব্যস্ত থাকে, তখন তার ওপর সে পর্যবেক্ষণ চালাতে পরে না। নিজের ওপর যখন পর্যবেক্ষণ | চালায়, তখন তার স্বাভাবিক তৎপরতা ও ব্যস্ততা স্তব্ধ হয়ে যায়৷ সুতরাং তখন কিসের পর্যবেক্ষণ চালাবে? আর যখন সে স্বাভাবিক তৎপরতায় নিয়োজিত থাকবে, তখন একই সময় নিজেকে পর্যবেক্ষণ করা তার পক্ষে সম্ভব নয়। কাজেই নিজের সত্বার বৈশিষ্ট ও নিজের সত্বার কর্মপদ্ধতি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনে সে অক্ষম । অথচ এই সত্ত্াটা নিয়েই মানুষ কতো গর্ব করে। 'আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীর সব কিছু জানেন।' অর্থাৎ তিনিই প্রকৃত ও নির্ভুল জ্ঞান রাখেন। তিনি বিশ্বজগতের শুধু বাহ্যিক জ্ঞান রাখেন না, শুধু তার লক্ষণসমূহের জ্ঞান রাখেন না-তিনি তার সম্পর্কে নিগৃঢ়তম ও গভীরতম জ্ঞান রাখেন এবং ব্যাপকতম সর্বব্যাপী ও সীমাহীন জ্ঞান রাখেন। “তিনি সর্ব বিষয়ে জ্ঞানী ।” অর্থাৎ সর্বব্যাপী ও সর্বাত্মক জ্ঞানের অধিকারী, সীমাহীন ও অফুরন্ত জ্ঞানের অধিকারী । ঈমান আল্াহ একটি বিশ্পেষ দোল এ পর্যন্ত ঈমানের সেই আসল ও প্রকৃত রূপ বর্ণনা করা হলো, যা বেদুইনরা অর্জন করতে পারেনি । এরপর তারা ইসলামের অনেক উপকার করেছে বলে যে কৃতিত্ব যাহির করতে ও বাহবা কুড়াতে চায়, তার উল্লেখ করে রসূল (স.)- কে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হচ্ছে। এই বাহবা কুড়ানোর ও কৃতিত্ যাহির করার ইচ্ছাটাই প্রমাণ করে যে, তাদের হৃদয়ে যথার্থ ও প্রকৃত ঈমান তখনো পর্যন্ত বদ্ধমূল হয়নি এবং তাদের অন্তর তখনো ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেনি। বলা হয়েছে, “ওরা তোমার কাছে নিজেদের কৃতিত্ যাহির করে যে, ইসলাম গ্রহণ করে | তারা ইসলামের কতোই না উপকার করেছে। তুমি বলো, তোমাদের ইসলাম গ্রহণের জন্যে আমার কাছে কৃতিত্ব জাহির করোনা । বরঞ্চ তোমাদেরকে ঈমানের পথের সন্ধান দিয়ে আল্লাহই তোমাদের মস্তবড় উপকার করেছেন, যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো ।” তারা ইসলাম গ্রহণ করে ইসলামের উপকার করেছে বলে দাবী করতো এবং ঈমান এনেছে বলে কৃতিত্ যাহির করতো । তাদেরকে এ আয়াতে জবাব দেয়া হয়েছে যে, তোমরা ইসলামের উপকার করার দাবী করো না। তোমাদের ঈমানের দাবী যদি সত্য হয়ে থাকে, তাহলে জেনে রেখো যে, আল্লাহই তোমাদের ওপর বিরাট অনুগ্রহ করেছেন ! এই জবাবটি নিয়ে আমাদের একটু চিন্তাভাবনা করা প্রয়োজন । এখানে একটি মস্তবড় সত্য নিহিত রয়েছে। এ সত্যটি সম্পর্কে অনেকেই-এমনকি মোমেনদেরও অনেকে উদাসীন । সেই সত্যটি এই যে, ঈমান হচ্ছে আল্লাহ্র সবচেয়ে বড় নেয়ামত ও বড় অনুগ্রহ, যা তিনি তার কোনো বান্দাকে পৃথিবীতে দিয়ে থাকেন। এটি এমনকি বান্দার অস্তিত্বে চেয়েও এবং অস্তিত্বের সাথে সম্পৃক্ত জীবন, জীবিকা, স্বাস্থ্য ও সহায় সম্পদের চেয়েও বড় নেয়ামত । এই নেয়ামত ও অনুগধহই মানব জীবনকে ও মানুষের অস্তিতৃকে বৈশিষ্টমন্ডিত করে থাকে এবং মহাবিশ্বে তাকে মৌলিক ও প্রধান ভূমিকা পালনের যোগ্য বানায়।
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।