17100)://151971)18301.৬%01-0])7055.05010) মধ্যে সময় সাধন করা হয়েছে। চেতনায় বিদ্যমান ঈমানের রূপ এবং বাইরের জগতে বিদ্যমান বাস্তব অবস্থার সাথে কোনো অসামঞ্জস্য মোমেনের পক্ষে অসহনীয় । কেননা, এই অসামঞ্জস্য তাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয়। এ কারণেই জান-মাল দিয়ে আল্লাহর পথে জেহাদে উদ্বুদ্ধ করা হয়েছে। এ জেহাদ আসলে মোমেনের অন্তরের স্বতস্ফুর্ত ও স্বাভাবিক আকাংখা । এ দ্বারা সে তার হৃদয়ে বিদ্যমান ঈমানের দীপ্তিমান রূপকে সমাজ জীবনে বাস্তবে প্রতিষ্ঠিত দেখতে চায়। আর মোমেনের সাথে তার আশপাশের জাহেলী জীবনধারার বিরোধ একটা স্বতস্কুর্ত ও স্বাভাবিক বিরোধ । নিজের ঈমানী চেতনা ও বিশ্বাস এবং বাস্তব জীবনের মাঝে দ্বৈত জীবন যাপনে তার অক্ষমতার কারণেই এই বিরোধের সূত্রপাত হয় । তার ঈমানী চেতনাকে সে বাস্তবের বিকৃত ও ভ্রষ্ট ইসলামবিরোধী জীবনের সাথে তাল মিলিয়ে চলতে বাধ্য করতে অক্ষম ৷ তাই তার মাঝে ও তার আশপাশে বিরাজমান জাহেলিয়াতের সাথে তার যুদ্ধ বেধে যাওয়া অনিবার্য ও অবশ্যন্তাবী-যতক্ষণ নাঁ এই জাহেলিয়াত ইসলামের কাছে আত্মসমর্পণ করে । “তারাই সত্যবাদী* । অর্থাৎ তাদের বিশ্বাসে তারা সত্যবাদী । তারা সত্যবাদী যখন তারা বলে যে, তারা মোমেন। অতপর অন্তরে যখন সেই চেতনা ও আবেগ সক্রিয়ভাবে উপস্থিত থাকে না এবং বাস্তব জীবনেও তার কোনো প্রভাব ও আলামত দেখা যায় না, তখন বাস্তবে ঈমানের অস্তিত্ব আছে একথা বলা যায় না। ইসলামী আদর্শে বিশ্বাস স্থাপন এবং তার কেবল বুলি আওড়ানো দ্বারা কেউ সত্যবাদী হতে পারে না। যতক্ষণ তার বাস্তব জীবনে তথা কাজে-কর্মে তা প্রতিফলিত না হ্য়। আয়াতের একটি অংশ, 'প্রকৃত মোমেন তারাই, যারা আন্মাহ তায়ালা ও তার রসূলের প্রতি ঈমান এনেছে, অতপর কোনো সন্দেহ-সংশয়ে পতিত হয়নি' নিয়ে একটু ভাবার প্রয়োজন রয়েছে। এটা নিছক কথার কথা নয়, বরং বাস্তব ও সচেতন অভিজ্ঞতার সাথে এর সংযোগ রয়েছে। ঈমানের পরেও মনের ভেতরে যে সন্দেহ-সংশয় থেকে যাওয়া সম্ভব, সেই স্পর্শকাতর সত্যটির প্রতিই এখানে ইংগিত দেয়া হয়েছে এবং এর প্রতিকার করা হয়েছে। “অতপর কোনো সন্দেহ-সংশয়ে লিপ্ত হয়নি, এই উক্তিটি কোরআনের অন্যত্র বিদ্যমান এই উক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ, “যারা বলেছে যে আমাদের প্রতিপালক আল্লাহ তায়ালা-অতপর তার ওপর অবিচল থেকেছে ..' আল্লাহর প্রতি ঈমানে সংশয়হীনতা ও আল্লাহর প্রভূত অবিচল আস্থা এই দুটো উক্তি থেকেই বুঝা যায় যে, মোমেনের মনেও কখনো কখনো কঠিন অগ্নিপরীক্ষার প্রভাবে কিছুটা সন্দেহ-সংশয়, অস্থিরতা ও দোদুল্যমানতা দেখা দিতে পারে ৷ মোমেনের মন দুনিয়ার জীবনে বহু কঠিন বিপদ-মুসিবতে নিক্ষিপ্ত হয়ে থাকে । কিন্তু যে ব্যক্তি এপ পরিস্থিতিতে মনকে স্থির রাখে, আস্থা ও বিশ্বাস বজায় রাখে এবং সঠিক পথে কদম অবিচল রাখে, তার কোনো বিপর্যয় ঘটে না, সন্দেহ সংশয় তার ক্ষতি করতে পারে না এবং এরূপ ব্যক্তিই আল্লাহর কাছে উচ্চতর মর্যাদা লাভ করে থাকে । | এখানে এমন বাচনভংগি ব্যবহৃত হয়েছে যে, এতে মোমেনদেরকে পথের পিচ্ছিল ও বিপজ্জনক স্থানগুলো সম্পর্কে সাবধান করা হয়েছে, যাতে তারা সচেতন হয়, দৃঢ় মনোবল অর্জন করে, নির্ভুল পথ অবলম্বন করে এবং পরিবেশ গুমট, অন্ধকার ও ঝড়-ঝঞ্জা বিক্ষুব্ধ হলেও সন্দেহ সংশয়ে লিপ্ত না হয়। এরপর পুনরায় বেদুইনদের প্রসংগ আলোচিত হয়েছে। বলা হয়েছে যে, তাদের অন্তর কেমন ও তাতে কি আছে, সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহই তাদের অন্তরে কি আছে সে কথা
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।