17100)://151977)18301.৬%01-0])7055.050100 উমালেন্ন যথার্ঁস দাবীদার কারা সূরার শেষাংশে ঈমানের প্রকৃত মর্ম ও মূল্য বিশ্লেষণ করা হয়েছে। ঈমানের মর্মার্থ উপলব্ধি না করে মোমেন হবার দাবীদার আরব বেদুইনদের জবাব দেয়ার জন্যে এটি করা হয়েছে । তারা রসূল সে.)-এর কাছে এসে নিজেদের ইসলাম গ্রহণের কথা উল্লেখ করে বুঝাবার চেষ্টা করতো যে, তারা ইসলাম গ্রহণ করে যেন রসূল (স.)-এর বিরাট একটা উপকার করে ফেলেছে। অথচ আল্লাহ তায়ালা তীর বান্দাদেরকে ঈমান আনয়নের তাওফীক দিয়ে যে বিরাট অনুগ্হ ও করুণা করেছেন, সেটা তারা উপলব্ধি করতো না এবং সেই অনুগ্হের কদর করতো না। আল্লাহ তায়ালা বলছেন, “বেদুইনরা বলেছে যে, আমরা ঈমান এনেছি । তুমি বলে দাও যে, তোমরা ঈমান আনোনি। তোমরা কেবল আত্মসমর্পণ করেছো । এখনো ঈমান তোমাদের অন্তরে ঢোকেনি কথিত আছে যে, এখান থেকে সূরার শেষ পর্যন্ত বনু আসাদ গোত্রের বেদুইনদের উপলক্ষে নাধিল হয়েছিলো । তারা ইসলাম গ্রহণ করার পর প্রথম সুযোগেই এই দাবী করে এবং রসূল (স.)-এর বিরাট উপকার করেছে বলে জাহির করতে থাকে । তারা বলেছিলো, “হে রসূলুল্লাহ আমরা ইসলাম গ্রহণ করেছি। আরবরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু আমরা করিনি ।' এ কথাটা তারা যখন বলতো, তখন তাদের মনে যে জিনিসটি ছিলো তা আসলে ঈমান। না অন্য কিছু সেটাই আল্লাহ তায়ালা তাদেরকে এখানে বুঝিয়ে দিতে চেয়েছেন । আল্লাহ তায়ালা বুঝাচ্ছেন যে, তারা আত্মসমর্পণ পূর্বক ইসলাম গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে তারা ঈমানের স্তরে উন্নীত হয়নি। এ আয়াত দ্বারা বুঝানো হয়েছে যে, ঈমানের প্রকৃত মর্ম তাদের হৃদয়ে বদ্ধমূল হয়নি এবং তাদের আত্মা একে আত্মস্থ করেনি । তথাপি আল্লাহ তায়ালা নিজ দয়া ও মহানুভবতার গুণে সিদ্ধান্ত নিয়েছেন যে, তাদের দ্বারা যা. কিছু সৎ কাজ সম্পন্ন হয়েছে,তার প্রতিদান দেবেন এবং তাতে মোটেই কোনো কাটছাট করবেন না। এই বাহ্যিক ইসলাম, যা অন্তরে বদ্ধমূল হয়নি, ফলে দৃঢ় ও অনমনীয় ঈমানের রূপ ধারণ করেনি, এরূপ ইসলাম তাদের সৎকাজগুলোকে গ্রহণযোগ্য করার জন্যে যথেষ্ট বিবেচিত হয়েছে. এবং কাফেরদের সৎকাজের মতো বৃথা যায়নি। যতক্ষণ তারা আনুগত্যশীল থাকবে, ততক্ষণ তাদের সৎকাজগুলোর সওয়াবও কমবে না। এ কথাই বলা হয়েছে এভাবে, “তোমরা যদি আল্লাহ তায়ালা ও তার রসূলের অনুগত থাকো, তাহলে তোমাদের সৎকাজের কিছুই নষ্ট হবে না।' এর কারণ এই যে, আল্লাহ তায়ালা দয়া ও ক্ষমার অধিকতর নিকটবর্তী । তিনি বান্দার প্রথম পদক্ষেপটিই গ্রহণ করেন এবং তার আনুগত্য ও আত্মসমর্পণে সন্তুষ্ট হয়ে যান, যতক্ষণ না সে ঈমানের প্রকৃত মর্ম উপলব্ধি করে এবং সন্দেহ-সংশয় থেকে মুক্ত হয়। সভতিতকান্স ঈমান কি এরপর ঈমানের প্রকৃত মর্মীর্থ বিশ্লেষণ করা হয়েছে এভাবে যে, 'মোমেন তারাই যারা আল্লাহ | তায়ালা ও তার রসূলের প্রতি ঈমান এনেছে, অতপর আর কোনো সন্দেহকে প্রশ্রয় দেয়নি। এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করেছে। তারাই সত্যবাদী ।” বস্তুত, ঈমান হলো আল্লাহ ও তার রসূলের প্রতি হৃদয়ের পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা জ্ঞাপনের নাম । এমন বিশ্বাস যে, এরপর আর কোনো সন্দেহ ও সংশয় দেখা দেয় না। দোদুল্যমানতা বা কৃ-প্ররোচনার শিকার হতে হয় না এবং অন্তরে ও চেতনায় কোনো অস্থিরতা পরিলক্ষিত হয় না। এই মনই হলো আল্লাহর পথে জান ও মাল দিয়ে জেহাদ করার ইচ্ছার উৎস। হৃদয় বা মন যখন এই ঈমানের স্বাদ আস্বাদন করবে, তখন সেদিকেই ঝাঁপিয়ে পড়বে । তখন সে অন্তরের বাইরের বাস্তব জগতেও ঈমানের বাস্তবায়নে সচেষ্ট হবে। এ আয়াতে মানুষের মনের ঈমানী তত্র উপলব্ধি এবং বাস্তব জগতের জীবনধারার
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।