Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) অর্থাৎ বহু বর্ণে ও জাতিতে বিভক্ত হে মানব সমাজ, তোমাদের মূল এক ও অভিন্ন । সুতরাং তোমরা পরম্পরে বিচ্ছিন্ন হয়ো না, দ্বন্দু সংঘর্ষে লিপ্ত হয়ো না এবং ধ্বংস হয়ে যেওনা ।। হে মানব সকল, যিনি তোমাদেরকে সম্বোধন করেছেন তিনিই তোমাদের একজন নারী ও একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করার উদ্দেশ্য এ নয় যে, তোমরা পরম্পরে দ্ন্দ-কলহ ও মারামারি কাটাকাটি করে মরবে । এর উদ্দেশ্য হচ্ছে শুধু পারস্পরিক পরিচিতি! বর্ণ, ভাষা, স্বভাব, চরিত্র, প্রতিভা ও যোগ্যতার বিভিন্নতা একটা সৃষ্টিগত বৈচিত্র মাত্র । এ বিভিন্নতা বিবাদ-বিসম্বাদ ও শত্রুতা দাবী করে না। বরং মানবজাতির সকল দায়িত্ব বহনে ও সকল চাহিদা পূরণে পারস্পরিক সহযোগিতা দাবী করে । বর্ণ, বংশ, ভাষা, ভূমি এবং এ ধরনের অন্য সকল উপকরণের কোনো মূল্য আল্লাহর দৃষ্টিতে নেই। আল্লাহর চোখে একটি মাত্র জিনিস রয়েছে, যা ছ্বারা মানুষের মান-মর্যাদা পরিমাপ করা হয়ে থাকে এবং মানুষের শ্রেষ্ঠত্্‌ নির্ণীত হয়ে থাকে । “নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি সে, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা খোদাভীরু ও সৎ।' আর আল্লাহর কাছে যে সম্মানিত সেই যে প্রকৃত পক্ষে সম্মানিত, সে ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। তিনি তোমাদেরকে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা পরিমাপ করে থাকেন। তাকওয়া ও আল্লাহভীতি ছাড়া সম্মান ও মর্যাদার আর সকল মানদন্ডে বিলোপ সাধন করা হলো । পৃথিবীতে ছন্দ ও সংঘর্ষ এবং বিবাদ-বিসম্বাদের অন্য সকল কারণও এতে করে অদৃশ্য হয়ে যায় এবং মানুষের মধ্যে সংঘাত-সংঘর্ষের প্ররোচক সকল কারণ দূরীভূত হয়ে যায়। মৈত্রী ও সহযোগিতার একটি মাত্র বড় কারণ স্পষ্ট হয়ে ওঠে এবং তা হচ্ছে, আল্লাহ তায়ালা সকলের একমাত্র উপাস্য এবং মানুষ সৃষ্টির মূল ও উৎস এক । আর কর্তৃত্ব ও নেতৃত্বের যোগ্যতার একমাত্র মাপকাঠি হলো তাকওয়া ও আল্লাহভীতি ; এই মাপকাঠিকেই ইসলাম সর্বোচ্চ মাপকাঠিরূপে ঘোষণা করেছে । মানব জাতিকে সকল বর্ণ, বংশ, গোত্রভিত্তিক সংকীর্ণতার বেড়াজাল থেকে মুক্ত করার জন্যে । কেননা, এ সবই জাহেলিয়াত থেকে উদ্ভূত-চাই তার যতো রকম নাম-পরিচয় থাক না কেন। এগুলোর সাথে ইসলামের কোনোই সম্পর্ক নেই। ইসলাম এই জাহেলী আভিজাত্যের বিরুদ্ধে লড়েছে তা যে কোনো আকৃতির ও প্রকৃতির হোক না কেন। সে চেয়েছে তার বিশ্বমানবিক ব্যবস্থাকে একক পতাকার তলে প্রতিষ্ঠিত করতে। ইসলামের পতাকা হলো আল্লাহর সার্বভৌমত্বের পতাকা । জাতীয়তাবাদ, বর্ণবাদ বা গোত্রবাদের পতাকা নয়। এগুলো সবই বাতিল পতাকা, এগুলো ইসলামের কাছে ঘৃণিত। রসূল সে.) বলেছেন, তোমাদের সবাই আদমের সন্তান । আদম হচ্ছে মাটির সৃষ্টি। যারা তাদের পিতৃপুরুষ নিয়ে গর্বিত, তাদের সংযত হওয়া উচিত। নচেত আল্লাহর কাছে তারা গোবরে পোকার চেয়েও নিকৃষ্টতর হয়ে যাবে ।” বোযযার) জাহেলী আভিজাত্য সম্পর্কে রসূল সে.) বলেছেন, 'এই নোংরা জিনিসটাকে তোমরা পরিত্যাগ কর ।" | এ হচ্ছে সেই মূলনীতি, যার ওপর ইসলামী সমাজের ভিত্তি প্রতিষ্ঠিত। মানব জাতি মনগড়া ধ্যান-ধারণা অনুসারে বিশ্ব-জোড়া মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। কেননা, এ কাজের যে একমাত্র নির্ভুল ও অব্যর্থ পথ রয়েছে, সে পথ তারা অনুসরণ করছে না। সেটি হচ্ছে আল্লাহর পথ। আর যে একমাত্র পতাকার নিচে সমবেত হয়ে এ কাজ করা সম্ভব, সেই আল্লাহর পতাকার নিচে তারা সমবেত হচ্ছে না।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।