Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

1100) 145 থাকে তাহলে? রসূল সে.) বললেন, “যদি তা ত্রার মধ্যে থেকে থাকে, তবে তো তুমি গীবত করলে! নচেত তুমি তার ওপর অপবাদ আরোপ করলে ” ভিরমিধীতে এ হাদীস বর্ণিত হয়েছে। হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন যে, আমি একবার রসূল (স.)-কে বললাম, সুফিয়ার এই একটা দোষই আপনার বিবেচনার জন্যে যথেষ্ট । (অর্থাৎ তার বেঁটে হওয়া) রসূল (স.) বললেন, তুমি এমন একটা কথা বলেছো যা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দিলেও গোটা সমুদ্র দূষিত হয়ে | যাবে । আর একবার তার কাছে একজন মানুষ সম্বন্ধে আলোচনা করেছিলাম । রসূল (স.) বললেন, আমাকে বিপুলভাবে পুরস্কৃত করা হলেও আমি পছন্দ করি না যে, কাউকে নিয়ে আলোচনা করি। (আবু দাউদ) রসূল (স.) বলেছেন, মেরাজের রাত্রে আমি কিছু লোক দেখলাম, তাদের তামার নখ রয়েছে এবং তা দিয়ে তারা নিজেদের মুখ ও বুক খামচাচ্ছে। ত্রামি জিজ্ঞাসা করলাম, হে জিবরাঈল, এরা কারা? তিনি বললেন, এরা সেই সব লোক যারা মানুষের গোশত খায় এবং তাদের ইজ্জত-সন্ত্রম নিয়ে ছিনিমিনি খেলে । (আবু দাউদ) ্‌ মায়েয ও গামেদ গোত্রের একটি মহিলা যখন ব্যাভিচারের স্বীকারোক্তি করলো এবং রসূল (স.) তার স্বেচ্ছাকৃত স্বীকারোক্তি ও পবিত্র করার কাকৃতিমিনতির কারণে যখন পাথর মেরে হত্যা করে ফেললেন, তখন রসূল (স.) শুনতে পেলেন এক ব্যক্তি তার সাথীকে বলছে, “দেখলে? এই লোকটার অপরাধ আল্লাহ তায়ালা গোপন রেখেছিলেন । কিন্তু সে নিজে তা গোপন থাকতে দিলো না। ফলে কিভাবে কুকুরের মতো পাথরের আঘাতে নিহত হলো।”' এরপর রসূল (স.) তাদের দিকে এগিয়ে গেলেন। তাদের কাছাকাছি এক জায়গায় একটা মরা গাধা দেখে বললেন, অমুক অমুক ব্যক্তিদ্বয় কোথায়ঃ তোমরা এসো এবং এই মরা গাধার লাশ থেকে গোশৃত খাও ।" তারা | বললো, হে রসূল, আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন, এ কি খাওয়া যায়? রসূল (স.) বললেন, তোমরা তোমাদের ভাইয়ের সাথে একটু আগে যে আচরণ করলে, তা এই মরা গাধা খাওয়ার চেয়েও খারাপ কাজ। যে আল্লাহর হাতে আমার জীবন তার শপথ করে বলছি, মায়েয এই মুহূর্তে বেহেশৃতের ঝর্নায় গোসল করছে। (ইবনে কাসীর) বস্তুত এরপ স্থায়ী ও অব্যাহত চিকিংসার ফলেই ইসলাম পবিত্র ও উন্নত হতে পেরেছিলো এবং তা পৃথিবীতে একটি বাস্তব স্বপ্ন ও ইতিহাসের বাস্তব দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত হতে: পেরেছিলো। মানবীয় সমাজে আহক্ল ম্ুল্যবোধ মুসলমানদেরকে বারবার সম্বোধন করে এরূপ উন্নত সামাজিক ও মন্তাত্বিক রীতিনীতি শিক্ষাদান, তাদের সম্মান, স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা দান এবং তাকওয়া ও আল্লাহভীতি অর্জনে উদ্বুদ্ধ করার পর পরবর্তী আয়াতে গোটা মানব জাতিকে সম্বোধন করা হচ্ছে। এর উদ্দেশ্য জাতি-ধর্ম-বর্ণ বংশ-নির্বিশেষে সকল মানুষের মূল যে এক ও অভিন্ন, তাদের মর্যাদা নিরূপণের মানদন্ড যে এক ও অভিন্ন এবং সেটই যে এই মহান ইসলামী সমাজের ভিত্তি, সে কথা স্মরণ করিয়ে দেয়া। বলা হয়েছে, “হে মানবমন্ডলী, আমি তোমাদেরকে একজন পুরুষ ও স্ত্রী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যকার সবচেয়ে আল্লাহভীরু ব্যক্তিই সবচেয়ে সম্মানিত। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও মহাজ্ঞানী ।'

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।