Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ 336
📝 Text 📖 PDF

17100)://151977)18301.৬%01-0])7055.050100 আনি এবং তারা তাদেরকে ধর-পাকড় করুক । আকাবা বললেন, এরূপ করো না। তাদেরকে উপদেশ দাও এবং হুশিয়ারী দাও। দাজীন তাও করে দেখলো কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তারা মদ ত্যাগ করলো না। দাজীন তার কাছে এসে বললো, আমি তাদেরকে নিষেধ করেছি। কিন্তু তারা বিরত হয়নি । তাই আমি তাদের জন্যে পুলিশ ডাকলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে । আকাবা তাকে বললেন, দেখো, এমন করো না । আমি রসূল (স.)-কে বলতে শুনেছি | যে, যে ব্যক্তি কোনো মোমেনের গোপনীয় ব্যাপার ঢেকে রাখলো, সে যেন জ্যান্ত পুতে মারা একটি শিশু মেয়েকে পুনরুজ্জীবিত করলো ।' (আবু দাউদ ও নাসায়ী) . হযরত মোয়াবিয়া রা.) বর্ণনা করেন যে, রসূল (স.)-কে বলতে শুনেছি, “তুমি যদি মানুষের গোপন দোষ খুঁজতে থাকো, তাহলে তাদেরকে নষ্ট করে ফেলবে অথবা নষ্ট করার উপক্রম করবে । আবু দাউদ) আবু দারদা (রা.) বলেন, "রসূল (স.)-এর কাছ থেকে মোয়াবিয়ার শোনা এই কথাটা তার অনেক উপকার সাধন করেছে।” এভাবে ওহীর বিধান শুধুমাত্র বিবেক ও মনের পবিভ্রতা সাধন করে ক্ষান্ত থাকেনি, বরং ইসলামী সমাজে বাস্তবে প্রযুক্ত হয়েছে এবং মানুষের অধিকার-স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে এবং কোনো ছলছুতায় তা লংঘন করা যায়নি। ১৪ শত বছর পরের আজকের পৃথিবীতে সর্বোচ্চ গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের দাবীদার দেশগুলোতে এর কতোটুকু পাওয়া যাবে ? শন্সনিন্দাক্স অভিস্পান্প এরপর এক অভিনব পন্থায় গীবত করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, “তোমাদের কেউ যেন অন্য কারো গীবত না করে। তোমাদের কেউ কি নিজের মৃত ভাই-এর গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করেছো ।' প্রথমে গীবত করতে নিষেধ করা হয়েছে। তারপর একটা চরম নোংরা ও দুঃসহ দৃশ্যের অবতারণা করা হয়েছে। এক ভাই কর্তৃক তার মৃত অপর ভাইয়ের গোশুত খাওয়ার দৃশ্য । এরপর স্পষ্ট করে বলা হচ্ছে যে, এই ঘৃন্য কাজকে তারা নিশ্চয়ই অপছন্দ করে, আর তাই তারা গীবতও অপছন্দ করে। এরপর এ আয়াতে চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এ সব কাজের কোনোটিতে কেউ লিপ্ত হয়ে থাকলে তাকে তাওবা করে আল্লাহর রহমত কামনা করতে নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, “আল্লাহকে ভয় করো । নিশ্চয় আল্লাহ তায়ালা তাওবা কবুলকারী ও দয়ালু।" কোরআনের এই নির্দেশাবলী মুসলিম সমাজে এমনভাবে বাস্তবায়িত হয়ে থাকে যে, তা মানুষের মর্যাদা রক্ষায় এক দুর্লংঘ্য প্রাচীরের রূপ ধারণ করে এবং মানুষের অন্তরে এক সুগভীর সদাচার-বিধি বদ্ধমূল করে দেয় । অধিকন্তু গীবতের বিরুদ্ধে ঘৃণা ও আতংক সৃষ্টিতে কোরআনের অনুসৃত এই অভিনব পদ্ধতি অনুসরণ করে রসূল (স.) আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আবু দাউদ শরীফের হাদীসে আছে যে, রসূল (স.)-কে জিজ্ঞাসা করা হলো, হে রসূলুল্লাহ, গীবত কাকে বলে? রসূল (স.) বললেন, “তোমার ভাই-এর অসাক্ষাতে তার সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। পুনরায় বলা হলো, “আমি যা বুলি তা যদি তার মধ্যে সত্যিই থেকে

— Page 171 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.