Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) ভাবলে অবাক হতে হয় যে, এ আয়াতগুলোতে মানুষের অধিকার ও মর্যাদাকে কতো ব্যাপকভাবে সংরক্ষণ করা হয়েছে । আজকের পৃথিবীতে যে সব. দেশে সর্বোচ্চ পরিমাণ গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকার সংরক্ষিত, তাতে কোরআনে নির্দেশিত ইসলামী সমাজের বাস্তবে প্রতিষ্ঠিত হওয়া এবং তারও আগে মুসলিম গনমানসে, বিবেকে ও চেতনায় জাগ্রত সেই মানবাধিকারের কতোটুকু খুঁজে পাওয়া যাবে? এরপর ধারণা ও অনুমানের সাথে সংশ্লিষ্ট আরো একটি মূলনীতি বর্ণনার মাধ্যমে সমাজকে রক্ষাকবচ দেয়া। ও দোষ অন্বেষণের কাজটি কখনো ধারণা ও অনুমানের পরে সংঘটিত হতে পারে, আবার মানুষের গোপনীয়তা উদঘাটনের কৌতৃহলবশত সৃচনাতেও সংঘটিত হতে পারে। এই হীন কাজটিকে কোরআন নৈতিক দিক দিয়ে প্রতিরোধ করে থাকে, যাতে মানুষের গোপনীয়তা উদঘাটনের ঘৃন্য মনোভাব থেকে সমাজ মানসকে পবিত্র করা যায় এবং নৈতিক ও মনস্তাত্বিক পবিত্রতা আনয়নের বিঘোষিত লক্ষ্য পুরণ করা যায়। এ কাজটির লক্ষ্য শুধু সাময়িক পবিত্রতা সাধন নয় বরং এর চেয়েও সুদূরপ্রসারী । এটি ইসলামের সামাজিক বিধানের একটি প্রধান মূলনীতি এবং ইসলামের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য স্থায়ী বিধি। ইসলাম মানুষের জন্যে এমন স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তা দিয়েছে, যা কোনো অবস্থাতেই লংঘিত হতে পারে না। ইস্পলামী শাসনে মানবাধিকার উন্নত, উদার ও মহানুভব ইসলামী সমাজে মানুষ পরিপূর্ণ জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, ও গোপনীয়তার নিরাপত্তা ভোগ করে থাকে এবং এর কোনো একটিরও নিরাপত্তা বিঘ্িত করার জন্যে কোনো ছলছুতাই ধোপে টেকে না। এমনকি ইসলামী রাষ্ট্রে অপরাধ তদন্তকারী কর্তৃপক্ষকেও মানুষের ওপর গোয়েন্দাগিরি পরিচালনা করার অধিকার দেয়া হয়নি। মানুষকে বাইর থেকে যেমন মনে হয়, তেমনই থাকতে দিতে হবে এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে খোজখবর নেয়া যাবে না। প্রকাশ্য অপরাধ বা বিদ্রোহ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। কোনোরূপ অনুমান বা আশংকার ভিত্তিতেও পদেক্ষপ নেয়া যাবে না। এমনকি গোপনে কেউ কোনো ব্যাপারে বিরোধিতা করে জানা গেলেও তার ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে তাকে আটক করা বা বিধিনিষেধ আরোপ করা যাবে না। নাগরিকদের কোনো অপরাধ প্রকাশিত ও সংঘটিত হলেই কেবল তাকে গ্রেফতার করা যাবে, তবে সে ক্ষেত্রেও তার জন্যে যে সব নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে, তা লংঘন করা চলবে না। আবু দাউদ শরীফে একটি হাদীসে বলা হয়েছে যে, ইবনে মাসউদ (রা.)-কে বলা হয়েছিলো যে, অমুকের দাড়ি থেকে ফৌটা ফৌটা মদ টপকাতে দেখা গেছে। তিনি বললেন, “আমাদের গোয়েন্দাগিরি করতে নিষেধ করা হয়েছে । তবে আমাদের সামনে কোনো অপরাধ প্রকাশিত হয়ে পড়লে আমরা তার ব্যাপারে ব্যবস্থা নেবো ।” “দোষ অবেষণ করো না' এ উক্তির তাফসীর প্রসংগে মোজাহেদ বলেন, “অর্থাৎ যে দোষ প্রকাশ পায় তার ব্যাপারে ব্যবস্থা নাও, আর আল্লাহ তায়ালা যা গোপন রেখেছেন, তা গোপন রাখো । | ইমাম আহমদের এক রেওয়ায়াত থেকে জানা যায় যে, আকাবার সেক্রেটারী দাজীন আকাবাকে বললেন, আমাদের কতিপয় প্রতিবেশী মদ খায়। আমি তাদের জন্যে পুলিশ ডেকে

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।