Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) আল্লাহর চোখে শ্রেষ্ঠত্রে প্রকৃত মানদন্ড কী, সে সম্পর্কে পরোক্ষভাবে ধারণা দেয়ার পর এবং ভ্রাতৃত্বের অনুভূতি জাগিয়ে দেয়ার পর আয়াতটি ঈমানের প্রকৃত মর্মার্থ বিশ্লেষণ করছে এবং মোমেনদেরকে এই গুণটি অর্থাৎ ঈমানের গুনটি হারানো ও তা থেকে বিপদগামী হয়ে মানুষকে ঠান্টা-বিদ্ধপ করা, দোষারোপ করা ও বিকৃত উপাধি দ্বারা সম্বোধন করা থেকে বিরত থাকার জন্যে সতর্ক করে দিচ্ছে। বলছে, “ঈমান আনার পর মন্দ নামে ডাকা খুবই গহ্িত কাজ ।' মন্দ নামে ডাকা তথা নাম বিকৃত করে খারাপ উপাধি দিয়ে সম্বোধন করা ইসলামকে পরিত্যাগ করার পর্যায়ভুক্ত। অতপর একে যুলুম বলে অভিহিত করার হুমকি দেয়া হয়েছে যা কিনা শেরেকের অপর নাম। বলা হয়েছে, “যে তাওবা করে না, সে যালেম ।” এবাবে মহানুভব ও ভদ্র ইসলামী সমাজের মনস্তাত্ত্বিক আচরণবিধি রচনা করা হয়েছে আয়াতটিতে ৷ পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “হে মোমেনরা, তোমরা অত্যধিক ধারণা পোষণ থেকে বিরত থাকো । নিশ্য়ই কোনো কোনো ধারণা পাপ।” এ আয়াতে ইসলামী সমাজের আর একটি বৈশিষ্ট বর্ণনা করা হয়েছে, যা এই সমাজে লোকদের মর্যাদা ও অধিকারের সাথে সংশ্লিষ্ট । পাশাপাশি এতে মানুষের বিবেক ও আবেগ-অনুভূতিকে কি ভাবে পবিত্র ও পরিচ্ছন্ন করা যায় ও রাখা যায় তা অত্যন্ত চিত্তাকর্ষক ভংগিতে শেখানো হয়েছে । এ আয়াতও একই প্রিয় সম্বোধন “হে মোমেনরা' দ্বারা শুরু করা হয়েছে। আদেশ দেয়া হয়েছে ধারণার আধিক্য পরিহার করে চলতে এবং নিজ নিজ মনকে অপরের সম্বন্ধে সন্দেহ সংশয় ও ধারণার লীলাভূমিতে পরিণত করতে নিষেধ করা হয়েছে । আর এর কারণ বর্ণনা করা হয়েছে এই বলে যে, “কিছু কিছু ধারণা পাপ । এখানে নিষেধাজ্ঞাটি যেহেতু অধিকাংশ ধারণার বিরুদ্ধে এবং কিছু ধারণা পাপ, তাই ধরে নেয়া যেতে পারে যে, খারাপ ধারণা পোষণ সম্পূর্ণরূপে এড়িয়ে যেতে বলা হয়েছে। কেননা, কোন ধারণাটি পাপ, তা নিশ্চয় করে বলা যায়না। এভাবে কোরআন মানুষের মনকে খারাপ ধারণার নোংরামি থেকে পবিত্র করেছে, যাতে সে পাপে লিপ্ত হওয়া ও সন্দেহ সংশয় থেকে মুক্ত থাকতে পারে । এভাবে ইসলামী সমাজের প্রত্যেক মানুষের মনে শুধু তার ভাইয়ের প্রতি ভালোবাসা সংশয়হীনতা ও পরিপূর্ণ মানসিক শস্তি বিরাজ করবে। যাবতীয় কু-ধারণাযুক্ত একটি সমাজে জীবন যে কতো শান্তিময় ও আনন্দময় হতে পারে, তা সত্যিই অভাবনীয় । মানুষের হৃদয় ও বিবেককে ইসলাম শুধু যে কু-ধারণামুক্ত থাকার প্রশিক্ষণ দিয়েই ক্ষান্ত থাকছে, তা নয়, বরং এই শিক্ষাকে সামাজিক আচরণের ভিত্তি এবং একটি পরিচ্ছন্ন সমাজে সহাবস্থানের একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। ফলে সমাজের কাউকে নিছক ধারণার বশে পাকড়াও করা যাবে না। সন্দেহের বশে বিচারে সোপর্দ করা যাবে না। ধারণা ও অনুমানকে বিচারের ভিত্তি হিসাবে গ্রহণ করা যাবে না। এমনকি ধারণার ভিত্তিতে তদন্তেও অগ্রসর হওয়া যাবে না। রসূল (স.) বলেছেন, যখন ভুমি কোনো ধারণা পোষণ করবে, তখন তদন্ত চালাবে না।" (তাবারানী) অর্থাৎ মানুষের অধিকার, স্বাধীনতা ও সম্মান সম্পূর্ণ নির্দোষ ও নিরাপদ থাকবে-যতক্ষণ সুস্পষ্টভাবে প্রমাণিত না হয় যে, সে সেই কাজটি সত্যিই করেছে, যার জন্যে তাকে অভিযুক্ত করা হয়েছে। কাউকে তদন্তের শিকার করতে নিছক ধারণা ও অনুমান যথেষ্ট নয়, ভি বিশাল ১৯তম ১২

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।