Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 | মুসদ্িম সমাজের ₹বশ্িষ্ “হে মোমেনরা! কোনো গোষ্ঠীর উচিত নয় অপর গোষ্ঠীকে ঠান্টা-বিদ্রূপ করা ।......।” কোরআনের পথনির্দেশিকা অনুসারে ইসলাম যে মহান সমাজ প্রতিষ্ঠা করে সে সমাজে একটা উন্নত মানের কৃষ্টি ও আচরণ-রীতি বিরাজ করে । সে সমাজে প্রতিটি ব্যক্তি এমন মর্যাদা ও অধিকার ভোগ করে যা অলংঘনীয়। ব্যক্তির সম্মান তার চোখে সমষ্টির সম্মানেরই অংশ এবং ব্যক্তির প্রতি কটাক্ষ ও অসদাচরণ সমষ্টির প্রতি অসদাচরণেরই অংশ। কেননা, সমাজ একটি অখন্ড একক এবং তার মর্যাদাও অখন্ড। তাদেরকে পরস্পরের প্রতি বিদ্রুপ করা থেকে বিরত থাকতে বলেছে, চাই তা পুরুষ কিংবা স্ত্রী যেই হোক না কেন। কেননা, যাকে বিদ্রুপ করা হয় সে আল্লাহর দৃষ্টিতে বা মূল্যায়নে বিদ্রুপকারী বা বিদ্রপকারিণীর চেয়ে ভালোও হয়ে যেতে পারে। এখানে পরোক্ষভাবে এ কথাই বলা হয়েছে যে, পুরুষ ও স্ত্রীলোকেরা নিজেদের মধ্যে যে সব জিনিসকে শ্রেষ্ঠত্বের মানদন্ড মনে করে থাকে, সেগুলো মানুষের শ্রেষ্ঠত্ব পরিমাপ করার প্রকৃত মানদন্ড নয়। শ্রেষ্ঠত্ব পরিমাপ করার আরো কিছু মানদন্ড থাকতে পারে, যা হয়তো মানুষ জানে না, শুধু আল্লাহ তায়ালা জানেন এবং তা দিয়ে তার বান্দাদেরকে মূল্যায়ন করে থাকেন । কখনো ধনী পুরুষ দরিদ্র পুরুষকে, সবল পুরুষ দুর্বল পুরুষকে, সুঠাম ও সুদর্শন পুরুষ কুৎসিত পুরুষকে, মেধাবী, চতুর ও দক্ষ মানুষ অমেধাবী সাদাসিধে ও অদক্ষ মানুষকে, সন্তানধারী মানুষ নিসন্তান মানুষকে এবং যার পিতামাতা আছে সে পিতৃমাতৃহীনকে উপহাস করে থাকে । আবার সুন্দরী রমণী কুশ্রী রমণীকে, যুবতী বৃদ্ধাকে, সর্বাঙ্গ সুগঠিত নারী বিকলাংগ নারীকে এবং ধনী নারী দরিদ্র নারীকে ব্যংগ-বিদ্রপ করে থাকে। কিন্তু এসব উপকরণ পার্থিব উপকরণ মাত্র-মানদন্ড নয়। এ সব উপকরণ ছাড়াই আল্লাহর মানদন্ডে মূল্যায়ন ও অবমূল্যায়ন হয়ে থাকে। | হিৎ্সা অপবাদ বিছেষ সম্পর্কিত হশিক্াী কিন্তু কোরআন শুধু এই পরোক্ষ উক্তি করেই ক্ষান্ত থাকেনি; বরং ইসলামী ভ্রাতৃত্বের আবেগ জাগিয়ে তুলেছে এবং স্মরণ করিয়ে দিয়েছে যে, যাদেরকে দোষারোপ করা হয়, তারা আসলে আপন লোক । তাদেরকে দোষারোপ করলে নিজেদেরকেই দোষারোপ করা হয়। তাই কোরআন বলছে, “তোমরা নিজেদেরকে দোষারোপ করো না ।” 'লামৃয্‌” শব্দটার অর্থ দোষ । তবে এ শব্দটি থেকে এমন একটি ধ্বনি ঝংকৃত হয় এবং অন্তরে তা এমন রেখাপাত করে যে, একে একটা অনুভবযোগ্য আবর্জনা বলে মনে হয়, সূক্ষ্ম ও মানসিক দোষ বলে মনে হয় না। _.. মানুষকে রকমারি ঘৃণ্য উপাধিতে ভূষিত করার মাধ্যমে তাকে বিদ্রপ, উপহাস ও দোষারোপ :করা ত'স থাকে। এটা প্রত্যেক মুসলমানের ন্যাধ্য অধিকার যে, সে অন্য কোনো মুসলমানের পক্ষ |. থেকে এমন কোনো উপাধি লাভ করবে না যা সে অপছন্দ করে এবং যা দ্বারা তার ওপর কোনো কলংক আরোপ করা হয়। আর প্রত্যেক মোমেনের এটা কর্তব্য ও আদবের অন্তর্ভুক্ত যে, তার স্বীনী ভাইকে সে এধরনের উপাধি দ্বারা সম্বোধন করার মাধ্যমে লান্থিত করবে না। রসূল সে.) জাহেলিয়াত যুগের এমন বহু নাম ও উপাধি পাল্টে দিয়েছিলেন, যাকে তার সংবেদনশীল অনুভূতি ও মহানুভব হৃদয় দ্বারা বুঝতে পেরেছিলেন যে, বাক বাম নাকি বিবার পর কন _লেপন বা দোষারোপ করে ।

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।