17100)://151977)18301.৬%01-0])7055.05010) বিভিন্ন রেওয়ায়াতের বক্তব্য অনুসারে এ আয়াত নাধিল হওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট ঘটনা থাকুক, অথবা এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে এ বিধি জারী হয়ে থাকুক-উভয় অবস্থাতেই মুসলিম জাতি এ আয়াতটিতে, রাষ্ট্র, সমাজ বা সংগঠনকে দলাদলি ও সংঘাত-সংঘর্ষ থেকে রক্ষা করার সুনিশ্চিত ব্যবস্থা দেয়া হয়েছে । অতপর সত্য, ন্যায় ও সততা প্রতিষ্ঠায় এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর ভয় ও অনুগ্তহের আশা পোষণেও উদদদ্ধ করা হয়েছে। , মোমেনদের যে কোনো দুই দলের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা কোরআন নাধিল হওয়ার সময় দেখা দিয়ে থাকতে পারে অথবা কোরআন এর সম্ভাবনা আঁচ করে থাকতে পারে। আর দুই দলের এরূপ সংঘর্ষে লিপ্ত হওয়া সত্তেও তাদের উভয়ের একটি অপরটির বিরুদ্ধে বিদ্বোহে লিপ্ত হওয়া সত্তেও অথবা উভয় দলেরই কোনো না কোনো দিক দিয়ে বিদ্রোহী হওয়া সত্তেও তাদের উভয়ের মধ্যে ঈমান বহাল থাকা সম্ভব বলে কোরআন স্বীকার করে। এরূপ পরিস্থিতিতে সংঘাত-সংঘর্ষের সাথে যারা জড়িত নয় সেই সাধারণ মুসলমানদের ওপর সে এই দায়িত্ব অর্পণ করে যে, তারা যেন সংঘর্ষে লিপ্ত দল দুটির বিবাদ মিটিয়ে দেয়। কিন্তু দুই পক্ষের এক পক্ষ যদি এই মীমাংসা না মানে ও হক পথে ফিরে আসতে রাযী না হয় অথবা উভয় পক্ষই সন্ধি বা মীমাংসা অগ্রাহ্য করে এবং বিবদমান বিষয়ে আল্লাহর বিধান অস্বীকার করে, তাহলে অমান্যকারী উভয় পক্ষের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করা মুসলমানদের কর্তব্য । যতক্ষণ তারা আল্লাহর বিধান মেনে নিতে সম্মত না হয়, ততক্ষণ এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখানে আল্লাহর বিধান বলতে বুঝায় মোমেনদের মধ্যকার বিবাদ-বিসম্বাদ ও যুদ্ধের কারণ ঘটিয়েছে সে বিষয়ে, আল্লাহর নির্দেশ ও ফয়সালা মেনে নেয়া । সংর্ঘষে লিগ্তরা যখন আল্লাহর | ফয়সালা ও নির্দেশ মেনে নেবে, তখন মুসলমানদের কর্তব্য হবে সূক্ষ্ম ইনসাফের ভিত্তিতে স্থায়ী মীমাংসার ব্যবস্থা করা যাতে আল্লাহর আনুগত্য ও সত্তুষ্টি লাভ নিশ্চিত হয়। কেননা, “আল্লাহ তায়ালা ইনসাফকারীদেরকে ভালোবাসেন ।” সংঘর্ষ বন্ধ করা ও স্থায়ী মীমাংসা করিয়ে দেয়ার এই আহবান জানানো ও নির্দেশ দানের পর মোমেনদের হৃদয়ে আবেগ ও উদ্দীপনা সঞ্চার, তাদের ভেতরকার অটুট বন্ধনকে পুনরুজ্জীবিতকরণ এবং আল্লাহর ভয় ও আল্লাহর ভয় দ্বারা তার যে রহমত লাভ করা যায় তার আশার সঞ্চার করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ্োনেমলন্বা পন্স্পক ভাই “মোমেনরা তো প্ররস্পরের ভাই ছাড়া আর কিছু নয়। অতএব, তোমরা তোমাদের দুই (বিবদমান) ভাই-এর মধ্যে আপোস করিষে দাও, আর আল্লাহকে ভয় কর। তাহলে আশা করা যায় যে, তোমরা আল্লাহর রহমত পাবে ।* _ এই ভ্রাতৃত্বের অনিবার্য ফলশ্রুতি এই যে, পারস্পরিক মমত্ত সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও এঁক্য মুসলিম জাতি, সমাজ ও দলের মূল অবস্থা হিসাবে বিরাজ করবে । মতোভেদ ও যুদ্ধবিগ্রহ যদি ঘটেই, তবে তা ঘটবে ব্যতিক্রম ও দুর্ঘটনা হিসাবে এবং তাৎক্ষণিকভাবে মূল অবস্থায় ফিরে যাওয়া অপরিহার্য কর্তব্য রূপে গণ্য হবে । মুসলিম ভাইদের মধ্যে যারা এতো জেদী ও হটকারী হবে যে, কোনোক্রমেই আপোস মীমাংসা মেনে নিতে রাধী নয়, তাদের বিরুদ্ধে অন্যান্য মুসলমানদের যুদ্ধ করতে হবে যাতে তারা এঁক্য ও মীমাংসার পথে ফিরে আসে । যে কোনো মূল্যে মূল অবস্থার এই ব্যত্যয় ও ব্যতিক্রমের অবসান ঘটাতেই হবে। এটি একটি অপরিহার্য কঠোর ব্যবস্থা হিসাবে গৃহীত হবে।
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।