নি 23158888 ূ রেসালাচতর অক্ুুলন্ীক্স নেয়ামত জিরার জেল য়া ডি যার দিকে তিনি তাদেরকে পথ-প্রদর্শন করেছেন, তার প্রতি তাদের হৃদয়ে গভীর ভালোবাসা ও আসক্তি সৃষ্টি করেছেন, তার সৌন্দর্য ও মহত্ব প্রদর্শন করেছেন এবং কুফরী, ফাসেকী ও নাফরমানীকে তাদের কাছে অপছন্দনীয় করেছেন। এ সবই আল্লাহর রহমত ও অনুগ্রহ। বলা হয়েছে, কিন্তু আল্লাহ তায়ালা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং তোমাদের অন্তরে তাকে সুন্দর করেছেন ...... । | আল্লাহ তায়ালা কর্তৃক তার এক দল বান্দার বক্ষকে ঈমানের জন্যে উন্মুক্ত করে দেয়া, ইসলামকে আকর্ষণীয় ও সুন্দর করে দিয়ে তার দিকে তাদের মনকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করা এবং ইসলামের কল্যাণ ও সৌন্দর্যকে উপলব্ধি করতে দেয়া আল্লাহর অসাধারণ নেয়ামত ও অনুগ্বহ। অন্য সকল নেয়ামত ও অনুগ্ধহ তার সামনে তুচ্ছ । এমনকি জীবন ও জগতের মতো বিরাট ও বিশাল নেয়ামতও ঈমানের চেয়ে তুচ্ছ জিনিস। এ সম্পর্কে আলোচ্য সুরার শেষাংশে বিস্তৃত আলোচনা করার ইচ্ছা রইলো । এখানে যে জিনিসটি পাঠককে থমকে দীড়াতে বাধ্য করে, তা হলো এই যে, আল্লাহই যে তাদের জন্যে এই কল্যাণ কামনা করেছেন এবং তিনিই যে তাদের মনকে কুফরী, ফাসেকী ও নাফরমানী থেকে মুক্ত করেছেন, সেই কথা তিনি তার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, তিনিই নিছক অনুগ্রহের বশে তাদেরকে সুপথগামী করেছেন, আর এসবই ছিলো জ্ঞান ও প্রজ্ঞা' থেকে উদ্ভূত । আর এ কথা বলার মধ্য দিয়ে প্রকারান্তরে বান্দাদেরকে আল্লাহর নির্দেশ ও পরিকল্পনার কাছে আত্মসমর্পন । এর ভেতরে যে কল্যাণ রয়েছে তাতে সন্তুষ্ট হওয়া এবং স্বকল্পিত কল্যাণের জন্যে পরামর্শ দান, তাড়াহুড়া করা ও উত্তেজিত হওয়া থেকে বিরত হওয়ার আদেশ দেয়া হয়েছে। তাদের মনে রাখতে হবে যে, আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্যে যা সিদ্ধান্ত নেন তাতেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। আর আল্লাহর রসূল এই কল্যাণের দ্বিকে বান্দাদেরকে হাত ধরে নিয়ে যাওয়ার জন্যে তাদের মধ্যে রয়েছেন। এটাই এ আয়াতের মূল বক্তব্য। মানুষ তাড়াহুড়া করতে অভ্যস্ত । অথচ সে সে তার প্রতি পদক্ষেপের পরিণাম জানেনা । মানুষ নিজের জন্যে ও অন্যের জন্যে পরামর্শ দেয় । অথচ সে জানে না তার পরামর্শে কতটুকু কল্যাণ ও অকল্যাণ নিহিত আছে। আল্লাহ তায়ালা বলেন, “মানুষ কল্যাণের জন্যে যেমন প্রার্থনা করে, অকল্যাণের জন্যেও তেমনি করে। মানুষ বড়ই দ্রুততাপ্রিয় ।' মানুষ যদি পুরোপুরিভাবে আল্লাহর ওপর নির্ভর ও তার কাছে আত্মসমর্পণ করতো এবং বৃঝতো যে, তার জন্যে আল্লাহ তায়ালা যা পছন্দ করেন, তা তার নিজের পছন্দের চেয়ে কল্যাণকর ও উপকারী, তাহলে সে প্রকৃত শান্তি লাভ করতে পারতো । পৃথিবীর এই দ্ুদ্র জীবনে সে সুখী হতে পারতো । কিন্তু এই সুখও আল্লাহর দান, যাকে তা দেন সেই তা পায়। পারস্পজিক্ বিকোধ মীমাতজাক্ব নীতিমালা “দুটি মোমেন দল যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তাদের মধ্যে আপোস করিয়ে দাও ।' এ হচ্ছে ইসলামী সমাজকে শক্রতা ও ভাঙ্গন থেকে রক্ষা করার বাস্তব বিধান । ফাসেকের খবরের সত্যাসত্য যাচাই এবং উত্তেজনাবশত তরিত পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বক্তব্যের পরই এ বিষয়টির আগমন ঘটলো । ০৯ জু আল হক ডে ন্লহভল্দক্দ5
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।