17100)://151971)18301.৬%01-0])7055.05010) সমাজের সাধারণ জীবনযাত্রা অচল হযে যেতে বাধ্য। ইসলাম সাধারণ জীবনযাত্রা ব্যাহত না করে তাকে তার স্বাভাবিক গতিতে চলতে দেয়ার পক্ষপাতী । সে যে সব নিরাপত্তা ব্যবস্থা ও কড়াকড়ি আরোপ করে, তা কেবল তার নিরাপত্তার জন্যেই করে । তাকে একেবারে অচল করে দেয়ার জন্যে নয়। খবরের সুত্র ও উৎস সম্পর্কে সাধারণ নীতি ও ব্যতিক্রমী নীতির মূলকথা এটাই। সম্ভবত ওলীদ বিন ওকবার খবর শুনে মুসলমানদের কতকের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিলো এবং তারা রসূল (স.)-কে ত্বরিত পদক্ষেপ নিয়ে বনু মুসতালেককে শাস্তি দেয়ার পরামর্শ দিচ্ছিলো । এ পরামর্শের কারণ ছিলো. এই যে, উত্তেজিত গোষ্ঠীটি আল্লাহর দ্বীনের ব্যাপারে অতিমাত্রায় আবেগপ্রবণ ছিলো এবং যাকাত না দিতে চাওয়ায় ক্রোধে অধীর হয়ে পড়েছিলো । এ জন্যে পরবর্তী আয়াতে তাদের কাছে বিদ্যমান এক দুর্লভ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে যাতে তারা এই নেয়ামতের মর্যাদা উপলব্ধি করে এবং সর্বদা তার ব্যাপারে সতর্ক থাকে। এই নেয়ামতটি আর কিছু নয়-স্কয়ং রসূলুল্লাহর অস্তিত্ব । “জেনে রাখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন।” এটি এমন একটি সত্য যা: সহজেই উপলব্ধি করা যায়। কেননা, এটি বিদ্যমান ও দৃশ্যমান। তবে চিন্তা-ভাবনা করলে বুঝা যায় যে, এটি একটি গরততবপূর্ণ সত্য, যা সহজে উপলব্ধি করা যায় না। মানুষ মহান আল্লাহর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে। আল্লাহ তায়ালা যখন তখন মানুষের সাথে কথা বলবেন, তাদের গোপন ও প্রকাশ্য খবর জানবেন, তাদের ভুলক্রটি শুধরে দেবেন, তাদেরকে পরামর্শ ও উপদেশ দেবেন, তাদের কে কি করলো, কে কি বললো, কে মনের কোন কথা গোপন করলো, তা আল্লাহ তায়ালা জেনে তার রসূলকে জানাবেন এবং তাকে যা করা দরকার তা করতে বলবেন-এটা কি সহজ ব্যাপার ? নিশ্চয়ই নয়। এটা একটা বিরাট ব্যাপার । রসূলকে যারা হাতের কাছে ও নাগালের মধ্যে পেয়েছে, তারা এর গুরুত্ উপলব্ধি নাও করতে পারে । এ জন্যেই রসূল (স.)-এর বিদ্যমান উরি রাজি সত “জেনে রাখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন।” অর্থাৎ এই দুর্লভ নেয়ামতের যথাযথ কদর করো। কেননা, এ এক অসাধারণ নেয়ামত। ূ এই অসাধারণ নেয়ামতের অন্যতম দাবী এই যে, মুসলমানরা যেন আল্লাহ তায়ালা ও রসূলের সামনে আগ বাড়িয়ে কোনো কাজ না করে। এই নির্দেশকে অধিকতর স্পষ্ট ও জোরদার করা হয়েছে এই বলে যে, রসূল (স.) আল্লাহর ওহী ও এলহাম দ্বারা তাদের জন্যে যা কিছু ব্যবস্থা করেন, তাতেই তাদের কল্যাণ, অনুগ্বহ ও স্বাচ্ছন্দ্য নিহিত রয়েছে। পক্ষান্তরে তারা নিজেরা যে জিনিসকে ভালো মনে করে, তার জন্যে তারা যদি রসূলকে পরামর্শ দেয় এবং রসূল (স.) যদি তাদের পরামর্শ খুব বেশী মেনে চলেন, তাহলে তারা কষ্টে পতিত হবে। কেননা, তাদের কিসে ভালো হবে, তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন।' আর তাঁর রসূল মুসলমানদের জন্যে যা কিছু ব্যবস্থা করেন ও মনোনীত করেন, তা তাদের জন্যে আল্লাহর এক অনুগহ বলা হয়েছে, “তিনি যদি এখানে পরোক্ষভাবে এ কথাই বলা হয়েছে যে, তাদের উচিত তাদের যাবতীয় বিষয় আল্লাহ তায়ালা ও তার রসূলের হাতে ন্যস্ত করা । পুরোপুরি ইসলামের ভেতরে প্রবেশ করা । আল্লাহর ফয়সালা ও ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করা এবং তাকে পরামর্শ না দিয়ে তার কাছ থেকে নির্দেশ গ্রহণ করা।
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।