Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) “হে মোমেনরা! আল্লাহ তায়ালা ও তার রসূলের সামনে আগ বাড়িয়ে কিছু করো না। আল্লাহর সম্পর্কে সতর্ক হও। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ ।” অর্থাৎ হে মোমেনরা, তোমরা আল্লাহ তায়ালা বা আল্লাহর রসূলের কাছে অযাচিতভাবে কোনো প্রস্তাব দিও না । নিজেদের ব্যক্তিগত ব্যাপারেও না, আশপাশের কোনো ব্যাপারেও না, যতক্ষণ না আল্লাহ তায়ালা নিজে স্বীয় রসূলের মাধ্যমে কিছু বলেন এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের নির্দেশের সন্ধান না করে নিজেরা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিও না। কাতাদা বলেন, কিছু কিছু লোক বলতো, আমাদের সম্বন্ধে এ রকম নির্দেশ নাধিল হলে ভালো হতো । আল্লাহ তায়ালা এ কথাটা পছন্দ করেননি । আওফী বলেন, রসূল (স.)-এর সামনে বসে কথাবার্তা বলাকে নিষিদ্ধ করা হয়েছে। মোজাহেদের মতে এর অর্থ হলো, আল্লাহ তায়ালা তার রসূলের মাধ্যমে কোনো কিছু না জানানো পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে রসূল (স.)-এর কাছে গিয়ে নিজের মত অযাচিতভাবে ব্যক্ত করা । যাহোক বলেন, এর অর্থ এই যে, তোমরা শরীয়ত সংক্রান্ত বিষয়ে আল্লাহ তায়ালা ও রসূল (স.)-এর নির্দেশের তোয়াক্কা না করে কোনো বিষয়ে ফয়সালা করো না। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে, এর অর্থ কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো বক্তব্য পেশ করোনা। _ এটা আল্লাহ তায়ালা ও তার রসূলের সাথে আচরণের মনস্তাত্বিক আদব বা রীতি । এটা শরীয়তের আদেশ গ্রহণ ও বাস্তবায়নের পদ্ধতিও । তা ছাড়া এটা আইন প্রণয়ন ও কাজ করার একটা মূলনীতিও বটে। এর উৎস হচ্ছে আল্লাহর ভয় যা আল্লাহকে সর্বশ্রোতা ও সর্বজ্ঞ বলে জানার ও মানার ফলে জন্ম লাভ করে । একটি ক্ষুদ্র আয়াতে এতগুলো বড় বড় তত্ব উপস্থাপন করা হয়েছে। এভাবেই মোমেনরা আল্লাহ তায়ালা ও তার রসূলের আদব শিখেছেন। ফলে কোনো মুসলমান কোনো ব্যাপারেই আল্লাহ তায়ালা ও আল্লাহর রসূলের নির্দেশের অপেক্ষা না করে কোনো সিদ্ধান্ত নিতো না। হাদীসে আছে যে, রসূল (স.) মায়া বিন জাবালকে ইয়েমেনে পাঠানোর সময় জিজ্ঞাসা আলোকে । রসূল (স.) বললেন, সেখানে যদি না পাও, তাহলে ? মায়া বললেন, রসূলের সুন্নাহর আলোকে । রসূল (স.) পুনরায় জিজ্ঞাসা করলেন, সেখানেও যদি না পাও?" মায়া বললেন, তাহলে আমি নিজের মতের আলোকে ইজতেহাদ করবো । রসূল (স.) বললেন, আল্লাহর শোকর যে, তিনি তার রসূলের দূতকে রসূল (স.)-এর পছন্দ মোতাবেক কাজ করার যোগ্যতা দান করেছেন। (আহমাদ, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজা) এমনকি রসূল (স.) যখন তাদেরকে হুজ্জাতুল বিদার দিন স্থান ও দিনের কথা জিজ্ঞাসা করেন, তখন তারা তার জবাব জানা সত্তেও বলতে সংকোচ বোধ করেন। কেননা, এটা আন্নাহ তায়ালা ও তার রসূলের সামনে আগ বাড়িয়ে কথা বলার পর্যায়ে পড়তে পারে বলে আশংকা ছিলো । তাই তারা এভাবে জবাব দেন, আল্লাহ ও তার রসূল ভালো জানেন। হাদীসে আছে যে, বিদায় হজ্জে রসূল (স.) জিজ্ঞাসা করলেন, এটা কোন মাস? সবাই বললো, আল্লাহ তায়ালা ও তার রসূল ভালো জানেন । রসূল (স.) খানিকক্ষণ চুপ থাকলেন । সবাই মনে করলো যে, রসূল (স.) বোধ হয় এর কোনো নতুন নাম রাখবেন। অতপর বললেন, এটা কি যিলহজ্জ মাস নয়? সবাই বললো, হা ।

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।