17100)://151971)18301.৬%01-0])7055.050100 উল্লেখিত নির্মল, নিখুঁত, পরিচ্ছন্ন ও মহৎ সমাজের বড় বড় বৈশিষ্টের উল্লেখ করার পর সূরাটি এবার ঈমানের আলামতসমূহ নির্দেশ করছে। আর এই ঈমানের নামেই মোমেনদেরকে উল্লিখিত সমাজ গঠনের ডাক দেয়া হয়েছে। এজন্যে কয়েকবারই 'হে মোমেনরা' বলে সম্বোধন করা হয়েছে। এ সম্বোধন প্রত্যেক মোমেনের কাছে এতো প্রিয় যে, এর কারণে তার কাছে ইসলামের জন্যে যে কোনো কষ্ট ও ত্যাগ স্বীকার করা সহজ হযে যায়। আল্লাহ তায়ালা বলেন, “বেদুইনরা বলেছে যে, আমরা ঈমান এনেছি ......আন্মাহ তায়ালা সকল বিষয়ে জ্ঞানী ।' সবার শেষে সূরায় যে জিনিসটি তুলে ধরা হয়েছে, তা এই যে, ঈমান আল্লাহর একটা বিরাট বড় অনুগ্রহ, যারা এর যোগ্য, তিনি তাদেরকেই এই অনুগহ দান করে থাকেন৷ আল্লাহ তায়ালা বলছেন, “তারা ইসলাম গ্রহণ করেছে, বলে তোমার কাছে কৃতিত্রে দাবী করে । তুমি বলে দাও, ইসলাম গ্রহণের জন্যে কৃতিত্রে দাবী করো না। বরং আল্লাহ যে তোমাদেরকে ঈমানের পথ দেখিয়েছেন সে জন্যে তিনিই কৃতিত্ের দাবীদার ............ সুরার দ্বিতীয় যে বৈশিষ্টটি সূরাটি অধ্যয়ন ও এর আনুষংগিক ঘটনাবলী পর্যালোচনাকালে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে তা এই যে, কোরআনের নির্দেশাবলীর মধ্য দিয়ে এবং রসূল (স.)-এর প্রত্যক্ষ নেতৃত্ব ও প্রশিক্ষণের মাধ্যমে এই মহৎ সমাজ গঠনের জন্যে নিরবিচ্ছিন্নভাবে ও অপ্রতিহতভাবে অত্যন্ত জোরদার ও আপোসহীন চেষ্টা চালানো হয়েছে। এ সমাজ পৃথিবীতে এক সময় আবির্ভূত হয়েছিলো এবং চালু ছিলো । সুতরাং ইসলামের কাংখিত এই সমাজ ও এই বিশ্ব কোনো অবাস্তব আকাশ কুসুম কল্পনা নয়। ইতিহাসের কোনো এক যুগে বাস্তবে প্রতিষ্ঠিত এই আদর্শ সমাজটি আকম্মিকভাবে ও রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। বরং তা পর্যায়ক্রমে স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যেমন একটি গাছের বীজ সুনির্দিষ্ট মেয়াদ অতিক্রম করার পর বিরাট গাছে পরিণত হয়। এ জন্যে গাছের পেছনে অনেক দীর্ঘ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ও লালন-পালনের প্রয়োজন হয়। মদীনায় প্রতিষ্ঠিত ইসলামী সমাজটি প্রতিষ্ঠিত হতেও বহু দিনের ধৈর্য, ত্যাগ-তিতিক্ষার প্রয়োজন হয়েছিলো ।.আন্রাহ তায়ালা এই সমাজকে তার আমানত বহনের জন্যে মনোনীত করেছিলেন এবং তার মাধ্যমে পৃথিবীতে তীর ইচ্ছা বাস্তবায়িত করেছিলেন। সেই যুগের সেই প্রজন্মের মধ্যে এ কাজের যোগ্যতা নিহিত ছিলো এবং সেই সময়কার পরিস্থিতি ও পরিবেশে এ কাজ সুসম্পন্ন করার ক্ষমতা তাদেরকে আল্লাহ তায়ালা দিয়েছিলেন। এ সব উপাদানের সম্মিলন ঘটার কারণেই সেই অতুলনীয় সমাজটি প্রতিষ্ঠিত হতে পেরেছিলো । এবার আমি সূরাটির তাফসীরে মনোনিবেশ করবো । অআাফসীন্র “হে মোমেনরা” সম্বোধন দ্বারা সূরাটির সূচনা হয়েছে। অর্থাৎ আল্লাহকে না দেখেও যারা তার ওপর ঈমান এনেছে, তাদেরকে সম্বোধন করা হয়েছে। এই ঈমানের গুণটি দ্বারাই মুসলমানরা আল্লাহর সাথে সংযুক্ত। ঈমান এমন একটি গুণ, যা মুসলমানদের অন্তরে এই চেতনার সৃষ্টি করে যে, তারা তাদের প্রতিপালকের জন্যেই, তারা তারই ব্যাজ বহনকারী, এই উপগ্রহে তারা তার অনুগত গোলাম ও সৈনিক। এ পৃথিবীতে তাদের আগমন শুধু তাদের মনিবের ইচ্ছাকে বাস্তব রূপদানের জন্যে । তিনিই তাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়ে ধন্য ও অনুগৃহীত করেছেন। সুতরাং তাদের জন্যে এটাই বাঞ্নীয় যে, তিনি যা চেয়েছেন, সেটাই তারা করবে, যা নির্দেশ দিয়েছেন, তা পালন করবে, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায়ই সস্তৃষ্ট থাকবে এবং তার কাছে আত্মসমর্পণ করবে।
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।