17100)://151977)18301.৬%01-0])7055.05010) রায় দান বা ফয়সালা ঘোষণার বেলায়ও তাঁর সামনে অনাহৃতভাবে স্ব-উদ্যোগে কোনো প্রস্তাব পেশ করা বৈধ নয়। তিনি যা আদেশ করেন বা যা থেকে বিরত থাকতে বলেন, তা লংঘন করাও বৈধ নয়। আল্লাহর মোকাবেলায় নিজের কোনো মত বা ইচ্ছা পোষণ করাও জায়েয নেই। আল্লাহর ভয়, লজ্জা ও আদব তথা সম্মানের তাগিদেই এই অগ্রণী হওয়ার মনোভাব তাকে ত্যাগ করতে হবে । শুধু এখানেই শেষ নয়, রসূল (স.)-এর সাথে কথাবার্তা বলার সময়ও বিশেষ আদব মেনে চলতে হবে। যেমন দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, “হে মোমেনরা! তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর চড়িয়ে দিও না। আর নিজেরা পরম্পরে যেরূপ চড়াগলায় কথা বলে থাকো, রসূল (স.)-এর সাথে সেরূপ চড়াগলায় কথা বলো না, পাছে তোমাদের অজান্তেই তোমাদের সৎ কাজগুলো বাতিল হয়ে না যায়। .... আল্লাহ তায়ালা দয়াশীল ও ক্ষমাশীল ।' এ সমাজের আরো একটা বৈশিষ্ট এই যে, এ সমাজের কারো কথা ও কাজ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরী । আর এই নীতিও আন্মাহর ভয় ও আন্মাহর রসূলের কাছ থেকে পথ-নির্দেশ গ্রহণের বাধ্যবাধকতা থেকে উদ্ভূত। এ ছাড়া আল্লাহর রসূলের সামনে আগ বাড়িয়ে কোনো কাজ না করা এবং কোনো অনাহুত প্রস্তাব না দেয়ার বাধ্যবাধকতা তো রয়েছেই । আল্লাহ তায়ালা বলেন, “হে মোমেনরা, কোনো ফাসেক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে তার তদন্ত করো ও নিশ্চিত হও। আল্লাহ তায়ালা মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান।" এই সমাজে যে সব কলহ, কোন্দল সংঘটিত হয় এবং যার মীমাংসা না করলে সমাজে বিভেদ-বিশৃংখলা দেখা দিতে পারে, তার প্রতিকার ও প্রতিরোধের সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর : ব্যবস্থা বিদ্যমান। যে বাস্তব ও কার্যকর পদক্ষেপ দ্বারা এই সব কলহ-কোন্দলের প্রতিকার ও প্রতিরোধ করা হয়, তার ভিত্তি হলো মোমেনদের মধ্যকার সৌন্রাতৃত্বে নীতি, ন্যায়বিচার ও মীমাংসার নীতি এবং আল্লাহভীতি আল্লাহর অনুগ্বহ ও সন্তোষ কামনা করার নীতি । আল্লাহ তায়ালা বলেন, মোমেনদের দুই দল যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তবে তোমরা তাদের বিবাদ মিটিয়ে দাও .... আল্লাহকে ভয় করো । আশা করা যায় যে, তোমরা অনুগ্বহভাজন হবে ।” এ সমাজে পরস্পরের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যে কিছু মনস্তাত্বিক রীতিনীতি রয়েছে। পরম্পরের সাথে আচরণেরও কিছু নীতিমালা রয়েছে । যেমন বলা হয়েছে, “হে মোমেনরা! কোনো গোষ্ঠীর উচিত নয় অপর কোনো গোষ্ঠীর প্রতি বিদ্রাপ করা .....যারা তাওবা করে না তারাই যালেম ।' [ও এ সমাজ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও পরিচ্ছন্ন মনোভাব পোষণকারী | এখানে প্রত্যেকের সম্মান নিরাপদ । কেউ কারো অসাক্ষাতে নিন্দা করে না, কেউ নিছক ধারণার বশে কাউকে অভিযুক্ত করে না, কারো নিরাপত্তা, সম্মান ও ব্যক্তি স্বাধীনতা একেবারেই ক্ষুণ্ন হয় না। এরশাদ হচ্ছে, “হে মোমেনরা, তোমরা বেশী ধারণা পোষণ থেকে বিরত থাকো । তাওবা কবুলকারী ও দয়ালু।' এ সমাজে মানব জাতির এঁক্যের পূর্ণাংগ ও পরিপক্ ধারণা বিদ্যমান এবং এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আগত নিখুঁত ও নির্মল মানদন্ড নির্দিষ্ট রয়েছে, যা দিয়ে সে সকল মানুষের মূল্যায়ন করে এবং বহু জাতিক মানব সমাজকে এক জাতিতে পরিণত করে । এরশাদ হয়েছে, “হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি....... আল্লাহর চোখে তোমাদের মধ্যকার সবচেয়ে সৎ ও আল্লাহভীরু ব্যক্তিই সবচেয়ে সম্মানিত ব্যক্তি”
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।