Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) স্ধৃন্ষিঞ্ত আকব্োছলা মাত্র আঠারোটি আয়াতে সমাপ্ত এই সূরাটি অত্যন্ত গুরুতৃপূর্ণ। এতে ইসলামের আকীদা-বিশ্বাস ও আইনগত বিধি-বিধানের বেশ কিছু প্রধান প্রধান তত্ব ও তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে বিশ্বজগত এবং মানুষ সম্পর্কিত বেশ কিছু গুরুত্পূর্ণ তথ্যও তুলে ধরা হয়েছে। সেই তথ্যগুলো মানুষের মনমগযে এক সুদূরপ্রসারী দিগন্ত ও সুউচ্চ জগত তুলে ধরে, মানুষের হৃদয়ে গভীর ও সূক্ষ্ম তত্বকে উচ্চকিত করে। বিশ্বজগতের সৃষ্টি ও ব্যবস্থাপনার নিয়ম-বিধি, সৃষ্টিজগতের লালন, বিকাশ ও পরিশুদ্ধি এবং আল্লাহর আইন ও বিধানের বহু মূলনীতি এতে আলোচিত হয়েছে। এ সব মূল্যবান বিষয় আলোচনার ফলে সূরাটির আকৃতি তার আয়াত সংখ্যার তুলনায় শতগুণ বৃদ্ধি পেয়েছে। সূরাটি আমাদের দুইটি গুরুতৃপূর্ণ বিষয়ে চিন্তা গবেষণার আহবান জানায় । সর্বপ্রথম যে বিষয়টি এই সূরা অধ্যয়নের সময় পাঠকের মনোযোগ আকর্ষণ করে তা এই যে, এটি একটি পূর্ণাংগ মহৎ, উদার, পরিচ্ছন্ন ও নির্মল সমাজের বৈশিষ্টসমূহ চিহ্নিত করে। যে স্বতন্ত্র বিধি-বিধান, নীতিমালা ও রীতিনীতির ভিত্তিতে এই সমাজটি গড়ে ওঠে, যে বিধিমালা এ সমাজের স্থিতি, প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে, সেই বিধিমালা ও নীতিমালা এই সূরায় আলোচিত হয়েছে। এ সমাজ শুধু সমাজ নয়, একটি স্বতন্ত্র জগত বা একটি স্বতন্ত্র বিশ্ব। এ বিশ্ব আল্লাহর পক্ষ থেকে ও আল্লাহর উদ্যোগেই আবির্ভূত এবং আল্লাহরই অনুগত । এ জগত ও এ সমাজের অধিবাসীদের হৃদয় নির্মল, আবেগ-অনুভূতি পরিচ্ছন্ন এবং ভাষা ও ব্যক্তিগত জীবন পবিত্র ও সংযত। এ সমাজের মানুষ আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল, রসূল (স.)-এর প্রতি শ্রদ্ধাশীল, আত্মসম্মান সম্পর্কে সচেতন, অন্যের সম্মান ও মর্যাদার রক্ষক এবং নিজের চিন্তায় ও চালচলনে নিয়মানুবর্তী । সেই সাথে এ সমাজ স্বীয় শৃংখলা রক্ষায় ও স্বীয় অস্তিত্বের নিরাপত্তা নিশ্চিত-করণে নিজস্ব আইন-কানুনের অনুসারী যা উপরোক্ত শ্রদ্ধা ও ভক্তি থেকেই উদ্ভূত । ফলে এ সমাজের ভেতর ও বাইর পরম্পরে সুসমন্বিত, এর আইন-কানুন ও আবেগ-অনুভূতি পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ,এর উদ্ৃদ্ধকারী ও সতর্ককারী নীতি ও বিধিসমূহ ভারসাম্যপূর্ণ এবং এর চেতনা-অনুভূতি ও বাস্তব পদক্ষেপ পরস্পরে একাত্ম । এরূপ পরিপূর্ণ সময় ও একাত্মতা সহকারে এ সমাজ আল্লাহর প্রতি অনুরাগী ও আল্লাহর দিকে অগ্রসরমান। এ সমাজের প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ শুধুমাত্র বিবেকের স্বতস্কৃর্ত ভক্তি ও শ্রদ্ধা-আবেগ-অনুভূতির পরিচ্ছন্নতার ওপর নির্ভরশীল নয়। অনুরূপ তা শুধুমাত্র আইন, শাসন ও ব্যবস্থাপনার ওপরও নির্ভরশীল নয়। বরং উভয়টির সুষ্ঠু সমন্বয়ের ওপরই নির্ভরশীল। এ সমাজ শুধুমাত্র ব্যক্তিগত চেতনা ও সাধনা অথবা শুধুমাত্র রাষ্ট্রীয় নিয়ম-বিধি ও পদক্ষেপসমূহের ভিত্তিতে গঠিত হয় না ও টিকে থাকে না। বরং এ সমাজে রাষ্ট্রের সাহায্যে ব্যক্তি ও ব্যক্তির সাহায্যে রাষ্ট্র পরিচালিত হয় এবং ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের দায়িতৃ, কর্তব্য ও তৎপরতা পূর্ণ সহযোগিতা ও সহমর্মিতার নিবিড় বন্ধনে আবদ্ধ । এ সমাজ আল্লাহ তায়ালা ও তার রসূল (স.)-এর আদব ও সম্মান রক্ষার্থে আল্লাহ তায়ালা ও আল্লাহ্‌র বাণীর বাহক রসূল (স.)-এর সামনে বান্দার তৎপরতাকে কিভাবে নিয়ন্ত্রিত করেছে, তার দৃষ্টান্ত এ সূরার প্রথম আয়াতেই লক্ষণীয় । আল্লাহ তায়ালা বলেন, “হে মোমেনরা, তোমরা আল্লাহ তায়ালা ও তীর রসূলের সামনে আগ বাড়িয়ে কিছু করো না। আন্লাহ তায়ালা সম্পর্কে সাবধান হও। আল্লাহ তায়ালা সব কিছু শোনেন ও জানেন ।" অর্থাৎ কোনো আদেশ বা নিষেধ জারী করার ক্ষেত্রে আল্লাহর বিধানের সীমা অতিক্রম করা কোনো মোমেন বান্দার পক্ষে সংগত নয়। কোনো

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।