Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 অবস্থাটা অনুভব করতে চেষ্টা করছি। আল্লাহর রহম, সন্তুষ্টি, সম্মান ও মহান ওয়াদার ধারা একের পর এক যখন তাদেরকে প্লাবিত করছিলো, তখন তাদের অবস্থাটা কী ছিলো, সেটাই আমি অনুভব করার চেষ্টা করছি। যখন আল্লাহ তায়ালার দৃষ্টিতে, আল্লাহ তায়ালার মাপকাঠিতে এবং আল্লাহ তায়ালা কেতাবে নিজেদের মান মর্যাদার কথা তারা জানতে পারছিলো, শুনতে পাচ্ছিলো তখন করছি। আমি আমার কল্পনার দৃষ্টিতে দেখতে পাচ্ছি, তারা হোদায়বিয়া থেকে ফিরছে, আর তখনই তাদের সামনে এই আয়াতটি অবতীর্ণ হলো, সাথে সাথে তাদেরকে তা পড়ে শুনানো হলো, তার মাঝে তারা নিজেদের মন, আত্মা, আবেগ ও অনুভূতি এবং বৈশিষ্ট ও স্বকীয়তার পূর্ণ ছাপ দেখতে পাচ্ছে। এরপর তারা একজন আর একজনের চেহারার দিকে তাকাচ্ছে এবং যে নেয়ামতের প্রভাব মনের মাঝে অনুভব করছে সেটাকে নিজের গোটা অস্তিত্রে মাঝেই দেখতে পাচ্ছে। সাহাবায়ে কেরাম উর্ধজগতের যে মহা উৎসবের মাঝে বিচরণ করেছিলেন সেই আনন্দঘন ও পবিত্র মুহূর্তগুলো আমি এখানে বসে অনুভব করতে চেষ্টা করছি। কিন্তু সশরীরে যে মানুষটি সেই উৎসবে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেনি, তার পক্ষে সেই অপার্থিব' আনন্দ অনুভব করা কি করে সম্ভব? তাই দূরে বসে শুধু কল্পনাই করা। তবে আল্লাহ তায়ালা যাদেরকে বিশেষভাবে সম্মানিত করেন এবং সাহাবায়ে কেরামের গুণে গুণাবিত করেন তাদের জন্য এই দূরতৃ ও ব্যবধান অপসারিত করে দেন। জানো, আমি গোনাহগার, আমি তোমার এই পাথেয়র দিকেই তাকিয়ে আছি!

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।