17100)://151977)18301.৬%01-0])7055.05010) জামায়াত একটা মযবুত বাড়ন্ত চারাগাছের সাথে তুলনা করা হয়েছে, এই চারাগাছ থেকে কচি পাতা জন্ম নেয়। কিন্তু তাতে করে চারাগাছটি দুর্বল হয় না, বরং আরো শক্ত হয়, মযবুত হয়, ভরাট হয় এবং নিজ কান্ডের ওপর সোজা হয়ে দীড়ায়। এতে কোনো বক্রতা থাকে না এবং কোনোরপ ক্রটিও থাকে না। আলোচ্য আয়াতে চিত্রায়িত দৃশ্যটির এটাই হচ্ছে বাহ্যিক রূপ । কিন্তু যারা কৃষিকার্ষে পারদর্শী ও অভিজ্ঞ, যারা জানে কোনটি বাড়ন্ত চারা, আর কোনটি রুগ্ন চারা তারা এ দৃশ্যটি দেখে আনন্দিত হয়, অভিভূত হয়। তাই আয়াতে বলা হয়েছে, “যা চাষীকে আনন্দে অভিভূত করে'......এখানে চাষী শব্দ দ্বারা রসূলুল্লাহ (স.)-কে বুঝানো হয়েছে। কারণ, ইসলাম নামক বাগানে তিনি যে চারা লাগিয়েছিলেন, সেই চারা বড় শক্তিশালী হয়ে এবং পুষ্ট হয়ে বাগানের শোভা বর্ধন করেছিলো । এই শক্তিশালী বৃক্ষরাজী সাহাবায়ে কেরাম ব্যতীত আর কেউ নয়। তাই এদেরকে দেখে প্রিয়নবী আনন্দিত হন। অপরদিকে এই শস্য শ্যামল ও সমৃদ্ধ বাগান দেখে কাফেরদের মনে হিংসা, বিদ্বেষ ও ক্ষোভের সৃষ্টি হয়। তাই আয়াতে বলা হয়েছে, 'যাতে আল্লাহ তায়ালা এর দ্বারা কাফেরদের অন্তর্জালা সৃষ্টি করেন'.....এখানে অন্তর্জাল সৃষ্টি করার কথা বলা হয়েছে। এর দ্বারা সেই কথাই বুঝানো হয়েছে যে, এই বাগান মূলত আল্লাহ তায়ালার ইচ্ছায় তার রসূলের হাতে আবাদ করা বরা ডে ভিড গিরি মুরাজে সৃষ্টি হওয়ার কারণ হয়ে দীড়িয়েছিলো। এই দৃষ্ঠান্ত আকম্মিক ঘটে যাওয়া কোনো বিষয় নয়, বরং এর অস্তিত্ব তকদিরের পাতায়ই রয়ে গেছে। এরপরও রসূলুল্লাহ (স.) ও তীর সাহাবাদের আগমনের অনেক আগেই পূর্ববর্তী নবীদের প্রতি নাযিল করা কেতাবে এর উন্লেখ এসেছে। ইঞ্জিলে রসূল সে.)-এর আগমনের | সুসংবাদ প্রদানের পাশাপাশি তার সাহাবাদের গুণাবলীও উল্লেখ করা হয়েছে । তেমনিভাবে মহান আল্লাহ তায়ালা তার অমর গ্রন্থ আল কোরআনে রসূল (স.)-এর পুন্যাত্মা সাহাবাদের মনোনীত দলটির গুণাবলীর উল্লেখ করে তাদের স্মৃতিকে অমর ও অক্ষয় করে রাখার ব্যবস্থা করেছেন। এর ফলে তাদের স্মৃতি গোটা সৃষ্টিজগতে অক্ষয় হয়ে থাকবে এবং যতোদিন আল্লাহ তায়ালার এই অমরবাণী পাঠ করা হবে ততোদিন কুলমাখলুক এই স্ৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এবং তা স্মরণ রাখবে । শুধু তাই নয়, বরং ভবিষ্যত বংশধরদের জন্য এই স্মৃতি একটা আদর্শ হয়ে টিকে থাকবে এবং তাদের মাঝেও অনুরূপ গুণাবলী সৃষ্টির প্রেরণা যোগাবে, ফলে তাদের মাঝে ঈমানের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটবে। সাহাবায়ে কেরামের প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে, তার চেয়েও বড় আর একটি সম্মান তাদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্ধারণ করে রাখা হয়েছে । আর সেটা হলো, “ক্ষমা ও মহা প্রতিদান ।” যদিও আয়াতে এই ক্ষমা ও প্রতিদানের ওয়াদা ঈমান ও সৎকাজের গুণে গুণাবিত সকলের জন্য করা হয়েছে, তারপরও সাহাবায়ে কেরামরাই সর্বপ্রথম এই ওয়াদার ফল ভোগ করবেন। কারণ, ঈমান ও সৎকাজের গুণ তাদের মাঝে ছিলো পূর্ণাংগরূপে । ক্ষমা ও মহা প্রতিদান নিজেই একটা বড় সম্মানের বিষয়। তেমনিভাবে আল্লাহ তায়ালার সত্তুষ্টিও একটা বড় সম্মানের | বিষয়। কিন্তু আল্লাহ তায়ালার দান তো অসীম, তার অনুগহ তো অসীম।
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।