Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

71(0)://151911)11301,৬$01-01)7655.60017) তাদের নিজের জন্য কিছু ছিলো না এবং নিজেদের স্বার্থেও কিছু ছিলো না। তারা একমাত্র আদর্শের জন্যেই নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতো এবং এই আদর্শের জন্যেই নিজেদের আচার আচরণ ও সম্পর্ককেও নিয়ন্ত্রণ করতো । এই আদর্শের কারণেই তারা শত্রুদের প্রতি কঠোর হতো এবং এই আদর্শের কারণেই পরস্পরের প্রতি সদয় হতো । মোটকথা আমিতৃ্‌ বলতে তাদের মাঝে কিছুই ছিলো না। আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারো জন্য তারা আবেগ প্রবণ হতো না। আল্লাহ তায়ালার সাথে তাদের যে বন্ধন ছিলো সেটাই ছিলো অপরাপর সকল বন্ধনের মাপকাঠি । সাহাবায়ে কেরামের প্রতি যে বিশেষ সম্মান দেখানো হয়েছে তার আর একটি কারণ হচ্ছে, একনিষ্ট এবাদাত বন্দেগী । বলা হয়েছে, “তাদেরকে তুমি রুকু ও সেজদারত দেখতে পাবে' এখানে যে বর্ণনাভঙ্গি ও ভাষা ব্যবহার করা হয়েছে তাতে বুঝা যায় যে, তারা যেন সকল অবস্থায় ও সকল স্থানে এবাদাত বন্দেগীতেই মত্ত আছে। রুকু ও সেজদা শব্দ দুটো সামগ্রিক এবাদাতের অর্থ প্রকাশ করছে। আর এবাদতের অর্থ হচ্ছে আনুগত্য ও দাসতৃ। তাই এ শব্দ দুটো দিয়ে সাহাবায়ে কেরামের মনের প্রকৃত অবস্থাটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ তাদের গোটা জীবনটাই কেটেছে আল্লাহ তায়ালার এবাদাত বন্দেগী ও আনুগত্যের মধ্য দিয়ে । সাহাবায়ে কেরামের তৃতীয় যে চিত্রটি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে তাদের মনজগতের চিত্র। এ চিত্র সামগ্রিক আবেগ অনুভূতির স্থায়ী চিত্র । এ চিত্র তাদের আশা আকাংখা ও কামনা বাসনার প্রকৃত চিত্র । কারণ, তাদের একমাত্র কামনা হচ্ছে আল্লাহ তায়ালার অনুগ্ধহ ও সন্তুষ্টি । এই অনুগ্ুহ ও সন্তুষ্টির বাইরে তাদের আর কিছুই চাওয়ার ছিলোনা, তাই তাদের সকল চিন্তা এবং তাদের সকল চাওয়া পাওয়া এই অনুণ্বহ ও সন্তুষ্টিকে কেন্ত্র করেই আবর্তিত হতো । সাহাবায়ে কেরামের চতুর্থ চিত্রটি হচ্ছে তাদের এবাদত বন্দেণীর বাহ্যিক প্রভাবের চিত্র। এই চিত্রে আমরা তাদের মুখমন্ডলের উজ্জ্বলতা, দীপ্তি, পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা দেখতে পাই । আরো দেখতে পাই এবাদত রিয়াযতের ফলে সৃষ্ট শুভ্র ও স্নিগ্ধ দ্যুতি । এটা কপালের সেই কালো চিহ্ন নয় যা “সেজদার কারণে" শব্দটি পাঠ করার সাথে সাথে মনে আসে । এখানে সেজদা বলতে সামগ্রিক এবাদত বুঝানো হয়েছে । আর যেহেতু সেজদার মাঝে আল্লাহ তায়ালার প্রতি ভয়, ভক্তি, বিনয় আনুগত্য ও দাসত্েরে পরিপূর্ণ রূপ প্রকাশ পায়, তাই এবাদাত বন্দেগীর অর্থ প্রকাশ করার জন্য এই সেজদা শব্দটাই ব্যবহার করা হয়েছে । বলা বাহুল্য, চেহারায় সেজদার চিহ্ন বলতে এই ভয় ভক্তি ও বিনয়ের চিহৃই বুঝায় । তাই যারা মনে প্রাণে আল্লাহ তায়ালার এবাদাত বন্দেগী করে তাদের চেহারায় অহংকার, দান্তিকতা ও রুঢুতার ভাব থাকে না । বরং এর পরিবর্তে চেহারায় জন্ম নেয় ভদ্রতাসূলভ বিনয়, নির্মল স্বচ্ছতা, স্িদ্ধ দীপ্তি এবং হাক্কা বিমর্ষতা যার ফলে মোমেনের চেহারায় উজ্বল্য কোমলতা ও ভদ্রতা আরও বৃদ্ধি পায়। এই দৃশ্যগুলোতে যে চির ভাস্বর রূপটি ফুটে উঠেছে তা নতুন কিছু নয়, বরং তা চিরন্তন ও ইতি রশ্গ দত বৃ এই বৈশিষ্ট ও গুণাবলী তাদের আবির্ভাবের আগেই মুসা (আ.)-এর ওপর নাযিল করা কেতাবে উল্লেখ করেছেন এবং এর মাধ্যমে বিশ্ববাসীকে তাদের আগমনের শুভ সংবাদ দিয়েছেন। ইঞ্জিল কেতাবেও মোহাম্মাদ (স.)-এর আগমন ও তার সাহাবাদের গুন বৈশিষ্ট আলোচনা করা হয়েছে, তাদের বিভিন্ন গুণাবলী ও চিহ্ু বর্ণনা করা হয়েছে, সেখানে সাহাবাদের এই

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।