Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) সাহাবায়ে কেরামদেল শুণাবলী এখন আমরা আলোচ্য সূরার শেষ দিকে এসে গেছি। এখানে আমরা সাহাবায়ে কেরামের একটা উজ্জ্বল ও অনন্য রূপের সন্ধান পাচ্ছি যা কোরআনের অনুপম বর্ণনায় জীবন্ত ও চাক্ষুষ হয়ে উঠেছে। আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও রেযামনীপ্রাপ্ত সৌভাগ্যবান এই দলটির ভূয়সী প্রশংসা করতে গিয়ে পবিত্র কোরআন বলছে, 'মোহাম্মাদ আল্লাহ তায়ালার রসূল এবং তার সহচরদের বৈশিষ্ট হলো যে, তারা কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল । আল্লাহ তায়ালার অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সেজদারত দেখতে পাবে । তাদের ॥' (আয়াত ২৯) পবিত্র কোরআনের অনুপম বর্ণনাশৈলীতে সাহাবায়ে কেরামের কি অপূর্ব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্রে সাহাবায়ে কেরামের প্রধান কয়েকটি অবস্থার প্রতিকৃতি ধরা পড়েছে। এখানে তাদের প্রকাশ্য অবস্থাও ধরা পড়েছে এবং গোপন অবস্থাও ধরা পড়েছে । এখানে কাফেরদের সাথে তাদের আচরণের দিকটিও এসেছে এবং তাদের পরস্পরের মধ্যকার সম্পর্কের দিকটিও এসেছে। বলা হয়েছে, “কাফেরদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল" অপরদিকে এবাদাত বন্দেগীতে তাদের অবস্থা কি দীড়ায়, তা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, “তারা আল্লাহ তায়ালার অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে ........ অপরদিকে এই এবাদাত বন্দেগী তাদের স্বভাব চরিত্রে, আচার আচরণে এবং তাদের বাহ্যিক অবয়বে কি প্রভাব ও চিহ্ত রাখে তা |. বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, “তাদের মুখমন্ডলে রয়েছে সেজদার চিহ্ন" এবং তাদের এই বিশেষ চিহ্ুটির বর্ণনা তাওরাত ও ইঞ্জিলেও এসেছে। বিশেষ. করে ইঞ্জিলে তাদের পরিচিতিটা এভাবে এসেছে, “তাদের অবস্থা যেমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতপর তা শক্ত ও মযবুত হয় এবং কান্ডের ওপর দৃঢ়ভাবে দীড়ায় চাষীদেরকে আনন্দে অভিভূত করে যাতে আল্লাহ শেষের এই আয়াতগুলোয় প্রথমেই মোহাম্মাদ (স.)-এর প্রধান পরিচয় “রসূলুল্লাহ' শব্দটি উল্লেখ করা হয়েছে। কারণ সোহায়ল বিন আমর সহ অন্যান্য মোশরেকের দল হোদায়বিয়ার চুক্তিনামায় এই বিশেষণটি যোগ করার ব্যাপারে প্রবল আপত্তি জানিয়েছিলো ৷ তাই আলোচ্য আয়াতে এই বিশেষণটি আরো জোরালোভাবে উল্লেখ করা হয়েছে, সাথে সাথে অপূর্ব বর্ণনাভজ্গিতে সাহাবায়ে কেরামের উজ্জল প্রতিকৃতি অংকন করা হয়েছে। উল্লেখ্য যে, মোমেনদের অবস্থা ও পরিস্থিতির বিভিন্ন রূপ ছিলো। তবে এখানে তাদের সর্বাধিক পরিচিত অবস্থাগুলো উল্লেখ করা হয়েছে। তাদের জীবনের এই প্রধান প্রধান অবস্থাগুলো উল্লেখ করে প্রকারান্তরে তাদের প্রতি মহান আল্লাহ্‌ তায়ালার বিশেষ অনুগ্রহ ও সম্মানের কারণ বর্ণনা করা হয়েছে। প্রথম কারণটি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তারা কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর সহানুভূতিশীল" ...... কাফেরদের প্রতি কঠোর হওয়ার অর্থ কাফের পিতামাতা, ভাই বোনদের, আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের প্রতি কঠোর হওয়া । তাই দেখা যায়, কুফরির কারণে তারা আপনজনদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছিলো । অপরদিকে তারা পরম্পর ছিলো সহানুভূতিশীল ও ভ্রাতৃত্বের বন্ধনে আবন্ধ। এই ভ্রাতৃতু রক্তের নয়, বরং আদর্শের । তাদের কঠোরতা ছিলো আল্লাহ তায়ালার খাতিরে এবং সহানুভূতি ও মমতৃবোধও ছিলো আল্লাহর খাতিরেই। তাদের জিঘাংসা ছিলো আদর্শের খাতিরে এবং উদারতাও ছিলো আদর্শের খাতিরে ।

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।