17100)://151977)18301.৬%01-0])7055.050100 ঘটে । এরপর আল্লাহ তায়ালার সর্বশেষ ওয়াদাও বাস্তবায়িত হয়। সে ওয়াদাটা হলো এই, “তিনিই তীর রসূলকে হেদায়াত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত জীবন বিধানের ওপর জয়যুক্ত করেন। সত্য প্রতিষ্ঠাতারপে আল্লাহ তায়ালাই যথেষ্ট ।' (আয়াত ২৮) আল্লাহ তায়ালার এই ওয়াদা পরিপূর্ণরূপে বাস্তবয়িত হয়েছে। সত্য দ্বীনের জয় হয়েছে। এই বিজয় কেবল আরব উপদ্বীপ পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, বরং অর্ধ শতাব্দীর কম সময়ের মধ্যেই গোটা পৃথিবীতে এর বিস্তার ঘটে । গোটা পারস্য সম্রাজ্যে এর বিস্তার ঘটে, রোমান সাম্রাজ্যের অধিকাংশ এলাকায় এর বিস্তার ঘটে । এমনকি ভারত ও চীনসহ দক্ষিণ এশিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপ ইন্দোনেশিয়া) পর্যন্ত এর বিস্তৃতি ঘটে। খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যভাগ ও গোটা ষষ্ট শতাব্দী পর্যন্ত পৃথিবীতে এসব এলাকাতেই আবাদ ছিলো । আল্লাহ তায়ালার এই সত্য বিধানের বিজয় এখনও অব্যাহত রয়েছে । এমনকি এর বিজিত অধিকাংশ এলাকায় বিশেষ করে ইউরোপ ও ভূমধ্যসাগরের দ্বীপগুলোতে এর রাজনৈতিক পতনের পরও এবং গোটা বিশ্বে অন্যান্য জাতির তুলনায় মুসলিম জাতির প্রভাব প্রতিপত্তি হ্রাস পাওয়া সত্তেও ইসলামের প্রাধান্য অব্যাহতই রয়েছে। এটা মানতেই হবে যে, জীবন বিধান হিসেবে পৃথিবীর বুকে অন্যসব মতাদর্শের তুলনায় ইসলামের প্রাধান্য ও শ্রেষ্ঠতা এখনও অল্নান রয়ে গেছে। কারণ, মূল হিসেবে এটা একটা শক্তিশালী ব্যবস্থা এবং প্রকৃতির দিক থেকেও এটা একটা শক্তিশালী বিধান । এই বিধান তলোয়ার বা কামানের জোরে চলে না। বরং চলে এর অন্তর্নিহিত শক্তি, বৈশিষ্ট ও স্বভাবমুখীতার গুণে । এই বিধানের মাঝে দেহ ও আত্মার প্রয়োজন মেটানোর মতো যোগ্যতা রয়েছে । এর মাঝে জাগতিক উন্নতি ও অগ্রগতির প্রয়োজন মেটানোর মতো যোগ্যতা রয়েছে এবং সকল পরিবেশ ও সকল শ্রেণীর মানুষের প্রয়োজন মেটানোর মত যোগ্যতাও রয়েছে । এই বিধানে ঝুঁড়েঘরে বসাবাসকারী একজন দরিদ্র মানুষের চাহিদা মেটানোর উপাদান যেমন রয়েছে, তেমনি রয়েছে সুউচ্চ অক্টরালিকায় বসবাসকারী একজন বিত্তশালীর চাহিদাও । কোনো বিধর্মী বিছ্বেষমুক্ত হয়ে এটাকে জানার চেষ্টা করে তাহলে সে এর যথার্থতা, এর অন্তর্নিহিত শক্তি, এর দিকদর্শনের ক্ষমতা এবং মানুষের বহুবিধ ও ক্রমবর্ধমান চাহিদা মেটানোর যোগ্যতা দেখে মুগ্ধ না হয়ে পারবে না । তাই বলা হয়েছে, এসব বিষয়ের স্বাক্ষী হিসেবে আল্লাহ্ তায়ালাই যথেষ্ট ............. ] আল্লাহ তায়ালার এই ওয়াদা বাহ্যিক রাজনৈতিক রূপে প্রকাশ পেয়েছে রসূলুল্লাহ সে.)-এর নবুওত লাভের পর থেকে এক শতান্দী পূর্ণ হওয়ার আগেই । তেমনিভাবে আন্নাহ তায়ালার এই ওয়াদা এখনও বাস্তবায়িত হচ্ছে এবং সেটা হচ্ছে নৈর্ব্যক্তি রূপে । অন্যান্য ধর্মের ওপর এই সত্য ধর্মের প্রাধান্য এখনও অব্যাহত আছে। নির্ছিধায় বলতে পারি, ইসলামই একমাত্র শ্বীশ্বত জীবন বিধান যা সব ধরনের পরিস্থিতিতে কাজ করতে এবং নেতৃতৃদানে সক্ষম । আমার মনে হয় ইসলামের এই বাস্তব গুণটি আজ যারা অনুধাবন করতে পারছে না তারা স্বয়ং এই দ্বীনের অনুসারীরা । অন্যথায় বিধর্মীরা এটা ঠিকই অনুধাবন করতে পারে, ইসলামকে তারা ভয়ও করে এবং সে কারণেই তাদের প্রতিটি পলিসি ও নীতি নির্ধারণের সময় ব্যাপারটি বিবেচনায় রাখে। দত ল্দলুত
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।