17100)://151977)18301.৬%01-0])7055.05010) [ভিন কী নিলাটসিল কানজাল___7 এবং এই ইচ্ছাই চূড়ান্ত । এই সত্যটিকে পবিত্র কোরআন বারবার তুলে ধরে, এমনকি যেখানে ওয়াদার কথা বলা হয়েছে, সেখানেও এই ইচ্ছার শর্তটি আরোপ করা হয়েছে । অথচ আল্লাহ তায়ালার ওয়াদার কখনও বরখেলাপ হয় না। তবে এই ওয়াদার সাথেও তার স্বাধীন ইচ্ছার সম্পর্ক চিরন্তন। এই সত্যটিকে মোমেনদের অন্তরে আল্লাহ তায়ালা গেঁথে দিতে চান, যেন এটাকে তারা ইসলামের অন্যতম শিষ্টাচার হিসেবে গ্রহণ করতে পারে। স্বটলাল্র সুত্স ০্রিক্ষান্পটি এখন আমরা মূল ঘটনার দিকে যাচ্ছি। একাধিক বর্ণনায় দেখা যায় যে, হোদায়বিয়ার সন্ধির পরের বছর অর্থাৎ সপ্তম হিজরীর যিলকদ মাসে রসূলুল্লাহ (স.) হোদায়বিয়াতে বায়াত গ্রহণকারী সাহাবাদেরকে নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কায় রওয়ানা হন। তিনি 'যুল হোলাইফা" নামক মিকাত থেকে এহরাম বাধেন এবং কোরবানীর পশু সাথে করে নিয়ে যান, যেমনটি তিনি এর আগের বছর করেছিলেন। সাহাবায়ে কেরাম (রা.) তার সাথে “তালবিয়া' পড়তে পড়তে অগ্রসর হচ্ছিলেন। রসূলুল্লাহ সে.) যখন “মাররুয যাহরান” নামক স্থানের কাছে পৌঁছলেন, তখন ঘোড়া ও অস্ত্রসহ মোহাম্মদ বিন মাসলামাকে মক্কা পাঠিয়ে দিলেন। মক্কার মোশরেক বাসিন্দারা তাকে দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং মনে করে যে, রসূলুল্লাহ (স.) তাদের ওপর আক্রমণ করবেন। তারা আরো মনে করলো যে, দশ বছর মেয়াদী যুদ্ধবিরতির যে চুক্তি তার সাথে করা হয়েছিলো তা তিনি ভঙ্গ করেই মক্কায় আক্রমণ করতে এসেছেন। তাই তারা মক্কার সকল বাসিন্দার কাছে এই আক্রমণের খবর পৌছে দিলো। রসূলুল্লাহ (স.) মাররুয্যাহরানে যখন পৌঁছলেন, সেখান থেকে তিনি তখন আল্লাহ তায়ালার ঘর দেখতে পাচ্ছিলেন। তিনি সকল অস্ত্রসন্ত্র ও তীর ধনুক ইয়াজেজ নামক উপত্যকায় পাঠিয়ে দিলেন এবং খাপবন্দি তলোয়ার সাথে নিয়ে রওয়ানা হলেন। মক্কার পাঠায়। সে রসূল (স.)-কে লক্ষ্য করে বললো, “মোহাম্মাদ! তুমি কখনও চুক্তি ভঙ্গ করেছো বলে আমাদের জানা নেই। তখন রসূলুল্লাহ সে.) তাকে জিজ্ঞেস করলেন, “কি ব্যাপার?' সে বললো, তুমি অস্ত্রশস্ত্র ও তীর ধনুক নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছো । উত্তরে রসূলুল্লাহ (স.) বললেন, 'তোমার কথা ঠিক নয়, আমাদের অন্ত্রগুলো ইয়াজেজ উপত্যকায় পাঠিয়ে দিয়েছি ..... তখন লোকটি বললো, “এটাই আমরা জানতাম, কারণ তুমি একজন সৎ ও নীতিবান লোক ।” রসূলের আগমনের খবর পেয়ে মক্কার নেতৃস্থানীয় কাফেররা অত্যন্ত ক্রোধ ও ক্ষোভ নিয়ে রসূল (স.) ও তীর সাথীদের দেখার জন্য রাজপথে বের হয়ে এলো । মক্কার সাধারণ নারী পুরুষ ও শিশুরা রাস্তার দু'ধারে এবং বাড়ীর ছাদের ওপর দীড়িয়ে রসূল (স.)-এর আগমনের জন্য অপেক্ষ করছিলো । রসূলুল্লাহ (স.) মক্কায় প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম তালবিয়া পড়তে পড়তে তার সামনে চলছিলেন। কোরবানীর পশুগুলো “যী-তুয়া নামক স্থানে পাঠিয়ে দিয়েছিলেন। হোদায়বিয়ার সন্ধির দিন আল্লাহর রসূল (স.) যে উটে আরোহণ করেছিলেন, আজও সেই একই উটে আরোহণ করে মন্কায় প্রবেশ করলেন। উটটির লাগাম ছিলো আবদুল্লাহ বিন রাওয়াহা আনসারী (রা.)-এর হাতে । তিনিই উটটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন । আর এভাবেই রসূলুল্লাহ (স.)-এর স্বপ্ন সত্য হয় এবং আল্লাহ তায়ালার দেয়া ওয়াদাও পূর্ণ হয়। মক্কা বিজিত হয়, আল্লাহ তায়ালার দ্বীন বিজয়ী হয় এবং গোটা আরব উপদ্বীপে এর প্রসার লন
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।