Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 যে অন্তর বিশ্বাসী ও অরষ্টার সাথে যুক্ত এবং আস্থা ও স্থিতিশীলতার গুণে গুণাবিত। যে দু'টো গুণ কেবল সেই অন্তরেই থাকতে পারে যে অন্তর প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে নিজ প্রভুর অস্তিত্ব অনুভব করে, যে অন্তরে কোনো অহংকার নেই, দন্ত নেই। যে অন্তর নিজের জন্য নয়, বরং নিজ ধর্ম ও নিজ ত্রষ্টার জন্য রাগাৰ্বিত হয়। তাই এই জাতীয় অন্তরকে শান্ত ও স্থির হওয়ার নির্দেশ দিলে তা পালন করে এবং তাতে সন্তুষ্ট থাকে। আর সে কারণেই মোমেন বান্দাদেরকে তাকওয়া ও সংযমের জন্য অধিকতর যোগ্য ও উপযুক্ত বলে আখ্যায়িত করা হয়েছে। প্রভুর পক্ষ থেকে দেয়া এটা হচ্ছে তাদের জন্য আর একটি বিশেষণ । আল্লাহ তায়ালার বিচারে ও তার মাপকাঠিতে মোমেন বান্দারা এই বিশেষণসহ অপরাপর বিশেষণের উপযুক্ত বলে সাব্যস্ত হয়েছে । এটা নিসন্দেহে তাদের জন্য একটা অতিরিক্ত সম্মান। তিনি বান্দাদের সকল বিষয় সম্পর্কে অবগত আছেন বলেই এই ঘোষণা দিয়েছেন । তাই আয়াতের শেষাংশে বলা হয়েছে, “আল্লাহ তায়ালা সর্ববিষয়ে সম্যক জ্ঞাত ।” | দ্বীনের বিজয় সুনিশ্চিত ইতিপূর্বে আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে, যারা রসূলুল্লাহ (স.)-এর দেখা সত্য স্বপ্নের সুসংবাদ পেয়ে তার কাছ থেকে চলে এসেছিলো তাদের কারো কারো মনে আশংকা সৃষ্টি হয়েছিলো যে, এই স্বপ্রের ফলাফল খুব সম্ভবত সেই বছরেই বাস্তব হয়ে দেখা দেবে না এবং তাদেরকে হয়তো আন্রাহ তায়ালার ঘর ওমরাহ না করেই ফিরে আসতে হবে । তাই পরবর্তী আয়াতে আন্মাহ তায়ালা অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন যে, রসূলের স্বপ্ন বাস্তবায়িত হবেই এবং সবার মনের আশা পূর্ণ হবেই। কেবল আল্লাহ তায়ালার ঘরে প্রবেশ করেই তারা ক্ষান্ত হবে না বরং এর চেয়েও বড় একটা একটা কাজ সেদিন তারা সমাধা করবে । আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “আল্লাহ তায়ালা তার রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। তোমরা অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবে, নিরাপদে মাথা মুন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায় । তোমরা কাউকে ভয় করবে না। অতপর তিনি জানেন যা তোমরা জানোনা ৷ এছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয় ।' আয়াত ২৭) আলোচ্য আয়াতে দুটো সুসংবাদ দেয়া হয়েছে। এর একটি হলো, রসূলের স্বপ্ন সত্য বলে প্রমাণিত হওয়া, নিরাপদে আল্লাহ তায়ালার ঘরে প্রবেশ করা এবং নির্ভয়ে ও নির্বিঘ্নে হজ্জ বা ওমরাহ আদায় করার পর মাথা মুন্ডানো অথবা চুল কাটা । এই সুসংবাদটি এক বছর পরেই ফলেছিলো। আর দ্বিতীয় সুসংবাদটি হলো মক্কা বিজয়। হোদায়বিয়ার সন্ধির মাত্র দু' বছর পরই এটিও মহা সমারোহে ও অত্যন্ত ঘটা করে ফলেছিলো। মক্কা বিজয়ের মাধ্যমে গোটা আরব জাহানে আল্লাহ তায়ালার দ্বীনেরও বিজয় সুচিত হয়। আয়াতে বলা হয়েছে যে, “আল্লাহ তায়ালা চাইলে তোমরা অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবে" এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ তায়ালা মোমেনদেরকে ঈমানী শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। কারণ, কাবাঘরে প্রবেশ করার বিষয়টি সুনিশ্চিত ও সুনির্ধারিত হওয়া সত্তেও এখানে আল্লাহ তায়ালার ইচ্ছা ও অভিপ্রায়কে শর্ত হিসেবে পেশ করা হয়েছে। এর দ্বারা আল্লাহ তায়ালা মোমেন বান্দাদের অন্তরে এই সত্যটিকেই প্রতিষ্ঠিত করতে চান যে, তার ইচ্ছা অবাধ, শর্তহীন ও নিরঙ্কুশ

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।