Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) প্রকৃত কাফেরদের থেকে স্বতন্ত্র থাকতো এবং তাদের ভিন্ন কোনো পরিচয় থাকতো তাহলে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিতেন। আর তখন তারা কাফেরদেরকে কঠিন শাস্তি দিতে পারতো । তাই আয়াতে বলা হয়েছে, “যেন আল্লাহ তায়ালা যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখেল করে নেন। যদি তারা সরে যেতো, তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফের তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম |” কাফেরদের অহ্কান্র ও €গাড়ামী এখানে আল্লাহ তায়ালা তার মনোনীত, অনন্য ও সৌভাগ্যবান মোমেন বান্দাদের সামনে তার কর্ম ও সিদ্ধান্তের পেছনে লুকায়িত রহস্য ও উদ্দেশ্যবলীর দু'একটি দিক তুলে ধরেছেন। এরপর পুনরায় কাফেরদের স্বভাব চরিত্র ও তাদের মন মানসিকতার প্রতি ইধ্গিত করে বলেন, “কেননা, কাফেররা তাদের অন্তরে জাহেলী যুগের জেদ পোষণ করত ।' (আয়াত ২৬) বলা বাহুল্য, তাদের এই জেদ কোনো বিশ্বাস বা মতাদর্শের কারণে ছিলো না। বরং এই জেদ ছিলো নিতান্তই অহংকার, গোঁড়ামী ও গোয়াতুম্টীর কারণে । এই জেদের বশবর্তী হয়েই তারা রসূলুল্লাহ (স.)-এর বিরুদ্ধাচরণ করেছে, সাহাবাদের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে আল্লাহ তায়ালার ঘরে প্রবেশে বাধা দিয়েছে এবং কোরবানীর জন্য আনীত পশুগুলোকে কোরবানীর নিদিষ্ট জায়গায় নিয়ে যেতে দেয়নি। আর এই কাজগুলো করতে গিয়ে তারা প্রচলিত সব ধরনের রীতিনীতি ও আদর্শের প্রতি বৃদ্াঙ্গলী প্রদর্শন করেছে। তাদের এই মুর্খতা ও বর্বরতাপূর্ণ আদর্শের খাতিরে তারা সব ধরনের প্রথাবিরোধী ও ধর্মবিরোধী জঘন্য কাজে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, বরং এর খাতিরে তারা সেই পবিত্র ঘরটির পবিত্রতা নষ্ট করেছে যার পবিত্রতার দোহাই দিয়ে তারা মন্কায় নিরাপদে বসবাস করছিলো । এমনকি তারা এই বর্বরতাপূর্ণ আদর্শের খাতিরে সেই নিষিদ্ধ মাসগুলোর পবিত্রতাও নষ্ট করেছে যার পবিত্রতা জাহেলী ও বর্বর যুগেও রক্ষিত হয়েছে এবং ইসলামী যুগেও রক্ষিত হয়েছে । তাদের এই জেদ কেবল মুসলমানদের বিরুদ্ধেই ছিলো না, বরং যারাই তাদেরকে শাস্তির প্রস্তাব দিয়েছে এবং রসূলুল্লাহ (স.) ও তার সাথীদেরকে আল্লাহ তায়ালার ঘরে প্রবেশে বাধা দেয়ার জন্য মন্দ বলেছে, তাদের বিরুদ্ধেও ছিলো । এই জেদের কারণেই তারা সন্ধিচুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই সোহায়ল বিন আমরকে রসূলের হাতে সমর্পণ করতে, চুক্তিনামায় আল্মাহ তায়ালার নাম লিখতে এবং মোহাম্মাদ 'রসূলুল্াহ' (স.) লিখতে আপত্তি জানায় । অহেতুক গৌঁড়ামী ও মূর্খতাপূর্ণ জেদের বশবর্তী হয়েই তারা এসব করেছিলো । যেহেতু আল্লাহ তায়ালা জানতেন যে ওদের অন্তরে সত্যকে মেনে নেয়ার মত উদারতা নেই ং সত্যের সাথে আপোস করার মতো যোগ্যতাও ওদের মাঝে নেই, তাই ওদের মনে এ জাতীয় জেদ সৃষ্টি করে দিয়েছিলেন । অপরদিকে এ জাতীয় জেদ থেকে মোমেনদেরকে মুক্ত রেখেছিলেন। এর পরিবর্তে বরং তাদের মনে শান্তি, স্বস্তি ও আল্লাহভীতির গুণ সৃষ্টি করেছিলেন। এ সম্পর্কে | আয়াতে বলা হয়েছে, “অতপর আল্লাহ তায়ালা তার রসূল ও মোমেনদের ওপর স্থীয় প্রশান্তি বর্ষণ করেন এবং তাদের জন্যে সংযমের দায়িত্ব অপরিহার্য করে দিলেন। বস্তুত তারাই ছিলো এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। “সাকীনাহ' শব্দ দ্বারা এখানে স্থিরতা ও গান্তীর্য বুঝানো হয়েছে। আর “তাকওয়া' শব্দ দ্বারা বুঝানো হয়েছে সতর্কতা ও আনুগত্য । আর এ দু'টো গুণ কেবল সেসব অন্তরের জন্যই প্রযোজ্য বিলাল ১৯তম ১৯

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।