17100)://151977)18301.৬%01-0])7055.050100 আল্লাহর বশে বিখনসীটির হ্যান | পরবর্তী আয়াতে মুসলমানদের শক্রদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালার মাপকাঠিতে তাদের স্থান কোথায় তা বলা হয়েছে। এদের কার্যকলাপ, মুসলমানদের সাথে এদের আচরণ এবং আল্লাহ তায়ালার ঘর থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখার মতো যে জঘন্য কাজ এরা করে তা আল্লাহ তায়ালা কোনো দৃষ্টিতে দেখেন সে বিষয়েও আলোচনা করা হয়েছে। খোদ মোমেনদের আল্লাহ তায়ালা কোনো দৃষ্টিতে দেখেন সেটাও এখানে আলোচিত হয়েছে। যেমন আয়াতে বলা হয়েছে, “তারাই তো কুফরী করেছে এবং অবস্থানরত কোরবানীর জন্ভুদেরকে যথাস্থানে পৌঁছতে ............ ।” (আয়াত ২৫) অর্থাৎ আল্লাহ তায়ালার দৃষ্টিতে ও তার মাপকাঠিতে ওরা প্রকৃতভাবেই কাফের ও বেঈমান। তাই তিনি তাদের জন্য এই ঘৃণ্য ও অসম্মানজনক মন্তব্য করেছেন যে, “ওরাই তো কুফরী করেছে'_ এই মন্তব্য দ্বারা আল্লাহ তায়ালা বুঝাতে চেয়েছেন- এই বিশেষণের উপযুক্ত একমাত্র ওরাই এবং এই বিশেষণ যেন ওদের অস্থি মজ্জায় মিশে রয়েছে। কাজেই তারা আল্লাহ তায়ালার কাছে অত্যন্ত ঘৃণ্য জাতি। কারণ, তিনি কুফরীকে ঘৃণা করেন এবং কাফেরদেরকেও ঘৃণা করেন। ওদের আরো একটি ঘৃণ্য কাজের কথা আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন। আর তাহলো আল্লাহর মোমেন বান্দাদেরকে তারই ঘর থেকে ওরা ফিরিয়ে রাখে এবং কোরবানীর জন্তুগুলোকে যথাস্থানে পৌছার পথে ওরা বাধার সৃষ্টি করে। আল্লাহ তায়ালার ঘরে প্রবেশ করতে বাধা দেয়া এবং কোরবানীর পশুগুলোকে কোরবানীর জায়গায় নিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করা জাহেলী যুগেও বিরাট পাপের বিষয় ছিলো এবং ইসলামেও তা জঘন্য পাপ বলে বিবেচিত । শুধু তাই নয়, বরং তখনকার আরব উপদ্ধীপে প্রচলিত ও পরিচিত সকল ধর্ম, প্রথা ও রীতি নীতিতেও তা ঘৃণ্য ও জঘন্য কাজ বলে বিবেচিত ছিলো । অর্থাৎ মুসলিম ও কাফের নির্বিশেষে সকলের দৃষ্টিতেই কাজটি ঘৃণ্য কাজ হিসেবে গণ্য । তাহলে বুঝা গেলো যে, কাফেরদের হাত থেকে মোমেনদেরকে রক্ষা করার উদ্দেশ্য কেবল তাদের অস্তিত্ রক্ষা করাই নয়, বরং এর পেছনে আরো একটি মহান উদ্দেশ্য নিহিত আছে। সেটার প্রতি ইংগিত করে পরবর্তী আয়াতে বলা হয়েছে, যদি সেদিন মক্কা নগরীতে এমন কিছু মোমেন নরনারী না থাকতো- যাদেরকে তোমরা জানতেন। তাছাড়া এই আশংকা যদি না হতো যে, না জেনে তাদেরকে পদদলিত করার পর তোমরা অনুতপ্ত হবে তাহলে এ যুদ্ধ কিছুতেই বন্ধ করা হতো না। আয়াতে বলা হয়েছে যে, মক্কায় বেশ কিছু অসহায় ও দুর্বল মুসলিম নরনারী ছিলো যারা তখনও মদীনায় হিজরত করতে পারেনি । মোশরেকদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তারা ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিলো । যদি মক্কা বিজয়ের দিন যুদ্ধ বেধে যেতো, আর মুসলমানরা মন্কায় আক্রমণ করতো তাহলে মক্কার সেই অজ্ঞাত ও অপরিচিত মুসলমানদের ওপরও তারা চড়াও হতো এবং তাদেরকে হত্যা করতো । তখন মানুষ বলাবলি করার সুযোগ পেতো যে, মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, বরং পরবর্তীতে এই ভুলবশত হত্যার জন্য তাদেরকে রক্তপণও দিতে হতো। এখানে আরো একটি উদ্দেশ্য নিহিত আছে। আর তাহলো, যেসব কাফেরও ছিলো যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা জানতেন যে: এরা পরে হেদায়াতপ্রাপ্ত হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে । এখন যদি এই লোকগুলো আসল ও তক সুদ লক্দলহ উড লগত ল্লভ
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।