7100)://151911011301,৬৬ 01011995007) নীতির ওপর অটল থাকা না থাকার সাথে সম্পর্কিত হতে পারে । আবার কখনও মোমেনদের বিজয় আর কাফেরদের পরাজয় নিশ্চিত করার মতো পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করা বা না করার সাথেও সম্পর্কিত হতে পারে। এসব কারণ সম্পর্কে সঠিকভাবে একমাত্র আল্লাহ তায়ালা জানেন । তবে |. আল্লাহ তায়ালার এই শাশ্বত ও চিরন্তন নিয়মের ব্যত্যয় অবশ্যই ঘটে না। কারণ আল্লাহ তায়ালার কথা কখনও অসত্য হতে পারে না। আর তিনিই বলেছেন, “আল্লাহ তায়ালার নীতিতে তুমি কখনও পরিবর্তন পাবে না।” আল্লাহ ভাক্মালাকর আবরেকটি অনুগ্রহ এরপর আল্লাহ তায়ালা মোমেনদের সামনে তার আর একটি অনুগ্রহের কথা উল্লেখ করছেন, আর সেটা হলো, কাফেরদের হাত থেকে তাদেরকে রক্ষা করা আল্লাহর ওয়াদা । এটা ঘটেছিলো কাফেরদের দ্বারা আক্রান্ত হওয়ার পর যখন মোমেনদেরকে আল্লাহ তায়ালা বিজয়ী করেছিলেন তখন । এই আয়াত দ্বারা মক্কা বিজয়ের সময় ঘটে যাওয়া একটা বিশেষ ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে । এই ঘটনার বিবরণে জানা যায় যে, চন্লিশজন বা এর কম ও বেশীসংখ্যক মোশরেক মুসলমানদের শিবিরে ঢুকে তাদের ক্ষতি করতে চেয়েছিলো । কিন্তু মুসলমানরা তাদেরকে পাকড়াও করে ফেলে এবং তাদেরকে রসূলুল্লাহ (স.)-এর সামনে নিয়ে হাযির করে। তিনি তাদেরকে ক্ষমা করে দেন। এ সম্পর্কেই আয়াতে বলা হয়েছে, “তিনিই মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের ওপর তোমাদেরকে বিজয়ী করার পর'। (আয়াত ২৪) ঘটনাটি ঘটে গেছে এবং সবাই তা জেনেও নিয়েছে। তারপরও আল্লাহ তায়ালা সে ঘটনাটি এই বিশেষ ভঙ্গিতে বর্ণনা করছেন। এর দ্বারা আল্লাহ তায়ালা বুঝাতে চান এবং প্রমাণ করতে চান যে, পৃথিবীতে যা কিছু ঘটছে ও হচ্ছে তার পেছনে আল্লাহ তায়ালার ইচ্ছা ও তদবীর কার্যকর ৷ এই সত্যটি জানার পর মোমেন বান্দার মনে আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে, সে তখন বিশ্বাস করবে যে, সব কিছু আল্লাহই করেন, তিনিই তাকে চালান, তিনিই তার মনকে নিয়ন্ত্রণ করেন। কাজেই তীর প্রতিই পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, তীর হাতেই নির্ধিধায় নিজেকে সঁপে দিতে হবে, তার মনোনীত বিধানেই তাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, গোটা আবেগ অনুভূতি নিয়ে, হৃদয় মন দিয়ে এবং সকল ধ্যান ধারণা দিয়ে এই ইসলামকে গ্রহণ করতে হবে, মনেপ্রাণে বিশ্বাস করতে হবে যে, হুকুমদাতা একমাত্র আল্লাহই, আল্লাহ তায়ালার পছন্দই সঠিক পছন্দ, তার নির্ধারিত তকদীর ও ইচ্ছা অনুযায়ী তার পছন্দ ও অপছন্দমাফিক মানুষকে চালানো হয়, তবে তিনি সব সময়ই মানুষের মঙ্গল চান। তাই মানুষ যখন নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ তায়ালার হাতে সঁপে দেয় তখন খুব সহজেই সে মঙ্গলের পথে ধাবিত হয়। তিনি মানুষের সব বিষয় সম্পর্কে অবগত । তিনি তাদের গোপন ও প্রকাশ্য সকল বিষয়ই দেখেন ও জানেন। তাই যখন তিনি তাদের জন্য কোনো কিছু মনোনীত করেন তখন তা জেনে ও বুঝেই করেন। তিনি এর দ্বারা কখনও তাদের অমঙ্গল কামনা করেন না। তিনি যা ফয়সালা করেন তা জেনে ও বুঝেই করেন। তিনি এর দ্বারা কখনও তার বান্দাদের অমঙ্গল কামনা করেন না এবং তাদের কোনো প্রাপ্যই তিনি ব্যর্থ যেতে দেন না। তাই আয়াতের শেষে বলা হয়েছে, “তোমরা যা কিছু করো তা আল্লাহর তায়ালা দেখেন ।
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।